22/08/2026
সম্মানিত এলাকাবাসী, গতকাল ২১ আগষ্ট ২০২৬, (০৭ রবিউল আউয়াল) জুমাবার দক্ষিণ উদালিয়া (মোহছেনা পাড়া) শমশের আলী জামে মসজিদ প্রাঙ্গন হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক শানদার জসনে জুলুস বের হয় আল-হাসনাইন স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায়। জুলুসটি মসজিদ প্রাঙ্গন হতে আরম্ভ করে মালেক মেম্বার ঘাটা হয়ে পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারৈয়ার হাট হয়ে পুনরায় দক্ষিণ উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
জুলুস শেষে জুমার নামাজের আদায়ের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শমশের আলী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আলকাদেরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ ফয়েজুল কবির সিরাজী সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব আবদুল মালেক মেম্বার সাহেব, জনাব ডাঃ মুহাম্মদ আজিমুল হাসান সাহেব, জনাব শফিউল আজম মেম্বার সাহেব, জনাব মাওলানা মুহাম্মদ আরকান গনি সাহেব প্রমুখ।
এই মোবারক আয়োজনে যাঁরা মূল্যবান সময় দিয়ে উপস্থিত ছিলেন তাঁদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের প্রতি যিনারা এই মোবারক আয়োজন সফল করতে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন এবং মানষিক সাপোর্ট দিয়েছেন।
যাঁরা অনলাইনে প্রচারণায় অংশ নিয়ে সাড়া ফেলেছেন তাঁদের প্রতিও রইল কৃতজ্ঞতা। ভবিষ্যতেও দ্বীন-ধর্ম, মাযহাব-মিল্লাতের পক্ষে এবং এলাকার জনগণের জীবনমান উন্নয়নের স্বার্থে গৃহীত সকল উদ্যোগের সারথি হিসাবে আপনাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি।