Naziria Madrasah and Yatimkhana

Naziria Madrasah and Yatimkhana Naziria Madrasah and Yatimkhana established by Mr. Md Alam Khan on 1st January of 2024.
(1)

The Madrasah situated at Uttar Paruapara near Parki Sea Beach of Anwara Upazila under Chittagong District of Bangladesh.

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি===============ইনশা আল্লাহ, আগামী ০৬/১২/২০২৫ তারিখ হতে ২০২৬ শিক্ষা বর্ষের জন্য নজিরিয়া মাদরাস...
02/12/2025

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
===============

ইনশা আল্লাহ, আগামী ০৬/১২/২০২৫ তারিখ হতে ২০২৬ শিক্ষা বর্ষের জন্য নজিরিয়া মাদরাসায় শিক্ষার্থী ভর্তি করানো হবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নূরানী, নাজেরা ও হিফজুল কুরআন বিভাগে আপনার সন্তানকে ভর্তি করাতে আগ্রহী হলে সত্তর যোগাযোগ করুন এবং আসন শেষ হওয়ার আগেই দ্রুত আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন।

আপনার সন্তানকে ভর্তি করাতে যা যা লাগবেঃ
👉শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
👉শিক্ষার্থীর পিতা ও মাতার এনআইডির ফটোকপি।
👉শিক্ষার্থীর সদ্য তোলা এক কপি ছবি।

যোগাযোগ করুনঃ
১৷ মাওলানা তাওহীদুল ইসলাম
মোবাইল নম্বরঃ 01836081256
২৷ হাফেজ মোঃ ইসহাক মেম্বার
মোবাইল নম্বরঃ 01815913125
গ্রামঃ উত্তর পরুয়াপাড়া (পারকি সমুদ্র সৈকত সংলগ্ন)
আনোয়ারা, চট্টগ্রাম।

নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতির খন্ড চিত্র।
13/01/2025

নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতির খন্ড চিত্র।

আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশন কর্তৃক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর ...
19/12/2024

আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশন কর্তৃক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠান মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ আলম খাঁনের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর, বিশিষ্ট শিক্ষাবীদ ও বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার এম এ গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ জনাব মাওলানা আবুল কালাম আজাদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক, রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মাওলানা হাফেজ মোঃ হারুন, মোঃ আবদুর রহিম, হাফেজ দিদার আহমেদ, মাওলানা, মাওলানা মোস্তাফিজুর রহমান, আরিফুল হাসান, মাওলানা তাওহীদুল ইসলাম ও মোহাম্মদ নুরুল আজিম প্রমূখ।

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি===============ইনশা আল্লাহ, আগামী ০১/১২/২০২৪ তারিখ হতে ২০২৫ শিক্ষা বর্ষের জন্য নজিরিয়া মাদরাস...
19/11/2024

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
===============

ইনশা আল্লাহ, আগামী ০১/১২/২০২৪ তারিখ হতে ২০২৫ শিক্ষা বর্ষের জন্য নজিরিয়া মাদরাসায় শিক্ষার্থী ভর্তি করানো হবে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নাজেরা ও হিফজুল কুরআন বিভাগে আপনার সন্তানকে ভর্তি করাতে আগ্রহী হলে সত্তর যোগাযোগ করুন এবং আসন শেষ হওয়ার আগেই দ্রুত আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন।

আপনার সন্তানকে ভর্তি করাতে যা যা লাগবেঃ
👉শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি।
👉শিক্ষার্থীর পিতা ও মাতার এনআইডির ফটোকপি।
👉শিক্ষার্থীর সদ্য তোলা এক কপি ছবি।

যোগাযোগ করুনঃ
১৷ মাওলানা তাওহীদুল ইসলাম
মোবাইল নম্বরঃ 01836081256
২৷ হাফেজ মোঃ ইসহাক মেম্বার
মোবাইল নম্বরঃ 01815913125
গ্রামঃ উত্তর পরুয়াপাড়া (পারকি সমুদ্র সৈকত সংলগ্ন)
আনোয়ারা, চট্টগ্রাম।

নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতি।
07/11/2024

নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতি।

আনোয়ারায় নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও কুরআনের পাঠদান সম্পন্ন=================================...
10/10/2024

আনোয়ারায় নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও কুরআনের পাঠদান সম্পন্ন
=======================================

আজ ১০ অক্টোবর ২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ (দশ) টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পারকির চর সংলগ্ন উত্তর পরুয়াপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়।

নীডি ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোঃ আজম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জনাব হাফেজ মোঃ ইসহাক মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, শাহেদ খাঁন, মাওলানা তাওহীদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিফর্ম বিতরণ শেষে ৪ (চার) জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে আল কুরআনের সবকদান উদ্বোধন করেন জনাব মাওলানা মোস্তাফিজুর রহমান।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নজিরিয়া মাদরাসার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয...
16/09/2024

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নজিরিয়া মাদরাসার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতের পর শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার ও কুরআন শরীফ বিতরণ করা হয়। এতে ১০০ শিক্ষার্থী উপকৃত হয়।
মহান আল্লাহ আমাদের সম্মানিত দাতাসহ আমাদের সকলকে কবুল করুন।

29/08/2024

নাতে মোস্তফা (সাঃ) পাঠ করছে নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিশু শিক্ষার্থীরা

29/08/2024

সানা পাঠ করছে নীডি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নজিরিয়া মাদরাসার শিশু শিক্ষার্থীরা

আজকে নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি। দোয়া করবেন।
14/08/2024

আজকে নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি। দোয়া করবেন।

নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতি। আল্লাহ সকলকে কবুল করুন।
03/08/2024

নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের আজকের উপস্থিতি। আল্লাহ সকলকে কবুল করুন।

আলহামদুলিল্লাহ, আমরা নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাথে। আল্লাহ প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইলমে দ্বীনের খাদে...
26/07/2024

আলহামদুলিল্লাহ, আমরা নজিরিয়া মাদরাসার শিক্ষার্থীদের সাথে। আল্লাহ প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইলমে দ্বীনের খাদেম বানিয়ে দিন। তাদের দ্বীনি শিক্ষাকে আমাদের সকলের জন্য সদক্বায়ে জারিয়াহ হিসেবে কবুল করে নাযাতের উছিলা বানিয়ে দিন।

Address

Village: Uttar Paruapara, Post Office: Chunnapara, Upazila: Anwara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when Naziria Madrasah and Yatimkhana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Naziria Madrasah and Yatimkhana:

Share