সত্যের সন্ধানী

সত্যের সন্ধানী It's a non political Organisation in based on Torikot & Sprittal.

23/05/2025

কোন প্রকার কোরআন, বুখারী, সফিনা ইত্যাদি যাবতীয় খতম সমূহ পড়ার সময় মাইক ব্যবহার করতে নিষেধ করেছেন। কারণ এটা রিয়া।

14/03/2025

তারাবিহ্ সালাত নিয়ে সুন্দর আলোচনা করেলেন শায়ক আহমদুল্লাহ

14/01/2025

ছোট গাধাকে সংশোধন করতে গিয়ে বড় গাধা ও আরেকটা ভুল করে

হুজুর আনবেন আশি হাজার টাকা দিয়ে, এক লাখ টাকা দিয়ে। আনেন। আপনাদের সামর্থ্য থাকলে আনবেন তাতে কার কী?কিন্তু কোমলমতি আদুরে ম...
11/12/2024

হুজুর আনবেন আশি হাজার টাকা দিয়ে, এক লাখ টাকা দিয়ে। আনেন। আপনাদের সামর্থ্য থাকলে আনবেন তাতে কার কী?

কিন্তু কোমলমতি আদুরে মাদ্রাসা শিক্ষার্থীদের রাস্তায় নামাবেন কেন?

তারা কেন রিকশা-ভ্যান-অটো থামিয়ে থামিয়ে করুণ সুরে দুই টাকা পাঁচ টাকা চাইবে?

কেন হাতে একটা রিসিপ্ট বুক নিয়ে বাসে বাসে ভিক্ষুকের মতো টাকা চাইবে?

কেন দোকানে দোকানে লিফলেট নিয়ে গিয়ে তারা কাচুমাচু হয়ে টাকা চাইবে? দশ টাকা দিলে বিশ টাকার জন্য নেগোশিয়েট করবে? কী উদ্দেশ্যে? আপনারা যে বক্তাকে আনবেন তার পকেট ভরতে?

আপনি কতো বড়ো ক্ষমতাবান কতো বড়ো বক্তাকে আপনার এলাকায় নিয়ে এসেছেন তা বোঝাতে? আর মাঝখানে এসব শিশুরা হবে বলির পাঁঠা।

এভাবে ছোটো বয়স থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের চাওয়াচাওয়ি শেখানোর কারণে পরবর্তীতে অনেকের এটি একটা অভ্যেসে পরিণত হয়। বড়ো হয়ে এই অভ্যেস অনেকেই আর ছাড়তে পারে না। সবাই এমন হয় না। তবে কেউ কেউ এমন হয়ে যায়।

তারা মাদ্রাসায় পড়তে আসে আল্লাহর কুর'আন নবীজির (সা.) হাদিস। মাদ্রাসায় সেলেব্রিটি বক্তা আনা হবে বছরে একবার ৪০ মিনিটের জন্য আর সে টাকা ঘরে ঘরে গিয়ে চাইতে হবে এই শিক্ষার্থীদের?

তাদের কিসের দায়? তারা গরীব ঘরের বলে? ছোটো দেখে প্রতিবাদ করতে পারে না বলে?

এভাবে কোনোদিন দ্বীনের খেদমত হয়? এভাবে ইসলামের একটুও উপকার হয়? কে শেখালো এই ইসলাম এই বাংলাদেশে?

কতো চমৎকার চমৎকার ইসলামি স্কলার আছে যারা কোনোদিন টাকার জন্য লালায়িত না।

জোর করেও টাকা দেওয়া যায় না। তাদের উদ্দেশ্যই দ্বীনের খেদমত। তাদেরকে কেউ ডাকে না। ঐ যে সুরের মূর্ছনা লাগবে, আরেক হুজুরকে গালিগালাজ করা লাগবে, শরীরে ভাব আনতে হবে, চা ঢালতে হবে, উজুরি শাহের আজগুবি কিচ্ছা-কাহিনি লাগবে।

যারা ইসলামের প্রকৃত বাণী প্রচার করতে চায়, যারা সত্যিকারার্থেই ভালো মানুষ ভালো আলেম, যারা রসূলের (সা.) প্রকৃত অনুসারী তাদের কোনো কদর নেই, কোনো মিডিয়া কাভারেজ নেই।

ছোটো ছোটো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দিয়ে এ ধরনের নিকৃষ্ট কাজ করানো অবিলম্বে পুরো বাংলাদেশে বন্ধ করা হোক।

ওয়াজ মাহফিল করতে হলে যাদের যেমন সামর্থ্য আছে তেমন বক্তা আনা উচিত। মাদ্রাসা শিক্ষার্থীদের উপজীব্য করে নিজেদের নাম ফুটাতে লক্ষ টাকার বক্তা আনার প্রবণতা বন্ধ হোক।

এভাবে আর যাই হোক দ্বীনের খেদমত হয় না। যারা মাদ্রসা শিক্ষার্থীদের চাঁদা তোলার জন্য রাস্তায় নামায় তাদেরকে বয়কট করা হোক, সেসব প্রতিষ্ঠান বয়কট করা হোক।

27/10/2024

আল্লাহ তায়ালা আমাদের শরীরে কলব, রুহ, সির, খফি, আখফা, নফস ইত্যাদি লতিফা দিয়েছেন। যা রুহ জগতের সাথে সম্পর্কিত। আমাদের জন্মের পরে এই লতিফা গুলো আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত থাকে। আর যখন আমরা জন্মের পরে নাবালক থেকে বালক হওয়ার পর থেকে গুনাহের মধ্যে লিপ্ত হয়, তখন ধাপে ধাপে এই লতিফা গুলো আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়। আল্লাহর এমন কতগুলো বান্দা আছেন যাঁরা সে লতিফা গুলোতে তাওয়াজ্জুর মাধ্যমে তা আবার জিন্দা করতে সক্ষম। পুনরায় এই লতিফা গুলো জিন্দা হওয়ার পরে আল্লাহর জিকির আবার শুরু করেন। আলহামদুলিল্লাহ যা বর্তমানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর সাহেব (ম.জি.) আলী করে থাকেন।

কি নাটক রে ভাই মিজানুর রহমান আজহারীর সাথে কোলাকুলি করায় তওবা করলেন হাসান আজহারী। প্রশ্ন হলো এই নাটক টা করার কি দরকার ছিল...
10/10/2024

কি নাটক রে ভাই মিজানুর রহমান আজহারীর সাথে কোলাকুলি করায় তওবা করলেন হাসান আজহারী। প্রশ্ন হলো এই নাটক টা করার কি দরকার ছিলো। ভন্ড ভন্ড
হাসান আজহারী ভন্ড।

মাওলানা শাহ্ ওয়ালীউল্লাহ্ মুহাদ্দিস দেহলভি (রহ.) বলেন, "পীর ছাহেবকে আগে নিজের লতিফায় (ক্বলব, রূহ, ছির, খফী ইত্যাদি) বা স...
25/09/2024

মাওলানা শাহ্ ওয়ালীউল্লাহ্ মুহাদ্দিস দেহলভি (রহ.) বলেন, "পীর ছাহেবকে আগে নিজের লতিফায় (ক্বলব, রূহ, ছির, খফী ইত্যাদি) বা সর্বাঙ্গে মোরাকাবার মাধ্যমে নূরে বাতেন দ্বারা আলোকিত করতে হয়। তারপর মুরীদের ক্বলব বা সর্বাঙ্গে ওই নূর তাওয়াজ্জুহ বিল হাজের ও তাওয়াজ্জুহ বিল গায়েব এর মাধ্যমে নিক্ষেপ করা যায়। "
পীরে কামেল ও অলি আওলিয়াগন এর তাওয়াজ্জুহ নামক আত্মার মহাশক্তির এ প্রক্রিয়া চার প্রকার -
যথা -
(১) এনয়েকাসী
(২) এলকায়ী
(৩) ইছলাহী
(৪) এত্তেহাদী
এখানে এত্তেহাদী তাওয়াজ্জুহ হলো সবচেয়ে শক্তি সম্পন্ন ও ঝুঁকিপূর্ণ তাওয়াজ্জুহ। এ তাওয়াজ্জুহ যথাযথ ভাবে কোনো পাপী মানুষের ক্বলবে নিক্ষেপ করতে পারলে, মুহুর্তের মধ্যে ওই লোক আল্লাহর ওলী-আউলিয়া হয়ে যেতে পারে। আবার অযোগ্য লোকের ক্বলবে এই তাওয়াজ্জুহ নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় ওই লোকের মৃত্যু হয়ে যেতে পারে। তাই কামেল মাওলানা সাধারণত এই তাওয়াজ্জুহ নিক্ষেপ করেন না।

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর আসল রুপ। আনজুমানের ফান্ডের টাকায় ফজলে করিম সহ রাউজানে করিমলীগকে ভাড়া করেন উত্তর জেলা গাউসিয়া ক...
18/09/2024

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর আসল রুপ। আনজুমানের ফান্ডের টাকায় ফজলে করিম সহ রাউজানে করিমলীগকে ভাড়া করেন উত্তর জেলা গাউসিয়া কমিটির আহসান হাবীব ও এডভোকেট মুসাহেব উদ্দীন বখতিয়ার।
ফেঁসে যাচ্ছেন রাউজান গাউসিয়া কমিটির বহু নেতৃবৃন্দ।
#রাউজান
#ছাত্রআন্দোলন
#সমন্বয়ক

Address

Bhatiary
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share