Upojatio Biswamoytri Bouddha VIHAR

Upojatio Biswamoytri Bouddha VIHAR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upojatio Biswamoytri Bouddha VIHAR, Religious organisation, Jakoir Hoasen Road, Chittagong.

অবশেষে মৃত্যুর কাছে হারলেন এইচ.এস.সি পরীক্ষার্থী ১৮ বৎসর যুবতী জ্যোষতি চাকমা (বর্ষা) পিতা- জগদীশ চাকমা, মাতা- ছায়া চাকমা...
13/02/2024

অবশেষে মৃত্যুর কাছে হারলেন এইচ.এস.সি পরীক্ষার্থী ১৮ বৎসর যুবতী জ্যোষতি চাকমা (বর্ষা) পিতা- জগদীশ চাকমা, মাতা- ছায়া চাকমা, গ্রাম- তালুকদারপাড়া, তাইন্দং, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।

উল্লেখ্য যে, চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে পাঁচ জন কিডনি রোগী অবস্থান করে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। বড়ই পরিতাপের বিষয় ভোরে ৪:০০ সময় বর্ষা চাকমা মৃত্যু হয়। তাহার পালৌকিক সদগতি কামনায় করছি।

যেমনট ছিল ৪ বছর আগে বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে স্থির চিত্র।বর্তমান প্রেক্ষাপটঃ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার- পলিটেকনিক সংলগ্ন, ...
13/11/2023

যেমনট ছিল ৪ বছর আগে বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে স্থির চিত্র।

বর্তমান প্রেক্ষাপটঃ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার- পলিটেকনিক সংলগ্ন, খুলশী, চট্টগ্রাম। পাশ্ববর্তী নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি মডেল কলেজ, ইন্ডিয়া ভিসা অফিস সহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর।
পথ পরিচিতি- অক্সিজেন রাঙ্গামাটি বাস স্টেশন থেকে লোকেল বাস যোগে পলিটেকনিক মোড় ভাড়া পাচঁ টাকা। সেখান থেকে পায়ে হেঁটে বা রিকশা যোগে পলিটেকনিক ভিতরে মডেল কলেজ সামনে "বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার" অথবা সরাসরি ১০০/১২০/- ভাড়া টেক্সি যোগে আসা যায়।
সুফল- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অনতিদূরে, রোগী আসলে রাতে থাকার সুব্যবস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাতায়াত সুবিধা, অফিস আদালত যাতায়াত সুবিধা।
বিহার প্রতিষ্ঠিত হয়েছে ১৯শে অক্টোবর ২০১৮ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম মাত্র মূল্য বরাদ্দকৃত জায়গা, পরিমাণ ৩১ শতাংশ।
আবাস- ১। বুদ্ধ হল রুম এবং ৩জন ছাত্র থাকার আসন ব্যবস্থা (পর্যায়ক্রমে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে), উপরে প্রোফাইল টিনের চূড়া।
২। তৃতীয় তলা আবাস- নিচে ভোজনালয়, দ্বিতীয় তলা রোগী থাকার তিনটি রুম ১২ জনে আসান ব্যবস্থা। তৃতীয় তলায় আবাসিক ভিক্ষু এবং অতিথি থাকার সুব্যবস্থা ১২ জনের আসন ব্যবস্থা।
৩। রোগীদের জন্য আলাদা রান্নাঘর।

বর্তমান ১১টি সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা পর্যবেক্ষণ রাখা হয়েছে।
পরিচালনায়ঃ ২২ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
সভাপতিঃ কংকন চাকমা (উপ সচিব)
সহ-সভাপতিঃ ড. আনন্দ বিকাশ চাকমা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
সহ-সভাপতিঃ অধ্যাপক বসুমিত্র চাকমা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
সাধারণ সম্পাদকঃ ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু
যুগ্ন সাধারণ সম্পাদকঃ প্রকৌশলী রিপন চাকমা (গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর)
যুগ্ন-সাধারণ সম্পাদকঃ রিন্টু চাকমা
অর্থ সম্পাদকঃ হেমল দেওয়ান (অতিরিক্ত কর কমিশনার)
সহ-অর্থ সম্পাদকঃ শ্রাবণী চাকমা (অতিরিক্ত কর কমিশনার)
সাংগনিক সম্পাদকঃ নির্ভীক চাকমা (এনবিআর)
সাংগনিক সম্পাদকঃ প্রিয়দর্শী চাকমা (কাস্টম)
সাংগনিক সম্পাদকঃ জুয়েল চাকমা (এনবিআর)
দপ্তর সম্পাদকঃ প্রীতিরুন চাকমা (কানুনগো)
সহ দপ্তর সম্পাদকঃ সংক্ষিপ্তময় চাকমা (শিক্ষা অধিদপ্তর)
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ প্রকৌশলী বুদ্ধধর চাকমা
সহ প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ পুষ্পিতা খীসা
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদকঃ নয়ন তারা চাকমা
সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদকঃ চিত্রা চকমা
ধর্মীয় সম্পাদকঃ প্রকৌশলী মেীহিনী রঞ্জন চাকমা
সহ ধর্মীয় সম্পাদকঃ বিপিন চাকমা (এনবিআর)
সদস্যঃ সন্তোষ চাকমা (অফিসার ইনচার্জ পুলিশ- খুলশী)
সদস্যঃ অনিল বিকাশ চাকমা (টিআই পুলিশ)
সদস্যঃ লিটন দেওয়ান ( সিআইডি পুলিশ পরিদর্শক)

ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু
অধ্যক্ষ
বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার
পলিটেকনিক সংলগ্ন, খুলশী, চট্টগ্রাম।

বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার- পলিটেকনিক সংলগ্ন, খুলশী- ৪২০৯ চট্টগ্রাম "প্রবারণা পূর্ণিমা" উৎযাপন। উপস্থিত ছিলেন- বিহার পরিচাল...
30/10/2023

বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার- পলিটেকনিক সংলগ্ন, খুলশী- ৪২০৯ চট্টগ্রাম "প্রবারণা পূর্ণিমা" উৎযাপন। উপস্থিত ছিলেন- বিহার পরিচালনা কমিটি, দায়ক- দায়িকা ও উপাসক- উপাসিকা গণ্যমান্য ব্যক্তিবর্গ। যথাক্রমে-
চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড অর্থদর্শী বড়ুয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আনন্দ বিকাশ চাকমা
সুনামধন্য চিকিৎসক ডাঃ সুমেধ দেওয়ান
শিক্ষা প্রকৌশলী বাবু দয়াল চন্দ্র চাকমা
শিক্ষা প্রকৌশলী বাবু আলোক জ্যোতি চাকমা
অতিরিক্ত সহকারী কর কমিশনার বাবু বিপিন চাকমা
শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা বাবু সংক্ষিপ্তময় চাকমা
ভূমি কর্মকর্তা বাবু রিন্টু চাকমা
ভূমি কর্মকর্তা বাবু অতীশ চাকমা
পুলিশ কর্মকর্তা বাবু রবীন্দ্র চাকমা এবং .....

উপস্থাপনিকঃ প্রবারণা স্থান, কাল এবং ব্যক্তি সম্বন্ধে নিয়ম।
এক সময় বুদ্ধ ভগবান শ্রাবস্তী জেতবনে, অনাথপিন্ডে আরামে অবস্থান করেছিলেন। সেই সময় বহুসংখ্যক সন্দষ্ট এবং প্রগাঢ় মিত্রভাবাপন্ন ভিক্ষু কোশল জনপদে এক আবাসে বর্ষাবাস পালন করেছিলেন। সেই ভিক্ষুদের মনে চিন্তা উদিত হল।যদি আমরা কোন উপায় অবলম্বন করি। পরষ্পর আলাপ-সালাপ না করি এবং গ্রাম হতে যিনি ভিক্ষান্ন সংগ্রহ করে প্রত্যগমন করেন তিনি আসন পাতি রাখেন, পাদোদক, পাদপীঠ, পাদঠলিক, স্থাপন করেন, ভিক্ষান্ন রাখার ভান্ড ধুয়ার স্থাপন করেন, পানীয়, পরিভোগ্য জলপাত্র স্থাপন করেন, তজ্জন্য বাক্যোচ্চারণ না করেন, (চক্ষে দেখিতেছি অথচ আলাপ হয় নাই তাদৃশ ব্যক্তি সন্দৃষ্ট মিত্র নামে অভিহিত) মৌনব্রত পালন করেন, তাহা হলে আমরা সমগ্রভাবে, মনানন্দে, নির্ব্বিবাদে ও নিরাপদে বর্ষা যাপন করতে পারব। বর্ষাবাস সমাপ্ত করে ভগবানকে দর্শন করা ভিক্ষুদের রীতি। তখন সেই ভিক্ষুরা বর্ষাবাস সমাপ্ত করে পাত্রচীবর নিয়ে শ্রাবস্তী উপকন্ঠে জেতবনে অনাথপিন্ডে আরামে ভগবানের নিকট উপস্থিত হলে, আগন্তুক ভিক্ষুদের কুশল জিজ্ঞাসা করা ভগবানের রীতি ছিল। ভগবান সেই ভিক্ষুদের বললেন- হে ভিক্ষুগণ! তোমরা কিরুপে বর্ষাবাস যাপন করেছ? ভিক্ষুগণ ভগবানকে বললেন-

প্রভো! আমরা নিরুদ্বেগে ছিলাম এবং সমগ্রভাবে, মনানন্দে, নির্ব্বিবাদে, নিরাপদে ও সুখে বর্ষা যাপন করেছি, ভিক্ষান্ন সংগ্রহেও ক্লিষ্ট হই নাই। ভগবান ভিক্ষুদের আহ্বান করলেঃ হে ভিক্ষুগণ! এই মোঘপুরুষগণ প্রতিকূলভাবে বর্ষাবাস সমাপ্ত করে অনুকূল মনে করেছ! পশুর ন্যায়, মেষের ন্যায়, পরষ্পর শত্রুর ন্যায় বর্ষাবাস করে সুখে বর্ষা পালন করেছ বলে মনে করেছ! কেন এই মোঘপুরুষগণ তীর্থিকগণের মৌনব্রত গ্রহন করিল? হে ভিক্ষুগণ! তাদের এই কায্যে অপ্রসন্নদিগের প্রসন্ন উৎপাদন করবে না .... .... .... এভাবে নিন্দা করে, ধর্ম্মকথা উত্থাপন করে ভিক্ষুদের আহ্বান করলেন ঃ
হে ভিক্ষুগণ! তীর্থিগণের মৌনব্রত গ্রহন করতে পারবে না, যে গ্রহন করবে তাদের “দুক্কট” আপত্তি হবে।

হে ভিক্ষুগণ! আমি অনুজ্ঞা করিতেছি বর্ষাবাসী ভিক্ষুগণ দৃষ্ট, শ্রুত অথবা আশঙ্কিত ক্রুটি বিষয়ে প্রবারণা করিবে। তাহা তোমাদের পরষ্পরের মধ্যে অনুকূলতা, অপরাধ হতে উদ্ধার পাবার উপায় ও বিনয়ানুবর্ত্তিতা আনায়ন করিবে।
হে ভিক্ষুগণ! এভাবে প্রবারণা করিবে ঃ দক্ষ এবং সর্মথ ভিক্ষু সঙ্ঘকে এইরুপ প্রস্তাব জ্ঞাপন করিবে।

প্রবারণা তিথি : ভিক্ষুগণের মনে এই চিন্তা উদয় হইল : প্রবারণা তিথি কয়টি? এই বিষয়ে ভগবান বললেন !
হে ভিক্ষুগণ! প্রবারণা দুইটি- চতুর্দ্দশী ও পঞ্চদর্শী।
প্রবরণা কর্ম্ম : ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল : প্রবারণা কর্ম্ম কয় প্রকার? এই বিষয়ে ভগবান বললেন
হে ভিক্ষগণ! প্রবারণা কর্ম্ম চারি প্রকার। যথা- ১. ধর্ম্মবিরুদ্ধ বর্গের (সঙ্ঘের একাংশ) ২. ধর্ম্মবিরুদ্ধ সমগ্রসঙ্ঘের প্রবারণা ৩. ধর্ম্মনুকূল প্রবারণা কর্ম্ম এবং ৪. ধর্ম্মনুকূল সমগ্রসঙ্ঘের প্রবারণা।

সুতরাং প্রবারণা বাংলা অর্থ বরণ করা, অভীষ্টদান, কামাদান, নিবারণ, মানা, নিষেধ। বিনয় বিধানে প্রবারণা অর্থ ক্রুটি বা নৈতিক স্খলন নির্দ্দেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ। প্রবারণা এইরূপ ক্রুটি বা নৈতিক স্খলন নির্দ্দেশ শক্রতার অবকালও বটে। প্রার্থী স্বীয় দোষ নির্দ্দেশ করার জন্য অন্যকে অনুরোধ করেন এবং অনুরুদ্ধ ব্যক্তি প্রার্থীকে তোহার দোষ নির্দ্দেশ করেন।
“সকল প্রাণী সুখী হউক”

বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের মাসিক পালা ছোঁয়াইন এর তালিকা:০১ বাবু সাধন চাকমা/বাবু নরোত্তম চাকমা০২  বাবু রীতিপূর্ণ চাকমা০৩  ...
12/06/2023

বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের মাসিক পালা ছোঁয়াইন এর তালিকা:

০১ বাবু সাধন চাকমা/বাবু নরোত্তম চাকমা
০২ বাবু রীতিপূর্ণ চাকমা
০৩ বাবু আশীষ তালুকদার
০৪ বাবু অরুন চাকমা (রেলওয়ে)
০৫ বাবু অজয় দেওয়ান
০৬ বাবু দেব রঞ্জন চাকমা
০৭ বাবু স্বরশীষ খীলা /মিসেস সষ্টমী চাকমা।
০৮ মিসেস যোশী চাকমা/ বাবু সংক্ষিপ্তময় চাকুমা
০৯ বাবু মদন কুমার চাকমা
১০ বাবু সংকলন খীসা
১১ বাবু টুকু চাকমা
১২ বাবু সূর্য কুমার চাকমা/ঊষা চাকমা/প্রতিকা মা
১৩ বাবু সুরেশ কান্তি চাকমা
১৪ বাবু উত্তম কুমার চাকমা/ বাবু সম্পদময় চাকমা
১৫ প্রকৌশলী বাবু সজীব চাকমা
১৬ বাবু শান্তনু চাকমা
১৭ বাবু অতীশ চাকমা
১৮ বাবু পূর্ণজ্যোতি চাকমা
১৯ বাবু আলো রতন চাকমা/নিখিল চাকমা
২০ বাবু সুজিত চাকমা
২১ বাবু সত্য প্রসাদ চাকমা (রেলওয়ে)
২২ মেঘলা বাপ
২৩ বাবু সুশীল চাকমা (রহমান নগর)
২৪ প্রকৌশলী মোহিনীরঞ্জন চাকমা
২৫ প্রকৌশলী মথুই মারমা
২৬ বাবু লিটন দেওয়ান
২৭ বাবু কোলমনি চাকমা/ তাপসী চাকমা
২৮ বাবু হিরণ বিজয় চাকমা
২৯ বাবু অনিল বিকাশ চাকমা
৩০ বাবু সুগত চাকমা (সাধারণ বীমা)
৩১ বাবু রিন্টু চাকমা (কানুনগো)
৩২ এ্যাপি বড়ুয়া
৩৩ বাবু প্রমেশ চাকমা

যারা উপজাতীয় বিশ্বমৈত্রী বৌদ্ধবিহারে মাসিক ছোঁয়াইন দেওয়ার ইচ্ছুক, তারা নিম্নে নাম্বারে যোগাযোগ করতে পারবেন!

ভদন্ত রত্নপ্রিয় থের-
অধ্যক্ষ, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ।
খুলশী, চট্টগ্রাম।
ফোন নং- 01842944766.

ভদন্ত জ্ঞানসম্ভার ভিক্ষু-
আবাসিক, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার।
খুলশী, চট্টগ্রাম।
ফোন নং- 01846925040.

জগতের সকল প্রাণী সুখী হউক!!!

14/02/2023
13/02/2023

অভাব অনটন আপদে বিপদে পার্বত্য বিহার
রোগে- শোকে কষ্ট পেলে চিতমরম বিহার
ভালো বেতনের চাকরি ব্যবসা আয় উন্নতি হলে বন বিহার
না জানি কার কেমন লাগে!

20/01/2023
থেরবাদা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেন্টার- বেতছড়ি, খাগড়াছড়ি
15/01/2023

থেরবাদা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেন্টার- বেতছড়ি, খাগড়াছড়ি

বার্ষিক সাধারণ সভা- উপস্থিত অতিরিক্ত কর কমিশনার বাবু হেমল দেওয়ান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব বাব কংকন চাকমা,...
13/01/2023

বার্ষিক সাধারণ সভা- উপস্থিত অতিরিক্ত কর কমিশনার বাবু হেমল দেওয়ান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব বাব কংকন চাকমা, অধ্যাপক ড আনন্দ বিকাশ চাকমা, সহকারী অতিরিক্ত কর কমিশনার বাবু বিপিন চাকমা, উত্তম কুমার চাকমা, অবঃ বিমান বাহিনী কর্মকর্তা নিরোজ বরন বড়ুয়া, চিত্র চাকমা, চিনা চাকমা, ব্যাংকার সুরজিত চাকমা, ব্যাংকার আশীষ তালুকদার, ব্যাংকার শান্তনু চাকমা, ব্যাংকার সুজতা তালুকদার, কানুনগো রিন্টু চাকমা, কানুনগো প্রীতিরুন চাকমা, শুভ চাক, সঞ্জয় চাকমা, তুহিন চাকমা, সাধন চাকমা, সুরেশ চাকমা, দেব রঞ্জন চাকমা, ডিজিএফআই কর্মকর্তা সুজিত চাকমা, অজয় বিকাশ দেওয়ান, সীকৃতি চাকমা, অরুন জয় চাকমা, সত্য প্রসাদ চাকমা, প্রকৌশলী টুকু চাকমা, প্রকৌশলী বিটু চাকমা, প্রকৌশলী ম্যাকলিন চাকমা, অপু মারমা, কিনারাম চাকমা,রবিন্দ্র চাকমা, নয়ন চাকমা, নবত্তোম চাকমা, এবং বিদ্যা সাগর চাকমা।

সম্প্রীতি আমেরিকা সেনাবাহিনী কমিশনে নিয়োগ প্রাপ্ত নমপেনে চাকমা জন্মদাতা পিতা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক কর্মক...
29/12/2022

সম্প্রীতি আমেরিকা সেনাবাহিনী কমিশনে নিয়োগ প্রাপ্ত নমপেনে চাকমা জন্মদাতা পিতা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক কর্মকর্তা বাবু নবারুন চাকমা বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে দর্শন করতে এসে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা শ্রদ্ধাদান দিয়েছেন। তাহাদের পারিবারিক সুখ শান্তি এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

Address

Jakoir Hoasen Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upojatio Biswamoytri Bouddha VIHAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share