09/04/2026
রহমতে আলম,নূরে মুজাস্সাম,রাসূলে আকরাম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন:যে (ব্যক্তি) কিতাবে আমার উপর দরূদ পাক লিখেছে,যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে,ফিরিশতারা তার জন্য ইস্তিগফার (অর্থাৎ- ক্ষমা প্রার্থনা) করতে থাকবে।
(মুজাম আওসাত,১ম খন্ড, ৪৯৭ পৃষ্ঠা, হাদীস-১৮৩৫)