08/04/2026
সকল সংস্কার অনিত্য ক্ষয়শীল বিলয়ধর্মী। জগতে যা কিছু উৎপন্ন হয়, সৃষ্টি হয় তৎসমূহ বিলয়ধর্মী, বিনাশশীল। উৎপন্ন ও বিলয়ের উপশমই সুখকর। সকল প্রাণী মৃত্যুর অধীন এবং প্রাণীগণ সর্বদা সংসারে মৃত্যুমুখে পতিত হচ্ছে অথাৎ সকলের মৃত্যু হচ্ছে আমারও মৃত্যু হবে এতে কোন সন্দেহ নেই।
ঐতিহ্যবাহী ছাদাংগড়খীল পূর্বারাম বিহারের পূর্বারাম বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কার্যনির্বাহী সদস্য ভদন্ত দেববংশ থের'র পিতা 'অমলেন্দু বড়ুয়া'র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা পূর্বারাম বিহারের ভিক্ষু, শ্রামণ ও উপাসক-উপাসিকার পক্ষে প্রয়াতের নির্বাণসুখ কামনায় আমাদের সঞ্চিত পূণ্যরাশি দান এবং প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Debabangsha Bhikkhu
ভিক্ষু জ্যোতি বংশ
Prajnalok Bhikkhu