সতীশবাবু লেইন সর্বজনীন পুজা উদযাপন পরিষদ,কোতোয়ালি,চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • সতীশবাবু লেইন সর্বজনীন পুজা উদযাপন পরিষদ,কোতোয়ালি,চট্টগ্রাম

সতীশবাবু লেইন সর্বজনীন পুজা উদযাপন পরিষদ,কোতোয়ালি,চট্টগ্রাম মায়ের আরাধনাই সর্বশ্রেষ্ঠ

আজ পুরুষোত্তম মাসের প্রথম দিনে শ্রীশ্রীরাধাগোবিন্দের দর্শন লাভ করুন। এই পুরুষোত্তম মাস' (বা অধিক মাস) ভগবান বিষ্ণুর আরাধ...
17/05/2026

আজ পুরুষোত্তম মাসের প্রথম দিনে শ্রীশ্রীরাধাগোবিন্দের দর্শন লাভ করুন।
এই পুরুষোত্তম মাস' (বা অধিক মাস) ভগবান বিষ্ণুর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময়। এই মাসে পুরুষোত্তম ব্রত পালনে পাপমুক্তি, অক্ষয় পুণ্যলাভ এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ হয়।

ভগবান বিষ্ণুর কৃপা পেতে ও জীবনের সকল বাধা দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রদ। এই মাসে নাম-জপ, পূজা, এবং শাস্ত্রপাঠের ফল বহু গুণ বৃদ্ধি পায়।

#রাধেরাধে #হরেকৃষ্ণ পুরুষোত্তম ভগবানের জয় হোক ✊
🌷শুভ পুরুষোত্তম ব্রত🍇

🚩একসাথে মায়ের আরাধনায়,একসাথে স্বপ্নের উদযাপন 🪔মাতৃ আরাধনায় ২০বছর ঐতিহ্য 🌺
11/05/2026

🚩একসাথে মায়ের আরাধনায়,
একসাথে স্বপ্নের উদযাপন 🪔
মাতৃ আরাধনায় ২০বছর ঐতিহ্য 🌺

আসছে শারদীয় মাতৃ আরাধনায় ২০বছর পূর্তিতে আমাদের সাথে সাথে কে কে থাকছেন?? কমেন্টে জানান।
04/05/2026

আসছে শারদীয় মাতৃ আরাধনায় ২০বছর পূর্তিতে আমাদের সাথে সাথে কে কে থাকছেন?? কমেন্টে জানান।

🌸 সনাতন হিন্দু ধর্মের কতিপয় মহাপুরুষগণের আবির্ভাব ও তিরোধান সহ আয়ুষ্কাল 🌸ভক্তি ও শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল মহাত্মা...
03/05/2026

🌸 সনাতন হিন্দু ধর্মের কতিপয় মহাপুরুষগণের আবির্ভাব ও তিরোধান সহ আয়ুষ্কাল 🌸
ভক্তি ও শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল মহাত্মাদের, যাঁদের দেখানো পথে আজও কোটি কোটি প্রাণ খুঁজে পায় শান্তির নীড়। তাঁদের পুণ্যময় জীবনের সংক্ষিপ্ত তথ্য নিচে তুলে ধরা হলো:

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: ১৮৮৮ - ১৯৬৯ (আয়ুষ্কাল: ৮১ বছর)

লোাকনাথ ব্রহ্মচারী: ১৭৩০ - ১৮৯০ (আয়ুষ্কাল: ১৬০ বছর)

স্বামী নিগমানন্দ: ১৮৮০ - ১৯৩৫ (আয়ুষ্কাল: ৫৫ বছর)

স্বামী স্বরূপানন্দ: ১৮৯৪ - ১৯৩৬ (আয়ুষ্কাল: ৪২ বছর)

রামঠাকুর: ১৮৬০ - ১৯৪৯ (আয়ুষ্কাল: ৮৯ বছর)

হরিচাঁদ ঠাকুর: ১৮১২ - ১৮৭৮ (আয়ুষ্কাল: ৬৬ বছর)

প্রভু জগদ্বন্ধু: ১৮৭১ - ১৯২১ (আয়ুষ্কাল: ৫০ বছর)

বিজয়কৃষ্ণ গোস্বামী: १८४१ - १८९९ (আয়ুষ্কাল: ৫৮ বছর)

কবীর: ১৪৪০ - ১৫১৮ (আয়ুষ্কাল: ৭৮ বছর)

শঙ্করাচার্য: ৭৮৮ - ৮২০ (আয়ুষ্কাল: ৩২ বছর)

গুরু নানক: ১৪৬৯ - ১৫৩৯ (আয়ুষ্কাল: ৭০ বছর)

শ্রীচৈতন্য মহাপ্রভু: ১৪৮৬ - ১৫৩৪ (আয়ুষ্কাল: ৪৮ বছর)

রাজা রামমোহন রায়: ১৭৭২ - ১৮৩৩ (আয়ুষ্কাল: ৬১ বছর)

শ্রীরামকৃষ্ণ পরমহংস: ১৮৩৬ - ১৮৮৬ (আয়ুষ্কাল: ৫০ বছর)

স্বামী বিবেকানন্দ: ১৮৬৩ - ১৯০২ (আয়ুষ্কাল: ৩৯ বছর)

মহর্ষি অরবিন্দ: ১৮৭২ - ১৯৫০ (আয়ুষ্কাল: ৭৮ বছর)

রমণ মহর্ষি: ১৮৭৯ - ১৯৫০ (আয়ুষ্কাল: ৭১ বছর)

এই মহাপুরুষগণের জীবনাদর্শ আমাদের পাথেয় হোক। এই পুণ্যময় তথ্যগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাঁদের জানার সুযোগ করে দিন।

🙏❤️ জয় নৃসিংহদেবের জয় 🙏❤️
30/04/2026

🙏❤️ জয় নৃসিংহদেবের জয় 🙏❤️

আজ থেকে অর্থাৎ অক্ষয় তৃতীয়া  তিথি হতে পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। ⭕❗⭕ জয় জগন্নাথ ⭕❗⭕
20/04/2026

আজ থেকে অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথি হতে পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়।
⭕❗⭕ জয় জগন্নাথ ⭕❗⭕

 #অক্ষয়_তৃতীয়ার_দিন— যা করলে ধন-সমৃদ্ধি অক্ষয় হয়করণীয় ও বর্জনীয়ের পূর্ণ তালিকা এখানে #অক্ষয়তৃতীয়া কী?অক্ষয় তৃতীয়া হল...
19/04/2026

#অক্ষয়_তৃতীয়ার_দিন— যা করলে ধন-সমৃদ্ধি অক্ষয় হয়
করণীয় ও বর্জনীয়ের পূর্ণ তালিকা এখানে
#অক্ষয়তৃতীয়া কী?
অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। “অক্ষয়” শব্দের অর্থ — যা কখনো ক্ষয় হয় না বা চিরস্থায়ী। এই দিনে করা যেকোনো শুভ কাজ, দান, পূজা বা নতুন শুরুর ফল চিরকালীন হয় বলে বিশ্বাস করা হয়।
কেন পালন করা হয়?
এই দিনের সঙ্গে অনেক পৌরাণিক ঘটনা জড়িত:
বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন।
গঙ্গা মর্ত্যে অবতরণ করেন।
কুবের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেবের কাছ থেকে অতুল ঐশ্বর্য লাভ করেন।
বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন।
সত্যযুগ শেষে ত্রেতাযুগের সূচনা হয়।
মূল কথা: এই তিথিতে শুভ কর্ম ও দান করলে তার ফল কখনো ক্ষয় হয় না, বরং বৃদ্ধি পায়। তাই ধন-সম্পদ, সমৃদ্ধি ও মঙ্গল লাভের জন্য এই দিন পালন করা হয়। #আত্মজাগরণ
২০২৬ সালে অক্ষয় তৃতীয়া
২০এপ্রিল ২০২৬, সোমবার (বৈশাখ মাস)।
অক্ষয় তৃতীয়ায় কী কী করতে হবে (করণীয়):
সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পূজা-পাঠ করা এবং নিরামিষ আহার করা উচিত।
পথিক ও গরিব-দুঃখীদের খাবার দান করা।
গৃহে গীতা ও ভাগবত নিত্য সহকারে পাঠ করা।
সামর্থ্য অনুসারে অর্থ দান ও গীতা দান করা।
গৃহে নতুন তুলসী বৃক্ষ রোপণ করা।
তুলসী পরিক্রমা করা।
যত বেশি সম্ভব মহামন্ত্র জপ করা।
সাধু-বৈষ্ণবের সেবা এবং গৃহে গোপাল সেবা করা।
গরিব-দুঃখী ব্যক্তির চিকিৎসা বা ওষুধের খরচ বহন করা।
অন্ন, শস্য, অর্থ, ভূমি, জল, সোনা, আশ্রয় ও সেবা দান অত্যন্ত শুভ।
এমন বৃক্ষ রোপণ করুন যা আপনার মৃত্যুর পরেও জীবিত থাকে (যেমন: বট, পিপল, বেল, অশ্বথ ইত্যাদি)।
পঞ্চশস্য (ধান, চাল, গম, ডাল ইত্যাদি), ঘি, এলাচ, লবণ, সরিষা প্রভৃতি দ্রব্য ক্রয় করা অতি শুভ।
হলুদ সরিষা, তেলা, সৈন্ধব লবণ, গোমতি চক্র, কাঁচা হলুদ কেনা শুভ।
মন্দির পরিষ্কার করা এবং মন্দিরের যেকোনো কাজে সাহায্য করা।
যারা স্বর্ণ কিনতে পারবেন না, তাঁরা এই জিনিসগুলো অবশ্যই কিনবেন: মাটির জিনিস, গোমতী চক্র, কড়ি, ঘি, রূপো, তামা, যব।
কড়ি ধন আকর্ষণ করে এবং মা লক্ষ্মীর খুব প্রিয়।
মাটির পাত্র বা মাটির লক্ষ্মী ভাণ্ডার হলে অত্যন্ত উত্তম।
রূপো, তামা, পিতল, কাঁসা — যেকোনো ধাতুর তৈরি বস্তু কেনা শুভ।
#আত্ম_জাগরণ
বিশেষ নিয়ম :
1অক্ষয় তৃতীয়ার দিন একটি রূপোর পাত্রে (বা রূপোর মতো পাত্রে) কিছু চাল, একটা হলুদের গাঁট, তিনটি কয়েন, কিছু ঘোটা ধান ও পাঁচটি গোমতী চক্র নিয়ে তার উপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে রাখুন। পরের দিন সকালে প্রদীপটি কোনো গাছের নীচে রেখে দিন এবং বাকি সামগ্রী লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে ধনলাভ হয়।
সিঁথির সিঁদুর অক্ষয় রাখার জন্য বিবাহিত মহিলারা এই দিন পাঁচজন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করুন।
অক্ষয় তৃতীয়ায় কী কী করা উচিত নয় (বর্জনীয়):
কারও থেকে টাকা ধার নেবেন না বা দেবেন না।
নিজের গাড়ি কাউকে দেবেন না।
কালো বা নীল জামাকাপড় পরবেন না।
আমিষ খাবার খাবেন না এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন।
রাগ-ঝগড়া, অশান্তি বা নেতিবাচক কথা বলবেন না।
মাংস, মদ্যপান, ধূমপান বা অশুদ্ধ খাবার এড়িয়ে চলুন।
ঋণের লেনদেন এড়ান।
অপবিত্র কাজ, অলসতা বা অপচয় করবেন না।
অতিরিক্ত টিপস:
হলুদ বা শুভ রঙের পোশাক পরুন।
লক্ষ্মী-নারায়ণ, লক্ষ্মী-কুবের ও গণেশের পূজা করুন।
সোনা-রূপো বা নতুন জিনিস (বাসন, ধান, গোমতী চক্র) কিনুন।
ব্রত-উপবাস রাখুন (সম্ভব হলে)।
লক্ষ্মী মন্ত্র, বিষ্ণু সহস্রনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন।
নতুন ব্যবসা বা কাজ শুরু করুন।
এই দিনটি শুদ্ধ মনে শুভ কর্ম ও দানের। যতটা সম্ভব শান্ত ও সৎভাবে কাটান। বাড়িতে সাধারণ পূজা করলেই হয়।
শুভ অক্ষয় তৃতীয়া! 🙏)

🌼✨ শুভ রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ✨🌼রামনবমীর এই পবিত্র তিথিতে ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের...
27/03/2026

🌼✨ শুভ রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ✨🌼

রামনবমীর এই পবিত্র তিথিতে ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের আবির্ভাব দিবসে— আপনাদের সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও প্রণাম 🙏

শ্রী রামের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক শান্তি, শক্তি ও সৎ পথে চলার প্রেরণায় 🌿

🚩 জয় শ্রী রাম 🚩

এক মুঠো অন্নেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ… ❤️🌾 মা অন্নপূর্ণার কৃপায় সবার ঘর ভরে উঠুক অন্ন, শান্তি ও সমৃদ্ধিতে...
26/03/2026

এক মুঠো অন্নেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ… ❤️

🌾 মা অন্নপূর্ণার কৃপায় সবার ঘর ভরে উঠুক অন্ন, শান্তি ও সমৃদ্ধিতে,
দূর হোক জীবনের সব অভাব ও কষ্ট।

🙏 শুভ অন্নপূর্ণা পূজার আন্তরিক শুভেচ্ছা 🌼

💙💙শুভ দোল পূর্ণীমা  💙💜   💜💙হরে কৃষ্ণ 💙💜                                     🔱🔱🙏ওঁম নমঃ শিবা🙏
03/03/2026

💙💙শুভ দোল পূর্ণীমা 💙💜

💜💙হরে কৃষ্ণ 💙💜

🔱🔱
🙏ওঁম নমঃ শিবা🙏

Address

Satish Babu Lane, Patharghata, Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সতীশবাবু লেইন সর্বজনীন পুজা উদযাপন পরিষদ,কোতোয়ালি,চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share