Srisri Nimkali Mandir, Kalipur, Banskhali, Chittagong.

Srisri Nimkali Mandir, Kalipur, Banskhali, Chittagong. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Srisri Nimkali Mandir, Kalipur, Banskhali, Chittagong., Hindu temple, Kalipur, Banskhali, Chittagong.

♥️শ্রীশ্রী নিমকালী মন্দির মহোৎসব উদযাপন পরিষদ-২০২৭♥️সভাপতি - শ্রী নির্মল পালসহ-সভাপতি- শ্রী স্বপন বিশ্বাসসাধারন সম্পাদক-...
02/05/2026

♥️শ্রীশ্রী নিমকালী মন্দির মহোৎসব উদযাপন পরিষদ-২০২৭♥️
সভাপতি - শ্রী নির্মল পাল
সহ-সভাপতি- শ্রী স্বপন বিশ্বাস
সাধারন সম্পাদক- শ্রী সবুজ কান্তি দে
যুগ্ন- সাধারন সম্পাদক- শ্রী সুমিত সেন (মিশু)
অর্থ সম্পাদক- শ্রী সুভাষ বিশ্বাস
🙏 মহোৎসব কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় মহোৎসবটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

শ্রী শিবেন্দু খাস্তগীর
সভাপতি

শ্রী বুলবুল সেন
সাধারন সম্পাদক
শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ।

নবগঠিত পরিষদের (২০২৬--২০২৯) প্রথম সভার কার্যবিবরণী-*******গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ শুক্রবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী...
27/04/2026

নবগঠিত পরিষদের (২০২৬--২০২৯) প্রথম সভার কার্যবিবরণী-
*******
গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ শুক্রবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রীশ্রী নিমকালী মন্দিরের নবগঠিত পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শ্রীশ্রী নিমকালী মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন মঠ মন্দিরের সাধু-সন্ত ও ধর্মীয় বিজ্ঞ ব্যক্তিবর্গ ও বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পবিত্র গীতাপাঠ এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্টানের শুভ সূচনা করেন মোহনানন্দ সেবাশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অবধূত মহারাজ। এরপর নবগঠিত পরিষদের সকল সদস্যবৃন্দকে শপথ পাঠ করান পরিষদের প্রধান উপদেষ্টা কবি,প্রাবন্ধিক ও শিক্ষাগুরু শ্রী অনাথ বন্ধু রুদ্র মহোদয় অনুষ্টানে নবগঠিত পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ ও আগত অতিথিবৃন্দ নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর মায়ের নিত্য পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষনা করা হয়।
এরপর বিকাল ৩ ঘটিকায় পরিষদের প্রথম সভা সাংস্কৃতিক সম্পাদক শ্রী রণধীর দে এর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি শ্রী শিবেন্দু খাস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সভাপতি ও সম্পাদক, অর্থ সম্পাদক ও সদস্যবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় পূর্ববতী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলো সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
১. সহ সকল ব্যাংক লেনদেন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক এই তিন জনের নামে পরিচালিত হবে এবং বাধ্যতামূলকভাবে এই তিন জনের স্বাক্ষরে এ চেক লেনদেন হবে অর্থাৎ টাকা উঠানো হবে।
২. সভায় মন্দির পরিচালনা পরিষদের গঠনতন্ত্র প্রণয়নের জন্য শ্রী খোকন সুশীল কে আহবায়ক ও শ্রী শেখর দাশ কে সদস্য সচিব নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।
৩. সভায় পরিষদের সহ সভাপতি শ্রী নির্মল পালকে সভাপতি, যুগ্ম সম্পাদক শ্রী স্বপন বিশ্বাস কে সহ সভাপতি, সহ সম্পাদক শ্রী সবুজ কান্তি দে কে সাধারন সম্পাদক, সহ সম্পাদক শ্রী সুমিত সেন (মিশু) কে যুগ্ম সম্পাদক ও সহ অর্থ সম্পাদক শ্রী সুভাষ বিশ্বাস কে অর্থ সম্পাদক নির্বাচিত করে মহোৎসব উদযাপন পরিষদ- ২০২৭ গঠন করা হয়।
সবশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যের মঙ্গলময় জীবন কামনা করে সভা সমাপ্ত করেন
জয় মা।

শ্রী হরিলাল দাশ সাগর
দপ্তর সম্পাদক
শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ।

20/04/2026
".......ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ"😭 শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের সন্মানিত সাবেক উপদেষ্টা শ্রী পরিমল চৌধুর...
15/04/2026

".......ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ"
😭 শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের সন্মানিত সাবেক উপদেষ্টা শ্রী পরিমল চৌধুরী গত ১৫ এপ্রিল ২০২৬খ্রী. রাত ১১.৩০ ঘটিকায় পরলোকগমন করেছেন। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
🙏 পরিষদ শ্রীশ্রী নিমকালী মায়ের কাছে উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবার পরিজনকে জানাচ্ছি গভীর সমবেদনা।
🥲শোকাহত🥲
শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ
কালীপুর, বাঁশখালী, চট্টগ্রাম।

14/04/2026

🌸 **শুভ নববর্ষ ১৪৩৩** 🌸
নতুন বছরের এই শুভক্ষণে শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নববর্ষ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। মা নিমকালীর আশীর্বাদে সকলের জীবন হোক পবিত্র, সুন্দর ও কল্যাণময়। পুরোনো দুঃখ-বেদনা ভুলে নতুন আশায়, নতুন স্বপ্নে এগিয়ে যাক আমাদের পথচলা।
সকলের জন্য রইল সুস্বাস্থ্য, সাফল্য ও অনন্ত মঙ্গল কামনা🙏
**শুভেচ্ছান্তে**
শ্রী বুলবুল সেন
সাধারণ সম্পাদক
শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ
কালীপুর, বাঁশখালী, চট্টগ্রাম 🌺

সাধারন সভা--------------------শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের এক সভা ২৭ মার্চ ২০২৬খ্রি. শুক্রবার পরিষদের সহ সভা...
27/03/2026

সাধারন সভা
--------------------
শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদের এক সভা ২৭ মার্চ ২০২৬খ্রি. শুক্রবার পরিষদের সহ সভাপতি শ্রী শিবেন্দু খাস্তগীর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রী তাপস কুমার নন্দী'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিষদের অর্থ সম্পাদক শ্রী সাণ্টু দাশ মন্দিরের সাং বাৎসরিক হিসাব ও মহোৎসব উযাপন পরিষদের অর্থ সম্পাদক শ্রী সুভাষ বিশ্বাস মহোৎসব উদযাপন- ২০২৬ এর আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন। সভায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে শ্রী শিবেন্দু খাস্তগীর কে সভাপতি, শ্রী বুলবুল সেন কে সাধারন সম্পাদক ও শ্রী সাণ্টু দাশ কে অর্থ সম্পাদক নির্বাচিত করে শ্রীশ্রী নিমকালী মন্দির পরিচালনা পরিষদ ২০২৬-২০২৮ গঠিত হয়। সভায় মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

পূজোর প্রতিটি পর্বে সকলে আমন্ত্রীত 🙏
21/03/2026

পূজোর প্রতিটি পর্বে সকলে আমন্ত্রীত 🙏

13/03/2026

শ্রীশ্রী কৃষ্ণ মন্দির, উত্তর ঢেমশা, সাতকানিয়াতে নাম সাংকীর্তন চলছে 🙏

Address

Kalipur, Banskhali
Chittagong

Telephone

+8801819311659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srisri Nimkali Mandir, Kalipur, Banskhali, Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Srisri Nimkali Mandir, Kalipur, Banskhali, Chittagong.:

Share

Category