20/09/2026
মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা আয়োজন করে বর্ণাঢ্য A+ সংবর্ধনা অনুষ্ঠান।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ বরকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মোঃ শামীম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় সহ-সহ-সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ কে এম ফজলুল হক।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবিদ বিন ইসলামের সম্মানিত পিতা এডভোকেট মনিরুল ইসলাম।