27/05/2025
✍️নিয়ম ভঙ্গ করার ফল কত ভয়ানক হতে পারে‼️
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কেউ যদি চারটি নিয়ম (অবৈধ সঙ্গ,আমিষাহার,জুয়া খেলা,নেশা) বা Rules লঙ্ঘন করে তখন সে সাধুদের কথাগুলো হৃদয়ে ধারণ করার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। সে এক সময় ভাববে ইসকনে এসে আমার ক্যারিয়ার নষ্ট করলাম। তখন রজোগুণের প্রভাবে তার হতাশা বেড়ে যাবে। ভক্তি জীবনকে নিরানন্দময় বা বিরক্তিকর মনে হবে।
ভক্তদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। জপ অমনোযোগী হবে বা নাম প্রভুর চরণে অপরাধ হবে। সেবাপরাধ বা বৈষ্ণব অপরাধের প্রবণতা বাড়বে। সর্বোপরি কৃষ্ণভাবনায় জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে নিজের জীবনকে বিপর্যস্ত করে তুলেবে।
তাই সকলের উচিত শ্রীল প্রভুপাদ এবং গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা এবং এটিই হল জীবনকে সুন্দর ও আনন্দময় করার প্রকৃত হাতিয়ার।
তাই সবাই সাবধান!
হরে কৃষ্ণ
゚