Baitush Sharaf Anjuman-e Ittehad Bangladesh

Baitush Sharaf Anjuman-e Ittehad Bangladesh একটি মসজিদভিত্তিক আধ্যাত্মিক, অরাজনৈতিক, মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান

A Mosque Based Spiritual, Non-Political, Humanitarian Organization Registered Under Societies Act & Ministry Of Social Welfare of Bangladesh.

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আগামীকাল ২০মে বুধবার, বাদ ফজর, বায়তুশ শরফ পীর ছাহেব বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ ক...
19/05/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আগামীকাল ২০মে বুধবার, বাদ ফজর, বায়তুশ শরফ পীর ছাহেব বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন ( রহ.) ও কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের খতীব ও জিকিরের ঈমাম মাওলানা নুরুল ইসলাম ( রহ.) এর ৬ষ্ঠ ওফাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, মজলিছুল ওলামা বাংলাদেশ, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার শিক্ষকবৃন্দ, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান এবং বায়তুশ শরফ এর ভক্ত অনুরক্ত ও শুভাকাঙ্খীদের (যাহারা পারেন) উপস্থিত থাকার জন্য রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা. জি.আ) এর পরামর্শ ক্রমে অনুরোধ জানাচ্ছি।

ছালামান্তে-
মোহাম্মদ আমান উল্লাহ
সাধারণ সম্পাদক,
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা গতকাল ৯ মে ২০২৬ রোজ শনিবার বাদে মাগরিব কেন্দ্রী...
10/05/2026

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা গতকাল ৯ মে ২০২৬ রোজ শনিবার বাদে মাগরিব কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ ও সভাপতি, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট।

সভায় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান এর মহাপরিচালক প্রফেসর ড. আ. ক. ম আবদুল কাদের, অধ্যাপক-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সহ-সভাপতি জনাব আবুল বশর আবু, সাধারণ সম্পাদক জনাব হাফেজ আমান উল্লাহ, অর্থ সম্পাদক জনাব নুরুল কবির সহ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর বিভিন্ন শাখা ও আনজুমনে নওজোয়ান কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।

রাহবারে বায়তুশ শরফ এর সমাপনী বক্তব্য এবং মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

ইনশাআল্লাহ বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ, বাগেরহাট শাখা এর উদ্যোগে হযরত খাঁন উল আজম উলুঘ খাঁন-ই-জাহান (রহ.) ও বা...
25/03/2026

ইনশাআল্লাহ বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ, বাগেরহাট শাখা এর উদ্যোগে হযরত খাঁন উল আজম উলুঘ খাঁন-ই-জাহান (রহ.) ও বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মীর মোহাঃ আখতর (রহ.), প্রধান রুপকার হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মদ আব্দুল জব্বার (রহ.) ও হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মাদ কুতুব উদ্দীন (রহ.) এর স্মরণে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.)'র সভাপতিত্বে ৪৮তম বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল আগামী ০২, ০৩ ও ০৪ এপ্রিল- ২০২৬ ইং (১৯, ২০ ও ২১ চৈত্র- ১৪৩২ বাংলা, ১৩, ১৪ ও ১৫ সাওয়াল- ১৪৪৭ হিজরি) রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ প্রাঙ্গন ও ০৩ এপ্রিল শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দরবারে সকল স্তরের ভক্ত-অনুরক্ত ও মুরিদানদের প্রতি দাওয়াত রইল।

২৫ মার্চ বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান শাহ্সূফী আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. এর ২৮তম ওফাত বার্ষিকী১৯৯৮ সালের ...
25/03/2026

২৫ মার্চ বায়তুশ শরফের প্রধান রূপকার হাদীয়ে যামান শাহ্সূফী আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. এর ২৮তম ওফাত বার্ষিকী

১৯৯৮ সালের এ দিনে চট্টগ্রাম ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সের নিজ হুজরাখানায় সকাল ৭.০০ টায় ইন্তেকাল করেন বায়তুশ শরফের প্রধান রূপকার হাদিয়ে যামান শাহসূফী হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার (রাহ.)। পরদিন চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে লক্ষ লক্ষ মোমিন মুসলমানের অংশগ্রহণে স্মরণকালের ঐতিহাসিক বৃহত্তম জানাযা শেষে তাকে কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের দক্ষিণ পাশের নিজ ফুলবাগানে সমাহিত করা হয়।

তাঁর সমকালে তিনি ছিলেন যুগের অন্যতম আলেমে দ্বীন, পীর-এ কামেল। অরাজনৈতিক মসজিদ ভিত্তিক সমাজসেবার পুরোধা, শীরক-বিদআত-এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। ইসলামী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত প্রাণ। দুঃস্থ মানবতার সেবায় সদা সক্রিয়।

তিনি তাঁর পীর-মুর্শিদ কুতুবুল আলম শাহসূফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.) এর সুযোগ্য একমাত্র ইযাযত প্রাপ্ত খলিফা হিসেবে স্বীয় পীরের পদাঙ্ক অনুকরণ ও অনুসরণ করেন। ইন্তেকালের পূর্বে তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসাসহ ১৬টি মাদরাসা, ১৮টি এতিমখানা ও হিফজখানা, বাংলাদেশের প্রধান প্রধান শহর-নগর-বন্দর-জনপদে ৬৫টি বায়তুশ শরফ মসজিদ এবং পর্যটন নগরী কক্সবাজারে ১টি পূর্ণাঙ্গ চক্ষু ও পঙ্গু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি উচ্চ মাধ্যমিক স্কুল, প্রাইমারী স্কুল, মহিলা কলেজ ও মাদরাসাসহ শতাধিক সমাজসেবা মূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

একজন সফল লেখক ও অনুবাদক হিসেবে তিনি ছোট বড় ২১ টি গ্রন্থ প্রণয়ন করেন। জীবনে ৩৩ বার পবিত্র হজ্বব্রত পালন করেন। তিনি বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বুলগেরিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, ইরাক, সিংগাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তান ব্যাপকভাবে সফর করেন।

এ মহা মনীষী ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারী আপার র্বামার থাংগু জেলার পিনজুলুক রেল স্টেশন সংলগ্ন বাঙ্গালী কলোনীতে জন্মগ্রহণ করেন। তাঁর আব্বা মৌলভী ওয়াছি উদ্দীন (রাহ.) ও আম্মা বেগম ফিরোজ খাতুন (রাহ.)।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِঈদ মোবারক!আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমল কবুল করুন।
20/03/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِ
ঈদ মোবারক!

আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমল কবুল করুন।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান
19/02/2026

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান

আমীন! আমীন! শব্দে মুখরিত চট্টগ্রাম বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ......
03/02/2026

আমীন! আমীন! শব্দে মুখরিত চট্টগ্রাম বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ......

03/02/2026
বায়তুশ শরফ দরবারের নিবেদিত প্রাণ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ আখতরাবাদ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ ম...
04/01/2026

বায়তুশ শরফ দরবারের নিবেদিত প্রাণ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ আখতরাবাদ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মুসা ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের নসীব করুন, আমীন।

জানাযা: রাত ১২ টা, কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স।

বায়তুশ শরফ, লোহাগাড়া (কুমিরাঘোনা)  আখতরাবাদে আগামি ৯ ও ১০ জানুয়ারি-২০২৬  তারিখে অনুষ্ঠিতব্য"পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল"-...
24/12/2025

বায়তুশ শরফ, লোহাগাড়া (কুমিরাঘোনা) আখতরাবাদে আগামি ৯ ও ১০ জানুয়ারি-২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য"পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল"-এর প্রস্তুতি কার্যক্রম আল্লাহর অশেষ রহমতে মাননীয় রাহবারে বায়তুশ শরফ হুজুরের নির্দেশনা মোতাবেক এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজ ২৪/১২/২০২৫ মাহফিলের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে আসেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হারুন শেঠ, বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক জনাব ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মঈন। এ সময় উপস্থিত ছিলেন আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান-এর দায়িত্বশীলসহ স্থানীয় ভক্ত-মুরিদান।
আধ্যাত্মিকতা ও ত্বরিকতচর্চার এই বিশাল আয়োজন সুন্দর ও সফল করার লক্ষ্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

২০২৬ সালের নতুন ক্যালেন্ডার
04/12/2025

২০২৬ সালের নতুন ক্যালেন্ডার

Address

Baitush Sharaf Complex, Shah Abdul Jabbar Rah. Road, Dhanialapara
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Baitush Sharaf Anjuman-e Ittehad Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Baitush Sharaf Anjuman-e Ittehad Bangladesh:

Share