22/03/2026
🥀ধুতাঙ্গটিলা বনবিহারে ১৫তম "গণপ্রব্রজ্যানুষ্ঠান" উপলক্ষে বিশেষ মৈত্রীবার্তা।
🌻 সদ্ধর্ম হিতৈষী উপাসক/উপাসিকাবৃন্দ, সকলের অবগতির জন্য বিশেষ মৈত্রীবার্তা, ধুতাঙ্গটিলা বনবিহারে প্রতি বছরের ন্যায় এই বছরেও আগমী ৭ই এপ্রিল ২০২৬ ইংরেজী, ২৪শে চৈত্র ১৪৩২ বাংলা, রোজ মঙ্গলবার , দুপুর ১২:০০ ঘটিকার সময় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ দুর্লভ প্রব্রজ্যা প্রদান করা হবে।
🧘♂️ আড়াই হাজার বছর আগে তথাগত ভগবান বুদ্ধ বিভিন্ন গ্রামে, নগরে ও জনপদে পদব্রজে বিচরণ করে, শত সহস্র শিষ্য প্রশিষ্যসহ বহু জনের হিতসুখ ও মঙ্গলার্থে পিণ্ডচরণ করেছিলেন। সেই আড়াই হাজার বছরের পূর্বস্মৃতি ও বৌদ্ধ সংস্কৃতিকে সামনে রেখে পরম শ্রদ্ধেয় শ্রীমৎ দেবধম্মা মহাস্থবির মহাদেয় ও আবাসিক ভিক্ষু-শ্রামণ অথবা নব প্রব্রজিত শ্রামণসহ বিভিন্ন গ্রামে, পদব্রজে পিণ্ডচরণ করবেন। আর শ্রদ্ধেয় ভান্তে প্রতিদিন ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আবাসিক ভিক্ষু শ্রামণসহ নব প্রব্রজিতদের সদ্ধর্ম আলোচনা (দেশনা প্রদান) করবেন।
💞তাই আপনাদেরকে এই দুর্লভ প্রব্রজ্যা লাভ ও নৈষ্ক্রম্য পারমী পরিপূরণের লক্ষ্য সপ্তাহকালের জন্য ব্রহ্মচর্য আচরণ ও দুর্লভ সর্দ্ধম শ্রবণের মহান পুণ্য লাভের সুযোগ গ্রহণ করে আপন জ্ঞানচক্ষুর উন্মোচন ও দুঃখ মুক্তির হেতু অর্জন এবং পরম সুখ নির্বাণ লাভের হেতু উৎপন্ন করার জন্য মৈত্রীময় আহ্বান করা যাচ্ছে।
👉 প্রব্রজ্যা প্রার্থীদের জ্ঞাতব্য'র বিশেষ বিষয়:-
১। প্রত্যেক প্রব্রজ্যা প্রার্থীর স্বীয় খরচের জন্য ৭০০ (সাতশত) টাকা ও ৫ কেজি চাউল ব্যবস্থাপনা কমিটির কাছে জমা দিতে হবে।
২। ১লা এপ্রিল ব্যবস্থাপনা কমিটির কাছে অবশ্যই প্রার্থীর পিতা/অভিভাবকের ঠিকানা এবং মোবাইল নম্বরসহ জমা দিতে হবে অন্যথা ব্যর্থ হলে ব্যবস্থাপনা কমিটি দায়ী থাকবেনা।
৩। পাত্র (সাবেক), চীবর ব্যতীত আনুষাঙ্গিক উপকরণসমূহ সঙ্গে নিয়ে আসতে হবে। যেমন: জুতা, সেন্ডেল, খাতা-কলম, সূচ-সুতা, ব্লেড, জল-ছাকনী, পাটি, সাবান, পাত্র মুছার গামছা, ব্রাশ, টুথপেস্ট, মশারী ইত্যাদি।
৪। ৭ বছরের ছোট বালক, দূরারোগ্য ব্যাধিগ্রস্থ ব্যক্তি কিংবা আইনগত অপরাধে দণ্ডিত ব্যক্তি এবং আশি বছরের অধিক বয়স্ক ব্যক্তি যোগ্য হিসেবে বিবেচিত হবে না।
৫। ৭ই এপ্রিল ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকার সময় সকল প্রব্রজ্যা প্রার্থীকে মস্তক মুণ্ডন করে বিহারে উপস্থিত হতে হবে এবং সম্মিলিতভাবে সংঘদান ও অষ্টউপকরণ দান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
৬। শাসন প্রতিরূপ দেশের মত শ্বেত বস্ত্র পরিধান বিধেয়।
৭। ঐ দিন দুপুর ১১:০০ ঘটিকার সময় মূলমন্দির উপস্থিত থেকে ব্যবস্থাপনা কমিটির নিকট থেকে প্রব্রজ্যা সামগ্রী গ্রহণ করতে হবে ।
৮। দুপুর ১২:০০ ঘটিকার সময় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ দুর্লভ প্রব্রজ্যা প্রদান করা হবে।
যোগাযোগ:-
(অধ্যক্ষ)
শ্রীমৎ দেবধম্মা মহাস্থবির
মোবাইল : ০১৮২৫৬৬২১৬৬.
#ধুতাঙ্গটিলা_বন_বিহার #গণশ্রমণ_২০২৬ইং #প্রবজ্যা_১৫তম
@