গাউছিয়া কমিটি বাংলাদেশ

গাউছিয়া কমিটি বাংলাদেশ নামাজ বেহেশতের চাবি,নবীর প্রেম নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত।

24/07/2026
 #গাউসিয়া_কমিটি_বাংলাদেশ। বাংলাদেশের যে কোন দূর্যোগে মানবতার জীবন বাজি রেখে মানবতার হাত বাড়িয়ে দেয় যে সংগঠন।বন্যা কবলিত ...
12/07/2026

#গাউসিয়া_কমিটি_বাংলাদেশ।
বাংলাদেশের যে কোন দূর্যোগে মানবতার জীবন বাজি রেখে মানবতার হাত বাড়িয়ে দেয় যে সংগঠন।

বন্যা কবলিত দক্ষিণ চট্টগ্রামে যাচ্ছে
গাউসিয়া কমিটির বিশাল ত্রাণ বহর।

মহান দ্বীনি সংস্থা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর অঙ্গ সংগঠন

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও ৭ নং ওয়ার্ড গাউসিয়া কমিটি মানবিক টিম

প্রায় তিন হাজারের ও বেশি পরিবারের ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে গাউসিয়তের সৈনিকেরা রওনা হয়েছে,

বাঁশখালী, আনোয়ার, চন্দনাইশ, সাতকানিয়া, ইনশাআল্লাহ, পেকুয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হবে ‌। আল্লাহ তায়ালা ভাইদের এই খিদমত কবুল করুক।

আপনিও নিত্য প্রয়োজনীয় খাবার সহ জরুরি সামগ্রী গাউসিয়া কমিটির মানবিক ফান্ডে প্রদান করতে পারবেন।

যোগাযোগ করুনঃ ০১৮৩৩০১৪০৩০ (বিকাশ/ হোয়াটসঅ্যাপ)
বিকাশ নং - 01833-014030

ব্যাংক একাউন্টঃ
Name : Gausia Committee Bangladesh
A/C No:0000100090162
Branch : Dewan Bazar, Chittagong.
Rupali Bank Limited.


আজ এই মহান ওলীর ৩৪তম ওরশ মোবারক।
02/06/2026

আজ এই মহান ওলীর ৩৪তম ওরশ মোবারক।

 #পর্ব_১৯ #দাওয়াতে_খায়র {কল্যাণের পথে আহ্বান } #হাদীস_শরীফঃ  #অনুবাদঃ হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত আছে,নবী করীম (ﷺ) ইরশাদ...
10/03/2026

#পর্ব_১৯
#দাওয়াতে_খায়র {কল্যাণের পথে আহ্বান }
#হাদীস_শরীফঃ
#অনুবাদঃ হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত আছে,নবী করীম (ﷺ) ইরশাদ করেন,তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হবে না; যতক্ষণ না সে নিজের যা পছন্দ করে,তা তার ভাইয়ের জন্য পছন্দ করবে।
[সহীহ বুখারী হাদীস নং ১৩; সহীহ মুসলিম হাদীস নং ১৭৯; ইবনে মাজাহ হাদীস নং ৬৬,সুনান তিরমিযী হাদীস নং ২৫১৫; সুনান নাসাঈ হাদীস নং ১১৭৪৭]
#নেসাব_ও_তদনুযায়ী_যাকাতের_পরিমাণঃ
১/ স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নেসাবঃ-
★ স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়িক হোক কিংবা ব্যবহারিক হোক,নেসাব পরিমাণ হলে সর্বাবস্থায় যাকাত ওয়াজিব।সর্বসম্মতিক্রমে স্বর্ণের যাকাতের নেসাব ২০ মিসক্বাল বা সাড়ে সাত তোলা তথা ৮৭.৪৫গ্রাম।এর কম পরিমাণ স্বর্ণে (যদি যাকাত যোগ্য অন্য কোন মাল না থাকে) যাকাত নেই।নিসাব পরিমাণ স্বর্ণ পূর্ণ এক বছর কারো মালিকানায় থাকলে অর্ধ মিসক্বাল অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ স্বর্ণ অথবা তৎপরিমাণ সম্পদ বা অর্থ যাকাত হিসেবে ওয়াজিব হবে।এটাই স্বর্ণের একক হিসাব।
#রৌপ্যঃ সকল ওলামা ও ফোক্বাহার ঐক্যমত্যে রূপার নেসাব হচ্ছে পাঁচ আওক্বিয়া বা দু'শ দিরহাম অর্থাৎ সাড়ে ৫২ তোলা তথা ৬১২.২৫গ্রাম।এর কম পরিমাণে রৌপ্যের যাকাত নেই।এ পরিমাণ চাঁদিতে ৫দিরহাম এবং এর চেয়ে বর্ধিত হলে প্রতি চল্লিশ দিরহামে এক দিরহাম করে বৃদ্ধি হবে। স্বর্ণ ও রৌপ্য কোনটা নেসাব পরিমাণ না থাকলে এবং যাকাত যোগ্য কোন প্রকার নগদ অর্থও না থাকলে উভয়ের সংমিশ্রণে অপেক্ষাকৃত কম পরিমাণ অর্থাৎ সাড়ে ৫২ তোলা রৌপ্যের সমান মূল্যমান দাঁড়ালে সেটাই নেসাব হিসেবে সাব্যস্ত হবে।এ ছাড়া সকল নগদ টাকা-পয়সা রৌপ্যের নেসাবের সমমূল্য হলে তার চল্লিশভাগের একাংশ যাকাত আদায় করতে হবে।
[গাউসিয়া তারবিয়াতী নেসবা ২৮০নং পৃষ্ঠা]
#বিঃদ্রঃ আপনার ফিতরা ও যাকাতের চার ভাগের এক ভাগ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মিসকিন ফান্ডে দান করুক।
আপনার সে অর্থ দিয়ে একজন হাক্কানী আলেম তৈরী হবে।
★আপনার পক্ষে হয়তবা একজন এতিমকে আলেম বানানো সম্ভব হবে না।আপনার যাকাতের চার ভাগের এক ভাগের অর্থ দিয়ে একজন এতিমের থাকা-খাওয়ার, পড়াশোনা ব্যবস্থা হবে।আপনার অর্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার লিল্লা ফান্ডে দান করুন।

Address

Hamja Khan (R:) Shahi Jame Mosjid, Hamjarbag
Chittagong
4211

Telephone

+8801811551801

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাউছিয়া কমিটি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share