Mangal Gonsai Bidorshon Dharma Chorca Sangha

Mangal Gonsai Bidorshon Dharma Chorca Sangha The motto of this Religious Center is to practice The Pure Dhamma taught by The Lord Gautama Buddha. Research on the sayings of Buddha and to understand..

Mangal Gonsai Bidorshon Dharma Chorca Sangha is a religious group which has the motto of learning and informing Buddhists to understand the very DOCTRINE preached by The Lord Goutama Buddha in better and clearer way to learn and to practice. The members of this group deeply intend to practice and understand the teachings of The Lord Buddha.

"দুল্লভঞ্চ মনুস্সত্ত"ব্যাখ্যা - মনুষ্য জন্ম দূর্লভ।প্রঃ কেনো?উঃপ্রথমতঃএকবার মনুষ্য জন্ম প্রাপ্তিতে অকল্পনীয় পূণ্যশক্তির ...
29/06/2023

"দুল্লভঞ্চ মনুস্সত্ত"
ব্যাখ্যা - মনুষ্য জন্ম দূর্লভ।

প্রঃ কেনো?

উঃ

প্রথমতঃ
একবার মনুষ্য জন্ম প্রাপ্তিতে অকল্পনীয় পূণ্যশক্তির প্রয়োজন হয়। এ ক্ষয়কৃত বিপুল পূণ্যরাশী পূণঃ অর্জনে সীমাহীন কুশল কর্ম সম্পাদনের প্রয়োজন। সকলে তা সম্পাদন করতে পারে না। যৎপ্রেক্ষিতে, পরবর্তীতে মনুষ্য জন্ম লাভ করা অতীব দূরূহ হয়ে পড়ে।

তারওপর, বহু সত্ত্ব মনুষ্য জন্ম প্রাপ্ত হলেও; অনেকেই বিকলাঙ্গ হয়, জন্মবধির হয়, রোগগ্রস্থ হয়, বহুবিধ জটিলতার সৃষ্টি হয় বেঁচে থাকতে, অনেকের মাতৃগর্ভেই জীবনাবসান হয়।

অনেকক্ষেত্রেই,
মাতা সামাজিক নিয়ম বহির্ভূত উপায়ে সন্তান গর্ভে ধারণ করলেও লোকলজ্জার ভয়ে, গর্ভপাত করান।
সে হিসেবে, তারা মনুষ্য গর্ভে উৎপন্ন হলেও, আরো অনেকের ন্যায় জন্মলাভ করতে পারে না…

দ্বিতীয়তঃ
অধিকাংশ সত্ত্বই বেশীরভাগ কুশল কর্ম সম্পাদন পূর্বক মুখে নির্বাণ শান্তি প্রার্থণা করলেও, মনে ঠিকই বেশীরভাগ ক্ষেত্রেই স্বর্গে গমনের এবং স্বর্গসুখের প্রতি লোভান্বিত চিত্তে প্রার্থণা করে। যৎকারণে, তাদের মধ্যে যারা সত্যই অধিকাংশ ক্ষেত্রে অমলিন চিত্তে প্রার্থণা করে তাদের অনেকে মৃত্যুর পর স্বর্গে গমন করে।

তৃতীয়তঃ
ব্রহ্মলোকে গমন সহজ নয়। স্বর্গে যতো সহজে যাওয়া যায়,
ব্রহ্মলোকে যেতে তার চাইতেও বেশী কোটি কোটি গুণ অধিকতর পূণ্যবলের প্রয়োজন।

তদুপরি, যারা শীলগুণ সম্পন্ন, সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ন, কোনো প্রাণীরই ক্ষতি করেন না, জীবনাবসান ঘটান না, নিদেনপক্ষে (দান-শীল-ভাবনা) এ লৌকিক স্তরে নিজেকে সমুন্নত রাখেন, তাদের কিছু কিছুই কেবলমাত্র ব্রহ্মলোকে গমন করেন।

অপরদিকে, তথাগত "অষ্ট অক্ষন"র মধ্যে ব্রহ্মলোককেও অন্তর্ভূক্ত করেছেন, তাদের অকল্পনীয়াধিক আয়ুষ্কালের জন্যে।

এ জন্মলাভে নিজের কোনোই লাভ হয় না…

***
এবারে মূল কারণে আসি,
কেনো তথাগত মনুষ্য জন্মকে দূর্লভ বলেছেনঃ

স্বর্গে কেবলই সুখ। তদুপরি, আয়ুষ্কালও সুদীর্ঘ্য (ব্রহ্মলোকের তুলনায় সামান্য)। সেখানে কেবল আহার, মৈথুন সুখ এবং গীত-বাদ্যে সত্ত্বগণ রমিত হতে থাকেন। কোনোই কুশল কর্ম সেখানে করে পূণ্যার্জনের সুযোগ হয় না। কেবল পূণ্যবল ক্ষয় হতেই থাকে।

দুঃখ সেখানেও বিদ্যমান। কিন্তু, সদ্ধর্মাচরণ দ্বারা প্রাপ্ত জ্ঞানের অপ্রতুলতার কারণে অধিকাংশ সত্ত্বগণ তা বোধনে অক্ষম থাকে।
সেখান হতে চ্যুত হবার প্রাক্কালে স্মৃতিতে সত্ত্বগণ থাকতে পারে না বিধায় পরবর্তী গতি অনিশ্চিত থাকে।

নরকেও অবিরত দুঃখ। শাস্তি প্রাপ্ত হয়ে, সত্ত্বগণ দিবা-রাত্রি রোদন করতে থাকে। পূণ্যকর্ম সম্পাদন কি প্রকারে সম্ভব, তথায়?!

স্বর্গে, সদ্ধর্মজ্ঞ্যান প্রাপ্ত হওয়া যায় না। আচরণ করা যায় না। ভাবনানুশীলন করা যায় না। শুধুমাত্র সাধুবাদও প্রদানের ক্ষমতা সত্ত্বদের থাকে না, বিহারে রমিত হতে থাকার কারণে…

অনেকেই,
স্বর্গ এমনকি ব্রহ্মলোক হতেও চ্যুত হয়ে সরাসরিই তির্য্যক যোনিতে জন্মগ্রহণ করে। অনেকে আবার, সেখান হতেই কর্মের প্রভাবে সরাসরি নরক গমন করে থাকে….

কেবল এবং কেবলমাত্র,
মনুষ্যলোকেই সুখ-দুঃখ সরাসরি জ্ঞ্যাত হওতঃ স্মৃতিসম্পন্ন থেকে মুক্তির পথে স্থির থাকা যায়। কুশল কর্মাদি সুসম্পাদন করা যায়। ভাবনানুশীলন করা যায়। শীলগুণ অটুট রাখা সম্ভব।

তথাগতের সর্বশ্রেষ্ঠ আবিষ্কারঃ

"চতুরার্য্য সত্য"

"আর্য্য অষ্টাঙ্গিক মার্গ"

" প্রতীত্যসমুৎপাদ নীতি "
যথাযথরূপে জ্ঞ্যাত হওয়া সম্ভব।
এটি আর অন্য কোনো লোকভূমিতেই সম্ভবপর নহে…

"দুঃখ সত্য"
স্বীয়ার্জিত পূণ্যতেজ এবং অবিরত সদ্ধর্মজ্ঞ্যানার্জন সহযোগে আচরিত প্রচেষ্টার বলে এ সত্যকে জানা ও বোঝা সম্ভব যা দুঃখ হতে মুক্তির একমাত্র উপায়। এটি অন্য আর কোনো লোকভূমিতেই সম্পাদন সম্ভব নয়।

এ মনুষ্য জন্মও অদূর ভবিষ্যতে সত্ত্বগণের জন্যে মহাসুদূর্লভ হয়ে যাবে, তাঁদেরই অবিরত সম্পাদনজনিত পাপকর্মাদির কারণে…

¥ সকলের যথাযথ সদ্ধর্মজ্ঞ্যানোর্জন সহকারে স্থির চিত্তে,
আচরণের গভীর চেতনাৎপন্ন হউক ¥

~ Angkur Barua Sandwipan

সদস্যঃ মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্মচর্চা সংঘ।

যে/যারা,সত্যই "স্মৃতিমান" হয়ে স্বীয় জীবন পরিচালনা করতে ইচ্ছুক॥~সর্বপ্রথমেঃসদ্ধর্ম সম্পর্কে সু-বিস্তারিত এবং জ্ঞ্যান অর্জ...
27/12/2021

যে/যারা,

সত্যই "স্মৃতিমান" হয়ে স্বীয় জীবন পরিচালনা করতে ইচ্ছুক॥

~

সর্বপ্রথমেঃ
সদ্ধর্ম সম্পর্কে সু-বিস্তারিত এবং জ্ঞ্যান অর্জনের কোনোই বিকল্প নেই,
স্মৃতিমান থাকার জন্যে।

দ্বিতীয়তঃ
সর্বদা স্মরণে রেখে চলতে হবে,
যা কিছুই শিক্ষা করা হবে এবং তা কতটুকুই যথাযথরূপে নিজে আচরণ করছি, দৈনন্দিন জীবনের প্রতিটিক্ষণেই চেক করে করেই চলতে হবে॥

# প্রতিটিক্ষণেই, আপনার মনে "উদয়-স্থিতি-বিলয়" হতে থাকা চিন্তা, বাচনিক ও কায়িকরূপে সম্পাদিত সকল কর্মাদিঃ-

শীলের বিপরীত কিম্বা শীলভঙ্গ জনিত কারণ হচ্ছে কিনা তা চেক করে চলবেন

এবং

৫টি শীলাচরণঃ-

{ ১. ত্রি-দ্বারে প্রাণীহত্যার কারণ না হওয়া।

২. অপরের কোনোকিছুই (এমনকি নিজের স্ত্রী/স্বামী, সন্তানের) না বলে গ্রহণ করবেন না, করতে হলেও, পরে জানিয়ে দেবেন।

৩. স্বীয় স্ত্রী/স্বামী ব্যতীত অন্য কোনো নারী/পুরুষের প্রতি কামাসক্ত না হওয়া/হওতঃ, কামাচার না করা।

৪. কোনোক্রমেই, বাচনিকভাবে কারুরই মনে কষ্ট/দুঃখ না দেয়া।

৫. কোনোক্রমেই, মাদকাসক্ত না হওয়া, যা সংজ্ঞা-র অবলুপ্তি ঘটায়। }

*** এ ৫টি নিয়মানুযায়ী, নিজের চরিত্র এবং সকল কর্মাদি, সু-সম্পন্ন করা হচ্ছে কিনা! তা নিজের জ্ঞ্যানে, সর্বক্ষণ (নিদ্রিত অবস্থা বিনে) বিচার করে চলা ***

এরূপে, প্রতিটিক্ষণই, নিজে শীলে সু-প্রতিষ্ঠিত হয়ে চলছেন কিনা, তা লক্ষ্যে রেখে, কর্ম সম্পাদন করবেন।

*** এটিকে বলা হয়ঃ শীলসম্প্রযুক্ত চিত্তে স্মৃতিমান থাকা। অন্যার্থে, এটিকে "শীলানুস্মৃতি ভাবনা" বলে। ***

** এরূপেঃ নিজের চিন্তা-চেতনাকে,

যারা পাপ চিন্তা এবং তৎসহযোগে পাপ কর্ম সম্পাদন হতে রক্ষা করে চলেন, "শীলগুণ বিশুদ্ধিতা"র কারণে, তাদের সর্বদিকে উন্নতি হতে থাকে এবং সদদেবতাগণ,
আনন্দিত চিত্তে তাঁদের সর্বদা, সর্ববিধ বিপদ-আপদ
এবং
অন্যান্য বিবিধ সমস্যাদি হতে রক্ষা করেন **

~ Angkur Barua Sandwipan

সদস্যঃ মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্ম চর্চা সঙ্ঘ॥

24/10/2021
"প্রদীপ পূজো করতঃ,মূল প্রার্থনীয় বিষয়"-  Angkur Barua Sandwipan সকলেই ত্রিরত্নকে বিবিধ দ্রব্য-বস্তুর দ্বারা পূজো করার পা...
24/10/2021

"প্রদীপ পূজো করতঃ,
মূল প্রার্থনীয় বিষয়"

- Angkur Barua Sandwipan

সকলেই ত্রিরত্নকে বিবিধ দ্রব্য-বস্তুর দ্বারা পূজো করার পাশাপাশি,
প্রদীপ দ্বারাও পূজো করে থাকেন।
কিন্তু, এ পূজোর দ্বারা তারা কেবল "নির্বাণ" প্রার্থণা করেন!?!

সদ্ধর্মকে সুবিশুদ্ধরূপে জেনে, বুঝে, তদনুযায়ী স্থির চিত্তে আচরণ করত:, সত্যকে সম্যকরূপে জ্ঞ্যাত হতে না পারলে,
কোনোকালেই "নির্বাণ" শান্তিতে উপনীত হওয়া যায় নি, যায় না, যাবে না….

*** এখানে জ্ঞ্যাতব্য বিষয় হোলোঃ-

"নির্বাণ" শান্তি প্রার্থণার দ্বারা নয়,
সদ্ধর্মাচরণের দ্বারা,
অজ্ঞ চিত্তকে বুদ্ধজ্ঞ্যানে আলোকিত করেই তাতে চিরপ্রতিষ্ঠিত হওয়া যায়।

সুতরাং, প্রদীপ পূজো সম্পাদনান্তে,
সকলেরই যে প্রকারে প্রার্থণা করা উচিৎ,
তা হোলোঃ

" আমি অনন্তগুণসম্পন্ন ত্রিরত্নকে এই প্রদীপ দ্বারা পূজো করছি...
এই প্রদীপের আলোয় যেমন সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে,
আলোকে উদ্ভাসিত হওতঃ চতুর্দিক দৃশ্যমান হচ্ছে,

তদ্রূপভাবেই, ত্রিরত্নকে এই প্রদীপ পূজোর দ্বারা সঞ্চিত অপ্রমেয় পূণ্যতেজে,
আমার চিত্তও অবিরত বুদ্ধজ্ঞ্যানে আলোকিত হতে থাকুক্...

তথাগত যে প্রকারে এ সদ্ধর্মকে জানানোর
এবং
বোঝানোর চেষ্টা করেছেন,
আমার এই সঞ্চিত অপ্রমেয় পূণ্যতেজে আমিও যেনো,
তথাগতের প্রতিটি শব্দ এবং তার সঠিক অর্থ জেনে, বুঝে, স্থির চিত্তে আচরণ করে নির্বাণ শান্তিতে,
নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারি..."

*** সকলের চিত্ত বুদ্ধজ্ঞ্যানে আলোকিত হতে থাকুক্ ***
.. সাধু সাধু সাধু ...

" ত্রি-ভব "এবং" ত্রি-বর্ত "এগুলো স্মরণে রেখেই,দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন করছেন তো...!?~ Angkur Barua Sandwipanসদস্য - মঙ...
09/10/2021

" ত্রি-ভব "

এবং

" ত্রি-বর্ত "

এগুলো স্মরণে রেখেই,
দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন করছেন তো...!?

~ Angkur Barua Sandwipan
সদস্য - মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্ম চর্চা সংঘ।

শুভ সকাল জগতের সকল প্রাণী সুখী হউক।মানুষের মস্তিষ্ক হল হাডওয়্যার তুল্য যা জ্ঞান বা বোধ শক্তি  দ্বারা পরিচালিত। একটু চিন্...
08/10/2021

শুভ সকাল
জগতের সকল প্রাণী সুখী হউক।
মানুষের মস্তিষ্ক হল হাডওয়্যার তুল্য যা জ্ঞান বা বোধ শক্তি দ্বারা পরিচালিত।
একটু চিন্তা করলে মনের ফাংশন বুঝতে পারবেন..
প্রথমে চোখ নিয়ে ফাংশন বুঝার চেষ্টা করি
চোখে কোন বর্ণ এসে পরে বা স্পর্শ হয় তখন মন ভাবে কি দেখলাম, এটা কি আগে দেখেছি? না নতুন কিছু মানে পরীক্ষা করে, যদি পূর্ব অভিজ্ঞতা পছন্দ / অপছন্দ তাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
যদি পছন্দের বিষয় হয় লাগবে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে মানে মুগ্ধ চোখে দেখতে থাকে..
এবং তা মনে ধারণ করে রাখে।
তদ্রূপ কান,নাক,জিহবা, ত্বক দ্বারা মন ফাংশন একই নিয়মে করে।
এই ফাংশন সকল সম্প্রদায়ের জন্য একই কোন ভিন্নতা নেই।
মন পছন্দের বিষয় সংরক্ষণ করে তা আরও পেতে চায় তাকে ঐ কাজ করতে উদ্বুদ্ধ করে তাকে বলে চেতনা।
এই চেতনা আমাদের কর্ম করায়..
চেতনা ভালো মন্দ বুঝে না..
যাকে বলে অজ্ঞ তাই সে যা তা করে..
এই অজ্ঞ মনকে শিক্ষা দিতে হয়, সঠিক শিক্ষা দিতে পারলে বা শিক্ষিত হলে সে সুখী. হতে পারে।
সকলের শিক্ষিত হওয়ার হেতু উৎপন্ন হউক।

সকলের হিত সুখ মঙ্গল হউক।

উপস্থাপন ঃ- প্রকৌশলী বিপ্লব বড়ুয়া, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র।তাংঃ-০৮/১০/২০২১ইং,সকাল ০৭ঃ৩০।

শুভ সকাল জগতের সকল প্রাণী সুখী হউক। জগতে একমাত্র মানুষ চিত্তের সফটওয়্যার ডিকোড করতে পারে এবং মান উন্নয়ন (চিত্ত বিশুদ্ধ )...
08/10/2021

শুভ সকাল
জগতের সকল প্রাণী সুখী হউক।
জগতে একমাত্র মানুষ চিত্তের সফটওয়্যার ডিকোড করতে পারে এবং মান উন্নয়ন (চিত্ত বিশুদ্ধ )করার ক্ষমতা রাখে।
মানুষ পরিচালিত হচ্ছি চিত্তের সফটওয়্যার মাধ্যমে।
এই সফটওয়্যার ফাংশন একই রকম সকলের।
দেখা, শুনা,ঘ্রাণ, রস আস্বাদন এবং স্পর্শ ইনপুট ডিভাইস মাধ্যমে তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করে।
তার আলোকে পরিচালিত হচ্ছি।
এই তথ্যের মধ্যে পছন্দ, অপছন্দ, বিষয় সংরক্ষণ।
এই পছন্দ তথ্য পরিকল্পনা করায় পছন্দের পিছনে কাজ করতে উদ্বুদ্ধকরণ।
এই পছন্দ ভালো ও মন্দ দুই কাজ করিয়ে থাকে এটা হল চিত্তের আউটপুট।
জগৎ সবকিছু পরিবর্তনশীল(ক্ষয়-পুরন) পছন্দের বিষয় ক্ষনিকের তাই বারবার করতে হয় ফল স্বরূপ কষ্টের উৎপত্তি।
ক্ষনিকের কেন?সবকিছু ক্ষয় -পুরণ মধ্যে দিয়ে প্রবাহিত.. যেখানে ক্ষয়-পুরন সেখানে কর্ম,সেখানেই দুঃখ..
তাই তো বারেবারে শ্বাস টানছি ছাড়ছি এই কাজ করে চলেছি..
এই কাজ কি কোন সম্প্রদায়ের না সকলের ক্ষেত্রে একই নিয়মে..
তাই আমরা সকলেই দুঃখী।
পছন্দের সুখ ক্ষনিকের যাকে বলে স্বস্তি সুখ। এই আছে এই নেই।
পছন্দ যতদিন থাকবে ততদিন কাজ করতে হবে ততদিন দুঃখ সাথে থাকবে।
এই বিষয় যতদিন পরিষ্কার ভাবে বুঝবো না ততদিন দুঃখের কারাগারে বন্দী।
এই দুঃখ থেকে মুক্তি পেয়ে প্রকৃত সুখে সুখী হউন।
জগতের সকল প্রাণী সুখী হউক।
উপস্থাপন ঃ- প্রকৌশলী বিপ্লব বড়ুয়া, কাপ্তাই।

19/08/2021

অনন্তর পচ্চয-র কারণে,
বেদনার সাথে সাথেই তৃষ্ণার উদয় হয়,
বিলয়ও ঘটতেই থাকে।

যিনি,
স্মৃতিসম্পন্ন থেকে,
পঞ্ঞাবলে উপাদান সংযোগ করেন না,
কিন্তু, নিরাসক্ত চিত্তে কর্ম সম্পাদন করেন,
প্রবাহের বিপরীতে থেকে,

কেবল তিনিই,
যথার্থরূপে বিদর্শনে সু-দক্ষ,
হয়েছেন....

~ Angkur Barua Sandwipan

অনেকেই,আমাকে বেশ গর্ব এবং অহঙ্কারের সাথেই বলেছেন ও বলেন," আমি শীল পালন করে চলি এবং চলার চেষ্টা করি"!!তেমন হলে তো, কথাই ন...
21/05/2021

অনেকেই,
আমাকে বেশ গর্ব এবং অহঙ্কারের সাথেই বলেছেন ও বলেন,
" আমি শীল পালন করে চলি এবং চলার চেষ্টা করি"!!

তেমন হলে তো, কথাই নেই!!

কিন্তু,
তিনি/তারা কি তাদের জীবনের,

"হাঁটা, বসা, ওঠা, চলা,
মানসিক চিন্তা, বাক্য প্রয়োগ এবং দৈহিক আচরণ"

এ বিষয়গুলোকে যথাশক্তি, শীল ভঙ্গের কারণ হচ্ছে কিনা, তা বিচার-বিশ্লেষণ করে চলেন!?

যদি, নাইই চলেন,
তাহলে কি প্রকারে তারা বলতে পারেন যে, তারা শীলরক্ষা করে চলেন!?

~ Angkur Barua Sandwipan

সদস্যঃ মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্ম চর্চা সংঘ।

বর্তমানে,পূর্বের তুলনায় সময় ঝড়ের গতিতে বইছে...সবই খুব দ্রুতগতিতে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।যথার্থরূপে সদ্ধর্মাচারীগণ!!অপ্রমত্ততা...
13/05/2021

বর্তমানে,
পূর্বের তুলনায় সময় ঝড়ের গতিতে বইছে...

সবই খুব দ্রুতগতিতে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

যথার্থরূপে সদ্ধর্মাচারীগণ!!

অপ্রমত্ততার সাথে ধর্মাচরণে,
বিশেষ যত্মবান হউন....

- Angkur Barua Sandwipan

সদস্যঃ মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্ম চর্চা সংঘ।

চারি,মার্গ এবং মার্গফলের অতি সংক্ষিপ্ত বিবরণ:-'In details' বলতে গেলে, অনেক ব্যাপক হয়ে যাবে, লেখাটা।তবে, আমি কেবল মূল প্র...
13/04/2021

চারি,
মার্গ এবং মার্গফলের অতি সংক্ষিপ্ত বিবরণ:-

'In details' বলতে গেলে, অনেক ব্যাপক হয়ে যাবে, লেখাটা।
তবে, আমি কেবল মূল প্রতিপাদ্য বিষয়গুলোই ব্যাখ্যা করছি...

স্রোতাপত্তি (মার্গ+ফল) =

যিনি সদ্ধর্মকে যথাযথরূপে জ্ঞ্যাত হয়েছেন, (৬২ প্রকারের মধ্যে) সবচাইতে শক্তিশালী "পঞ্চ মিচ্ছাদিট্ঠি" হতে মুক্ত হয়েছেন, ত্রি-লক্ষণ এবং "নাম-রূপ"কে যথার্থরূপে অনুভবে স্থির হয়ে, "শীলব্রত পরামর্শ এবং বিচিকিচ্ছা"কে ধ্বংস করে ধর্মচক্ষু লাভ পূর্বক, আর্য্য অষ্টাঙ্গিক মার্গে বিহার করেন, তিনি স্রোতাপত্তি মার্গ হতে উন্নত হয়ে ফল প্রাপ্তিতে সুধন্য হন।

ওনার চারি অপায়ে গমনের দ্বার, চিরতরে রূদ্ধ হয়ে যায়।

তিনি ৭টি ভবিষ্যৎ জন্মের মধ্যেই, চিরমুক্ত হয়ে যাবেন।

সকৃদাগামী (মার্গ+ফল) =

তিনি দ্বিতীয় মার্গে প্রবেশ করেন। তার কামচ্ছন্দ, ব্যাপাদ সহ, পঞ্চ নীবরন সহকারে মিথ্যাদৃষ্টি এবং সংসারের প্রতি আসক্তি অধিকতর দূর্বল হয়ে যায়।

মার্গফলে, প্রতিষ্ঠিত হতে পারলে, তার, সংসার সংযোগ প্রায় ধ্বংস হয়ে যায়।

যদি, এ অবস্থায় তিনি দেহত্যাগ করেন, কেবল একবারই মনুষ্য জন্ম পরিগ্রহণ করে চিরমুক্ত হয়ে যাবেন।

অনাগামী (মার্গ+ফল) =

তিনি যদি, মনুষ্য জন্মেই এ মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারেন, আর কক্ষণোই তিনি মনুষ্য জন্ম পরিগ্রহণ করতে পারবেন না। কারণ, তার সাংসারিক আসক্তি চিরতরেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়।

এ অবস্থাতেই যদি তিনি দেহত্যাগ করেন, তবে, ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ স্থান "শুদ্ধাবাস ব্রহ্মলোক"এ উৎপন্ন হন।

সেখান হতেই তিনি চির নির্বাপিত হন।

অর্হৎ (মার্গ+ফল) =

জগতে যিনি আয়ুষ্কাল লাভে, অনাগামী হতে অর্হৎ মার্গে প্রবেশ করেন, তার সবচাইতে কঠিন এবং চুড়ান্ত মহাশক্তিশালী "আমি/আমিত্ব" ধ্বংস হতে থাকে, যা অনাগামী অবস্থাতেই প্রায়ই ক্ষয় করে ফেলেছেন।

সুতরাং, তিনি মনুষ্যাবস্থায়, অর্হত্ব মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারলে, সেটিই ওনার শেষ জন্ম হয়।

ওনার সর্বাসক্তি, সকল মিথ্যাদৃষ্টি, যা আমাদেরকে ভবচক্রে নিরন্তর ঘূর্ণায়মান রাখে, সেই "আমি/আমিত্ব"কে চিরতরে ধ্বংস করে মুক্ত হয়ে যান...

~ Angkur Barua Sandwipan

সদস্য - মঙ্গল গোঁসাই বিদর্শন ধর্ম চর্চা সংঘ।

জীবনে প্রশান্তি লাভের জন্য চাই সরলতা, জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করার ইচ্ছা এবং সার্থহীনতা।নিজের প্রতি দয়াই পার...
31/10/2020

জীবনে প্রশান্তি লাভের জন্য চাই সরলতা, জাগতিক বস্তুর প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করার ইচ্ছা এবং সার্থহীনতা।
নিজের প্রতি দয়াই পারে মন কে নির্মল বিশুদ্ধ অবস্থায় নিয়ে যেতে।
অন্তরের পুন্য কিরণ উদ্ভব হলে সম্ভব মোহ অন্ধকার দুর।

দুঃখ সত্য উপলব্ধি করে দুঃখ থেকে বের হয়ে আসার শিক্ষা গ্রহণ করি।

উপস্থাপনায়ঃ-প্রকৌশলী বিপ্লব বড়ুয়া, কাপ্তাই। তাং:-৩১/১০/২০২০ ইং,সময় ঃ-১৪:৫৫।

Address

Chandgaon R/area
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801314346508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mangal Gonsai Bidorshon Dharma Chorca Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mangal Gonsai Bidorshon Dharma Chorca Sangha:

Share