Islam For Everyday

Islam For Everyday On the time islam is gone a side which we are seen.So we have to need the right side which the laws

15/02/2023

قُلۡ لَّوۡ کَانَ الۡبَحۡرُ مِدَادًا لِّکَلِمٰتِ رَبِّیۡ لَنَفِدَ الۡبَحۡرُ قَبۡلَ اَنۡ تَنۡفَدَ کَلِمٰتُ رَبِّیۡ وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِہٖ مَدَدًا


(হে নবী! মানুষকে)
বলুনঃ আমার পালনকর্তার কথা, লেখার জন্যে যদি সমুদ্রের পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা, শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে। সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও।
ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্যে সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে-আমরা এটার সাহায্যার্থে এটার অনুরূপ আরও সমুদ্র আনলেও।’

—আল কাহ্‌ফ - ১০৯

হাফেজ সালেহ আহমদ তাকরিম -৩য় স্থান অধিকার করায় অভিনন্দন।
22/09/2022

হাফেজ সালেহ আহমদ তাকরিম -৩য় স্থান অধিকার করায় অভিনন্দন।

21/08/2022

আয়াতুল কুরসি❤️

21/08/2022

কলবের রোগ
- মিজানুর রহমান আজহারী

21/08/2022

-কলবের রোগ
বক্তাঃ-মিজানুর রহমান আজহারী

21/06/2022
29/05/2022

কিয়ামতের আগে যে শাস্তি নেমে আসবে
রাসূল ﷺ বলেছেন, 'আমার উম্মতের মাঝে ধ্বস, পাথরবৃষ্টি এবং বিকৃতকরণ শাস্তি আসবে।'

সাহাবায়ে কেরাম বললেন, 'আল্লাহর রাসূল, কবে এই আযাব আসবে?'

তিনি ﷺ বলেন, 'যখন বাদ্যযন্ত্রের অধিক প্রসার হবে, নর্তকী মহিলাদের বিস্তার ঘটবে আর লোকেরা মদ পান করবে।'

[তিরমিযী, ২২১২; সনদ হাসান]

20/05/2022

হজরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গোসল করে জুমার নামাজে এলো, এরপর সাধ্যমত (সুন্নাত) নামাজ আদায় করলো, এরপর ইমামের খুতবাহ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকলো; এরপর ইমামের সঙ্গে (জুমার) নামাজ আদায় করল, এতে তার দুই জুমার মধ্যবর্তী দিনসমূহ এবং আরো তিন দিন (মোট ১০ দিনের) গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’

অন্য বর্ণনায় এসেছে, আর যে ব্যক্তি (অহেতুক) কঙ্কর স্পর্শ করল সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো।’ (মুসলিম)

20/05/2022

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমার দিনে ফেরেশতাগণ বিশেষ রেজিস্টার নিয়ে মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে যান। তাঁরা মসজিদে আগমনকারী মুসল্লিদের নাম ধারাবাহিকভাবে লিখতে থাকেন। এরপর যখন ইমাম (মিম্বারে) এসে যান, তখন তারা রেজিস্টার বন্ধ করে খুতবা শুনতে থাকেন।

যে সবার আগে মসজিদে প্রবেশ করেন, সে একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সাওয়াব লাভ করে। যে দুই নম্বরে প্রবেশ করে, সে একটি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করার সাওয়াব পায়। যে তিন নম্বরে প্রবেশ করে, সে একটি দুম্বা কোরবানি করার সাওয়াব পায়। যে চার নম্বরে প্রবেশ করে, সে একটি মুরগি দান করার সাওয়াব লাভ করে। আর যে পাঁচ নম্বরে প্রবেশ করে, সে একটি ডিম আল্লাহর রাস্তায় দান করার সাওয়াব পায়।’ (বুখারি, মুসলিম, মুসনাদে শাফি, মুসনাদে হুমাইদি)

Address

Chittagong
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam For Everyday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share