Gausul Azam Darbar Sharif - Muniriya Jubo Tabligue Committee Bangladesh

Gausul Azam Darbar Sharif - Muniriya Jubo Tabligue Committee Bangladesh Muniria Jubo Tablig is a non profit Spiritual organization to show human being the light of noor.

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কি?

একবিংশ শতব্দীর দ্বার প্রান্তে এসে আজ বিশ্বে যে অস্থিরতা বিরাজমান তা আমাদের যুব সমাজের নৈতিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধ এবং পরকালিন স্থায়ী জীবনের প্রতি দৃঢ় বিশ্বাসের অভাব। বাস্তবিক পক্ষে এ যেন নব্য জাহেলিয়াতের পদধ্বনী।
ছলনাময় পৃথিবী প্রকৃতপক্ষে আমাদের জন্য একটি সঞ্চয়ক্ষেত্র। আল্লাহ পাক যুগে যুগে তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে- বিশ্বের সকল মানুষকে তাঁর নির্ধারিত দ্

বীনের কথা স্মরণ করিয়ে দিয়ে সরল সত্য পথের অনুসারী হবার জন্য অনুপ্রানীত করছেন। আল্লাহর সুমহান মানবিক মূল্যবোধ নিয়ে এসেছে পৃথিবীর অধিকাংশ লোক, তা বাস্তবক্ষেত্রে অতি অল্পই গ্রহণ করেছে। পরিনতিতে এ অশান্ত বিশ্বর মানুষ হাহাকার, হতাশাগ্রস্থ ও দিশেহারা হয়ে পড়েছে। এ যুগ এক ভয়ঙ্কর দুষিত পরিবেশের দিকে এগিযে যাচ্ছে। তা সকলেই জানার কথা। আমাদের মধ্যে নিত্য নতুন দলের সৃষ্টি হচ্ছে। অতএব এ পরিস্থিতিতে সকল মুসলমানের কুরআনের শিক্ষার সঠিক জ্ঞান অর্জন করা এবং প্রিয় নবী (দঃ) এর প্রতি শ্রদ্ধার সাথে তাঁর আদেশ নিষেধকে মেনে চলার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা অবশ্যই কর্তব্য হয়ে পড়েছে।
বর্তমান সমাজে অলি আল্লাহ এবং হক্কানী আলেম গণ হযরত নবী করিম (দঃ) এর হেদায়তের আঞ্জাম দিয়ে যাচ্ছেন অর্থাৎ অলি আল্লাহগণ প্রিয় নবী (দঃ) এর ন্যায় তাঁদের বেলায়তের শক্তি দিয়ে মানুষকে ছেরাতুল মোস্তমি (সহজ ও সঠিক পথ) এর সন্ধান দিচ্ছেন।
জাতীর এ ক্রান্তিলগ্নে আমরা এমন এক হাদিয়ে জমান, মোর্শেদ গাউছুল আজম সাক্ষাত পেয়েছি যিনি এলমে মারেফাত উভয় জ্ঞানের দিশারী।
যিনি খাজায়ে বাঙ্গাল হযরত শাহ্ ছুফি সৈয়দ হাফেজ মুনির উদ্দীন নূরুল্লাহ (রহঃ) এর অন্যতম বিশিষ্ট খলিফা,জমানার গাউছুল আজম, যাঁর জীবনটা হচ্ছে হুজুর পাক (দঃ) এর জীবনারূপ। যিনি সহনশীলতা ও সত্যবাদিতার মাধ্যমে জীবনের মহান ভিত রচনা করেছেন।তাঁর জীবনের কঠোর রেয়াজত, ধৈর্য্য, সাধনা, মহত্ব, সততা ও একাগ্রতা তাঁকে মহান আল্লাহপাক অতি উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি অতিব উচ্চ মার্গের কাঠোর সাধক এবং খুলসিয়াতের অনন্য ব্যক্তিত্ব। যিনি সামনের দিকে সামান্য ঝুকে বিনম্র নয়নে মাটির দিকে দৃষ্টিপাত করে চলতে থাকেন। তিনি এমন একজন মোকাম্মেল মোর্শেদ যাঁর নিকট নেই শরীয়তের বিন্দু মাত্র ত্র“টি, সুন্নতে নব্বীর কোন অবহেল, এমনকি মোস্তাহাবের কোন বিচ্যুতি। যার সীনা মোবারক থেকে সীনার রূহানী তাওয়াজ্জুহ্ (ছবক-ফয়েজ) নেয়ার জন্য কোন মহিলা তরিক্বতপন্থীকে তাঁর সামনে যেতে হয় না। বিশ্বের যে কোন প্রান্তে-মহিলা তরিক্বতপন্থী থাকুক না কেন, মহান মোর্শেদে গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী তাঁর আপন খানকা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ থেকে ‘তাওয়াজ্জুহ বিল-গায়েব’ তথা আধ্যাত্মিক ইন্টারনেটের মাধ্যমে ছবক-ফয়েজ প্রদান করেন। এভাবে মহিলা তরিক্বতপন্থীগণকে মোর্শেদ গাউছুল আজম বাতেনি নেয়ামত প্রদান করে থাকেন। তিনি এমন একজন মহান মোর্শেদ গাউছুল আজম যিনি ‘রসুলনোমা’ মোর্শেদ গাউছুল আজম হিসাবে স্বীকৃত, কেননা যাঁরা তাওয়াজ্জুহর বিনিময়ে অনেক তরিক্বতপন্থী রসুলে পাক (দঃ) এর দর্শন লাভ করেছে। যিনি সারাটি জীবন রসুলে পাক (দঃ) এর ঘর মাদ্রাসার খেদমতে উৎসর্গ করেছেন। যাঁর জীবনের অধিকাংশ আয় মাদ্রাসা এবং তরিক্বতের খেদমতে ব্যয় করেছেন। এ মহান মোর্শেদ গাউছুল আজম যে কোন মাহ্ফিলে ৮০০ বছর পূর্বের হযরত গাউছে পাক আবদুল কাদের জিলানী (রাঃ) এর মাহলি স্বরূপ “ওয়াজ্দ” এর জ্বলন্ত প্রমান পাওয়া যায়। হযরত খাজা মুঈন উদ্দীন চিশ্তি (রহঃ) যেভাবে বেলায়তের শক্তি দিয়ে মন্দির মূখী মানুষকে কাবামূখী করেছেন অনুরূপভাবে আমাদের মহান মোর্শেদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী তাঁর রূহানী শক্তি দিয়ে সন্ত্রাসের আস্তানামূখী যুবকের করেছেন মসজিদমূখী। তার তাওয়াজ্জুহর মাধ্যমে তরিক্বতপন্থীদের ক্বলবে অঙ্কিত হয়ে যায় ‘আল্লাহ’ নকশা এবং গুনাহর পর্দা হয়ে যায় ছিন্ন বিছিন্ন। মহান মোর্শেদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী মোরাকাবায় এমন ভাবে নিমগ্ন থাকেন যে, প্রতিদিন ফজরের নামাজের পর সূর্য উঠা পর্যন্ত মোরাকাবায় অতিবাহিত করেন। ইমামুত তরিকত হযরত শাহ্ সৈয়দ আবদুল বারী ওয়াইছি, আল হাছানী ওয়াল হোছইনী (রাঃ) এর উক্তি “হে আল্লাহ! আমার এ হক ছিলছিলাকে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিন। এ মহান বাণী আমাদের মোর্শেদ গাউছুল আজম সাংগঠনিক ভিত্ত্বিতে এশায়ত কর্মসূচীর মাধ্যমে বাস্তবায়ন করতেছেন। সে মহান মোর্শেদ বরহক হচ্ছেন হযরত বখতেয়ার মাহি ছাওয়ারের অন্যতম বংশধর কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ হযরতুলহাজ্ব শায়খ ছৈয়্যদ গাউছূল আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব, তাঁর নির্দেশিত তরিক্বত টি সম্পূর্ণরূপে শরীয়ত ভিত্ত্বিতক তথা কোরান-হাদীস এজমা ও কিয়াসের দৃষ্টিতে ত্র“টিমুক্ত। জাতীর শ্রেষ্ট সম্পদ যুব সমাজকে এ ভিভিষীকাময় দুষ্টচক্রের হাত থেকে পরিত্রান দেয়ার জন্য সাংগঠনিক ভাবে রূহানী বিপ্লবের প্রয়োজন। সে মহান উদ্দেশ্য আমাদের মাননীয় মোর্শেদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী ১৪০০ বছর পূর্বের “হিলফুল ফজুলের” ন্যায় গঠন করেছেন “মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ”। ইহা একটি সর্ম্পূন অরাজনৈতিক তরিক্বত ভিত্ত্বিক আধ্যাত্মিক সংগঠন ।
চট্টগ্রাম মধ্যম হালিশহরের সুলতান আউলিয়া, খাজায়ে বাঙ্গাল, হযরতুলহাজ্ব শাহ্ সেয়দ হাফেজ মুনির উদ্দীন নূরল্লাহ (রহ্ঃ) এর নামানুসারে এ সংগঠনের নাম “মুনিরীয়া” রাখা হয়েছে।
“যুব নামে দেশের তথা মুসলিম বিশ্বের যুব সমাজকে উক্ত সংগঠনের অন্তর্ভূক্ত করার জন্য উক্ত শব্দটি সংযোগ করা হয়েছে।
“তবলীগ” অর্থ- এশায়াত বা প্রচার। ধর্মীয় বাণী অপরের নিকট পৌঁছিয়ে দেয়ার জন্য “তবলীগ” শব্দ রাখা হয়েছে। “তবলীগ” শব্দটি মহান আল্লাহ বাণী- “উ- বাল্লিগু কুম রেছালা’তে বাব্বি” অর্থাৎ আমি আমার প্রভু পদত্ত রেচালাত তোমাদের নিকট (তবলীগ করছি) পৌঁছাচ্ছি। এবং রসুলে পাক (দঃ) এর বাণী “বাল্লিগু আন্নি ওয়া লাউ আয়াতান” অর্থাৎ তোমরা আমার পক্ষ হতে একটি মাত্র আয়াত (সামান্য দ্বীনি কথা) হলেও পৌঁছে দাও। সংঘসদ্ধ ভাবে কাজ করার উদ্দেশ্যে “কমিটি” শব্দটি রাখা হয়েছে। এবং বাংলাদেশে এ কমিটির ভিত্তি স্থাপিত হয়েছে বলে পরে “বাংলাদেশ” সংযোগ হয়েছে।

এ কমিটির গুরুত্বঃ

এক কথায় “মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ” আহলে ছুন্নাত ওয়াল জামাত সমর্থিত একটি আধ্যাত্মিক সংগঠন, “আধ্যাত্মিক” হচ্ছে এমন এক বিশেষ জ্ঞান, যাদ্বারা আত্মা সমূহের পবিত্র করণ, চরিত্রের শোধন, যাহির ও বাতিনের পূর্ণ গঠন এবং চিরস্থায়ী কল্যাণ অর্জন সাধিত হয়। অতএব, তরিক্বতের সাংগঠনিক ও এশায়াতের কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে আঞ্জাম দেয়ার জন্যই এ অধ্যাত্মিক সংগঠন। এ আধ্যাত্মিক সংগঠনের অর্ন্তভুক্ত হয়ে- প্রত্যেক তরিক্বতপন্থী সাংগঠনিক তৎপরতার মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ তরিক্বতের প্রচারে আত্ম নিয়োগ করেন। ইহকালিন কল্যাণ ও পরকালের মুক্তির দিক নির্দেশন দিয়ে যাচ্ছেন। সাংগঠনিক তৎপরতা ব্যতিরেকে তরিক্বতের পয়গাম সুসলিম সমাজে পৌঁছে দেয়া সম্ভব নয়। পবিত্র কালামে পাকে আল্লাহ পাক ঘোষনা করেছেন।
“তোমার সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধর, পরস্পর বিচ্ছিন্ন হায়েনা। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা, আল্লাহ তোমাদিগকে দান করেছেন করেছেন (সূরা আলে এমরান)। আরো বলা হয়েছে “তোমাদিগকে দান করেছেন (সূরা আলে – এমরান)। আরো বলা হয়ে “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারন করবে অন্যায় কাজ থেকে। আর তারাই হলো সফলকাম।
হুজুর পাক (দঃ) ঘোষণা দিয়েছেন “যে ব্যক্তি জান্নাতের আনন্দ ভোগ করতে আগ্রহী সে যেন সংগঠনকে আকড়ে ধরে”। অতএব, মহান আল্লাহ পাক এবং হুজুর (দঃ) এর পবিত্র বাণীর বাস্তবায়ন করছে “মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ”

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিতআত্মশুদ্ধির মহা নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে- মাননীয়...
24/02/2026

বায়েজিদে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্মশুদ্ধির মহা নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে
- মাননীয় মোর্শেদে আজম

আত্মশুদ্ধির মহা নিয়ামত নিয়ে বছর ঘুরে এলো মাহে রমজান। উত্তম আমল, আল্লাহভীতি এবং পবিত্রতা অর্জনের জন্য মাহে রমজান বারবার ফিরে আসে। মহান আল্লাহ মানুষকে হায়াত দান করেছেন এই কারণে, তিনি দেখবেন কারা কারা সর্বোত্তম আমল করেছে। আখেরাতের সফরের পূর্বে মানুষকে পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হয়। আমল, আখলাক উন্নত করার জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত অনবদ্য ভূমিকা পালন করছে। ফরজ এবাদতের পাশাপাশি এই মহান তরিক্বতে রয়েছে দৈনিক এগারোশত এগারো বার দরূদ শরীফ, মোরাকাবা, ফয়েজে কুরআন, জিকিরে জলী ও জিকিরে খফি সহ আরো অসংখ্য নিয়ামত। এছাড়াও রয়েছে তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন প্রদান যা একজন সাধারণ মানুষকে ইনসানে কামেলে পরিণত করে, সুবহানআল্লাহ।

গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩ টা হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর 'সালানা ওফাত শরীফ' স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড.জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ।
মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

কাগতিয়া দরবারের ঐতিাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন।কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত -মাননীয় মোর্...
21/02/2026

কাগতিয়া দরবারের ঐতিাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন।

কোরআন ময় জীবনের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত
-মাননীয় মোর্শেদে আজম।

তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ মহিমান্বিত মাসেই প্রিয় রাসূল (দ.) এর উপর নাজিল হয়েছে হেদায়তময় ঐশীগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এ বরকতময় মাসে অধিকহারে কোরআন তিলাওয়াত করার জন্যে রাসূলুল্লাহ (দ.) হাদিস শরীফে ইরশাদ করেছেন। কোরআনের আলোয় আলোকিত করার জন্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্র্রবর্তন করেছেন ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। যে মাহফিলে শুধু দেশে নয় ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থানের আপামর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর আদায়কৃত হাজার হাজার খতমে কোরআন তারই সাক্ষ্য বহন করে। এ দরবারে জাহেরিভাবে কোরআন তেলওয়াত এর কর্মসূচি রয়েছে, আর অভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য রয়েছে ফয়েজে কোরআনের ব্যবস্থা। কোরআনকে অন্তরে ধারণ করে কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার জন্য খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর দর্শন যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ।

গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮ ঘটিকা হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।
এ বছর খতমে কোরআর মাহফিলে ১৬১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১ টি খতমে ইউনূচ ও ৩৯ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয় ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

কাল  কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ...
20/02/2026

কাল কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে কাল ২১ ফেব্রুয়ারি (শনিবার) খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর 'সালানা ওফাত শরীফ' স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সকাল ৮টা হতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাদে নামাজে জোহর আখেরী মোনাজাত। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল ।

শনিবার  কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল ।মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপন...
19/02/2026

শনিবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ২১ ফেব্রুয়ারি (শনিবার) খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর 'সালানা ওফাত শরীফ' স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সকাল ৮টা হতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাদে নামাজে জোহর আখেরী মোনাজাত। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল ।

আহলান সাহলান মাহে রমজান ।
19/02/2026

আহলান সাহলান মাহে রমজান ।

আলহামদুলিল্লাহ হযরত গাউছুল আজম মুনিরী (রা.) নূরানী সুন্নিয়া মাদরাসায় ছবক প্রদান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
07/02/2026

আলহামদুলিল্লাহ হযরত গাউছুল আজম মুনিরী (রা.) নূরানী সুন্নিয়া মাদরাসায় ছবক প্রদান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিতনিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত-মাননীয় মোর্শেদে আজম। লায়লাতুল নিস...
04/02/2026

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত

নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত
-মাননীয় মোর্শেদে আজম।

লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে- হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন- এক রাতে আমি রাসূলুল্লাহ (দ.)-কে আপন কক্ষে না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি উনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা! তুমি কি আশঙ্কা করছ যে, আল্লাহ ও তাঁর রাসূল (দ.) তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা (রা.) বলেন- তা নয় বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো উম্মেহাতুল মুমেনিনদের মধ্যে অন্য কোনো হুজরায় তাশরীফ নিয়েছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লায়লাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এঁর এখলাসের ওসিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়।

আজ ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাদে জোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

মহান আল্লাহ পাক সবাইকে রুহানী চিকাৎসা হাসিল করে লোভ, হিংসা, অহংকার ইত্যাদি রোগ সমূহ অন্তর হতে নির্মূল করে ইনসানে কামেল হ...
03/02/2026

মহান আল্লাহ পাক সবাইকে রুহানী চিকাৎসা হাসিল করে লোভ, হিংসা, অহংকার ইত্যাদি রোগ সমূহ অন্তর হতে নির্মূল করে ইনসানে কামেল হওয়ার তাওফীক দান করুন। আমীন।

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল আজ।মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলী...
03/02/2026

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল আজ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন-রাতব্যাপী ৭৩ তম পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

উক্ত মাহফিলে গৃহীত কুরআন-সুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে-
বাদে যোহর : খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা ।

বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ।

বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা । সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

কাবলে নামাজে এশা: তাবাররুক বিতরণ । জিকিরে গাউছুল আজম মোর্শেদী । ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিটে।

বাদে নামাজে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের নূরানি তক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত।
তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
উক্ত বরকতময় মাহফিলে ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।ইনশাআল্লাহ, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হব...
02/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
ইনশাআল্লাহ, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন-রাতব্যাপী ৭৩ তম পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

উক্ত মাহফিলে গৃহীত কুরআন-সুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে-

বাদে যোহর : খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা ।

বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ।

বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা । সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

কাবলে নামাজে এশা: তাবাররুক বিতরণ । জিকিরে গাউছুল আজম মোর্শেদী । ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিটে।

বাদে নামাজে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের নূরানি তক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত।
তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

উক্ত বরকতময় মাহফিলে ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

02/02/2026
সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল
02/02/2026

সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল

Address

Raozan , Binajuri , Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Gausul Azam Darbar Sharif - Muniriya Jubo Tabligue Committee Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Gausul Azam Darbar Sharif - Muniriya Jubo Tabligue Committee Bangladesh:

Share

Category