06/10/2018
যারা বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন, তাদের কি সব প্রশ্নের উত্তর জানতে হবে, আমি মনে করিনা সবাইকে সব কিছুই জানতে হবে। উনারা যা জানেন- তাই খুবই বিনয়ের সাথে জবাব দিচ্ছেন।
কিন্তু যারা প্রশ্ন করছেন- তাদের কোয়ালিফিকেশন কি? কোরিওগ্রাফার কাম র্যাম্প মডেল ইমি ১৬ কোটি জনগনের জন্য কি বার্তা দিলেন? উনি নিজেই জানেন না Good Evining এবং Good Night কখন বলতে হয়!!!!!!
আর আমাদের আরেকজন জজ বাবু শুভ্রদেব কি বললেন? Choisable-চয়েসেবল? ভাই এইটা কি কথা বললেন? এইটা কি খায় নাকি পড়ে?
এইসব প্রোগ্রাম যারা করেন -তাদের কে বিনয়ের সাথে বলি- বিচারক যাদেরকে আনবেন, বা মেধা যাচাইয়ের জন্য যাদেরকে আনবেন- দয়া করে এমন কাওকে আনবেননা বহির্বিশ্বে কেউ যেন না হাসে- আমাদের জুয়েল আইচ, আফজাল হোসেন, সুবর্না মোস্তফা- এদেরকে আনুন-টাকা একটু বেশিই যাক- তাকেই আনুন যিনি মেধা যাচাই করার যোগ্য।
আর যারা ট্রল করছেন- তাদের ব্যাপারে কিছুই বলার নাই।