গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা.

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা.

গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. ....................﷽.........................

প্রেস বিজ্ঞ‌প্তি*আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত* #ভার্চুয়া‌লি যুক্ত হ‌ন আল্লামা পীর সা‌বির শাহ...
23/07/2026

প্রেস বিজ্ঞ‌প্তি

*আনজুমান ট্রা‌স্টের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত*

#ভার্চুয়া‌লি যুক্ত হ‌ন আল্লামা পীর সা‌বির শাহ

#১৪ আগস্ট স্বাগত র‌্যালী

#২৬ আগস্ট জুলুছ

দে‌শের অন‌্যতম বৃহত্তম দ্বী‌নি ও অরাজ‌নৈ‌তিক সংস্থা আনজুমান-এ রহমা‌নিয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া ট্রা‌স্টের ব‌্যবস্থাপনায় প্রতিবছ‌রের ন‌্যায় এবারও ঐ‌তিহা‌সিক জশ‌নে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) যথা‌যোগ‌্য মর্যাদা সহকা‌রে উদযা‌পিত হ‌বে। আনজুম‌া‌নের ব‌্যবস্থাপনায় এবারের জুলুছ‌টি হ‌বে ৫৫ তম আ‌য়োজন। প্রতিবছর সি‌রি‌কোট দরবার শরীফস্থ আওলা‌দে রাসূলগ‌ণের ছদারতে এ জুলুছ বের হয়। এবারও এর ব‌্যতিক্রম হ‌বে না- ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৩/৭/২০২৬) সক‌াল ১১.৩০ টায় অনু‌ষ্ঠিত আনজুমানের ক‌ার্য‌নির্বাহী ক‌মি‌টির জুলু‌ছের প্রস্তু‌তি সভায় ট্রা‌স্টের সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মনজুর আলম একথা বলেন। এসময় সি‌রিকোট দরবার শরীফ হ‌তে ভি‌ডিও ক‌লে যুক্ত হন ট্রা‌স্টের এ‌ক্সি‌কিউ‌টিভ প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সা‌বির শাহ (মু.জি.আ)। তি‌নি আনজুমান ট্রা‌স্টের প্রেসি‌ডেন্ট আওলা‌দে রাসূল, হুযুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ)'র প‌বিত্র নির্দেশনা অনুসা‌রে বাংলা‌দে‌শের জুলু‌ছে অংশগ্রহণ করার সদয় সম্ম‌তি জ্ঞাপন ক‌রেন। সভায় উপ‌স্থিত ও অনুপ‌স্থিত সক‌লকে তি‌নি সালাম জানান এবং দো'আ ক‌রেন।

চট্টগ্রাম নগরীর জা‌মেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার কনফা‌রেন্স হ‌লে এস‌ভি‌পির সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভা প‌রিচালনা করেন ট্রাস্টের সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মোহাম্মদ আ‌নোয়ার হো‌সেন। অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন, অ‌্যা‌সিস্ট‌্যান্ট সে‌ক্রেটা‌রি এস.এম গিয়াস উদ্দীন (সা‌কের), ফাইন‌্যান্স সে‌ক্রেটা‌রি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক‌্যা‌বি‌নেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়‌াজ, জামেয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া কা‌মিল মাদরাসার অধ‌্যক্ষ হা‌ফেজ কাজী আবদুল আলীম রিজভী, শায়খুল হাদীস আল্লামা হা‌ফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, শাহাজাদ ইব‌নে দিদার, মোহাম্মদ আ‌নোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, আবদুল হা‌মিদ, মোহাম্মদ আলী, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, শরফুদ্দীন মো: শওকত আলী খান শাহীন, আবদুল হাই মাসুম, প্রফেসর জ‌সিম উদ্দীন, সা‌দেক হো‌সেন পাপ্পু, নুরুল আ‌মিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, আশফাক আহমেদ, অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান, ড. মুহাম্মদ সাইফুল আলম, আর.ইউ চৌধুরী শ‌াহীন, মোহাম্মদ ই‌লিয়াছ।

সভার শুরু‌তে আনজুমান ট্রা‌স্টের সা‌বেক জ‌য়েন্ট সে‌ক্রেটা‌রি মরহুম সিরাজুল হ‌কের রূ‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে শোক প্রস্তাব আনা হয়। উ‌ল্লেখ‌্য তি‌নি ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টা‌ব্দে ৭০ বছর বয়‌সে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন। মৃতু‌্যর আগমুহুর্ত পর্যন্ত তি‌নি আনজুমান, জ‌ামেয়া, দা'ওয়া‌তে খায়‌রের দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, বাদে আসর মা‌হে র‌বিউল আউয়াল‌কে স্বাগত জা‌নি‌য়ে বর্ণাঢ‌্য র‌্যালী বের হ‌বে। প্রতিবছরের ন‌্যায় এবারও আনজুমানের ব‌্যানা‌রে এবং গাউ‌সিয়া ক‌মি‌টি বাংলাদে‌শের সহ‌যোগিতায় এ র‌্যালী জ‌মিয়তুল ফালাহ হ‌তে শুরু হ‌য়ে চট্টগ্রাম প্রেসক্লা‌বে গি‌য়ে শেষ হ‌বে। সকল‌কে এ‌তে যোগদা‌নের আহব‌ান জানান আনজুমান নেতৃবৃন্দ।

চাঁদ দেখা সা‌পেক্ষে ২৬ আগস্ট ২০২৬ তা‌রি‌খে ১২ই র‌বিউল আউয়াল প‌বিত্র জশনে জুলু‌ছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) পা‌লিত হ‌বে। তাই এখন থে‌কেই জুলুছ সফল করার জন‌্য সকল‌কে প্রস্তু‌তি গ্রহণের আহবান জানান আনজুমান নেতৃবৃন্দ। ত‌বে জনদু‌র্ভোগ কমা‌তে শিশু, বৃদ্ধ ও অসুস্থ লোক‌দের এ জুলু‌ছে অংশগ্রহণ না ক‌রে স্থানীয়ভাবে জুলুছ কর‌ার অনু‌রোধ জানানো হয়।

সভায় ট্রা‌স্টের অ‌্যা‌ডিশনাল সে‌ক্রেটা‌রি মোহাম্মদ সামশুদ্দীন‌কে আহবায়ক করে একা‌ধিক উপক‌মি‌টি গঠ‌ন, রোডম‌্যাপ নির্ধারণ, বা‌জেট প্রণয়ন, জা‌মেয়া ও অন‌্যান‌্য মাদরাসার ‌শিক্ষা কার্যক্রম পর্যালোচনাসহ একা‌ধিক বিষ‌য়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।

সব‌শে‌ষে স্বাগত র‌্যালী, জুলুছ ও অন‌্যান‌্য সকল কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সং‌শ্লিষ্ট সক‌লের মঙ্গল কামনা ক‌রে মোনাজাত ক‌রেন অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান।

আলহামদুলিল্লাহ! বাঁশখালীসহ চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে "গাউসিয়তের উপহার" বিতরণ সম্পন...
13/07/2026

আলহামদুলিল্লাহ!

বাঁশখালীসহ চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে "গাউসিয়তের উপহার" বিতরণ সম্পন্ন।

প্রতিটি এলাকায় এলাকায় যদি গাউসিয়া কমিটি গড়ে ওঠে সেটা এলাকাবাসীর জন্যই রহমত। আগের বন্যা সমূহে আমাদের ডোর টু ডোর যেতে হত। এখন স্থানীয় পর্যায়ের পীর ভাইদের কাছে পৌছে দিলে তারা সেই গাউসিয়তের উপহার স্থানীয় বানবাসিদের মাঝে পৌছে দেয়। এতে সুষম বন্ঠন হয়। এলাকায় গাউসিয়া কমিটির প্রতি ভালোবাসা, যোগাযোগ ও নিবিড় সম্পর্ক বহুগুণে বেড়ে যায়।

এ ধরনের সৃজনশীল ও মানবিক কাজ সমূহ একেবারে তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়ার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই।

12/07/2026

আলহামদুলিল্লাহ,
গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রায় তিন হাজার পরিবারের ভালোবাসার পুটলি নিয়ে গাউসিয়তের সৈনিকেরা রওনা হয়েছে, বাঁশখালী, আনোয়ার, চন্দনাইশ, সাতকানিয়া। ইনশাআল্লাহ, পেকুয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করা হবে ‌। আল্লাহ তায়ালা ভাইদের এই খিদমত কবুল করুক।
আপনারা যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিকাশ নং - (01833-014030)Name : Gausia Committee Bangladesh
A/C No:0000100090162
Branch : Dewan Bazar, Chittagong.
Rupali Bank Limited.

05/07/2026

জামেয়ার সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকুন,কিছুক্ষণের মধ্যে অন্তর সূকুন তথা প্রশান্তিতে ভরে উঠবে।

05/07/2026

এটা খুব জরুরী। কারা পেইজ চালাবে তা নীতিনির্ধারণী পর্যায়ে টিক করে রাখতে হবে।

আলহামদুলিল্লাহ।গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. অভিষেক অনুষ্ঠান অত্যন্ত শানদারভাবে উত্তর খিরাম জামে মসজিদে সম্...
03/07/2026

আলহামদুলিল্লাহ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. অভিষেক অনুষ্ঠান অত্যন্ত শানদারভাবে উত্তর খিরাম জামে মসজিদে সম্পন্ন হয়েছে।

অভিনন্দন সবাইকে।
আল্লাহ সবাইকে গাউসিয়তের সৈনিক হিসেবে কবুল করুক,আমিন।

01/07/2026

শোক সংবাদ😭😭
গাউসিয়া কমিটি বাংলাদেশ ২১নং খিরাম ইউনিয়ন শাখার, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক Ashfakuz Zaman Araf এর পিতা,
উত্তর খিরাম নিবাসী মরহুম সিদ্দিক মাস্টারের তৃতীয় পুত্র, #মোহাম্মদ_তহিদুজ্জামান
আজ রাত ১২টা ৩০মিনিটের সময় ইন্তেকাল করেছেন।

শোক সংবাদ ৷ গাউসিয়া কমিটি বাংলাদেশ ২১ নং খিরাম ইউনিয়ন শাখার সাবেক সভাপতি তাহেরিয়া সাবেরিয়া খানক্বাহ শরীফের জমি দাতা, হ...
21/06/2026

শোক সংবাদ ৷
গাউসিয়া কমিটি বাংলাদেশ ২১ নং খিরাম ইউনিয়ন শাখার সাবেক সভাপতি
তাহেরিয়া সাবেরিয়া খানক্বাহ শরীফের জমি দাতা, হযরাতুলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দীনের হুজুরের বড় পুত্র, মুহাম্মদ জিয়া উদ্দীন
আজ সকালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলায়হি রা'জেউন আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌসের আলা ও বালা মকাম দান করুন এবং পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. ও #তাহেরিয়া_সাবেরীয়া_খানক্বাহ_শরীফ_পরিচালনা_পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

আজ বিকাল ৫টা৩০মিনিটের সময় উত্তর খিরাম জামে মসজিদের ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শোক সংবাদ ৷ গাউসিয়া কমিটি বাংলাদেশ ২১ নং খিরাম ইউনিয়ন শাখার সাবেক সভাপতি তাহেরিয়া সাবেরিয়া খানক্বাহ শরীফের জমি দাতা, হ...
21/06/2026

শোক সংবাদ ৷
গাউসিয়া কমিটি বাংলাদেশ ২১ নং খিরাম ইউনিয়ন শাখার সাবেক সভাপতি
তাহেরিয়া সাবেরিয়া খানক্বাহ শরীফের জমি দাতা, হযরাতুলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দীনের হুজুরের বড় পুত্র, মুহাম্মদ জিয়া উদ্দীন
আজ সকালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলায়হি রা'জেউন আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌসের আলা ও বালা মকাম দান করুন এবং পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন

গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. ও তাহেরিয়া সাবেরীয়া খানক্বাহ শরীফ পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

Address

Khiram
Chittagong
4351

Alerts

Be the first to know and let us send you an email when গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গাউসিয়া কমিটি বাংলাদেশ, খিরাম ইউনিয়ন শাখা.:

Shortcuts

Share