11/07/2026
নতুনত্ব-সৃজনশীলতা ও শৈলীর মেলবন্ধনে নতুন সূচনার প্রতীক্ষায় 🍂🕊️
নব ভাবনায় ও সৃজনে আপনাদের সাথে নিয়েই ১৪৩৩ বঙ্গাব্দের যাত্রা শুরু কেলিশহর মধ্যপাড়া যুব সংঘ সার্বজনীন পুজো উদযাপন পরিষদ এর। আগামী ২৪শে জুলাই ২০২৬ ইং সন্ধ্যা ০৭টায় দূর্গা মন্দির প্রাঙ্গনে অত্র এলাকার সকল উপদেষ্টা ও সদস্যগণের সমন্বয়ে এক সভার আয়োজন করা হয়েছে।
যথাসময়ে উক্ত সভায় আপনাদের আন্তরিক উপস্থিতি, মতামত, পরামর্শ ও সার্বিক সহযোগিতা মায়ের পুজার আয়োজনকে আরো পরিস্ফুটিত করবে।
যাত্রার প্রতিটি পদক্ষেপে আপনাদের উৎসাহ ও ভালোবাসা কাম্য। 🕊️
শুভ হোক সূচনা......❤️
সাথেই থাকুন।
নিবেদক-
কেলিশহর মধ্যপাড়া যুব সংঘ পূজা উদযাপন পরিষদ- ১৪৩২-৩৩ বঙ্গাব্দ।