10/08/2026
বরাহনগর মঠে শশী মহারাজ খুব নিষ্ঠা সহকারে ঠাকুরের পুজো করতেন, ভোগ দিতেন। স্বামীজী (স্বামী বিবেকানন্দ) মাঝে মাঝে তাঁকে এই নিয়ে খ্যাপাতেন এবং বলতেন, "এই শশী, তোর ঠাকুর এখন কী করছেন? - কী, পিণ্ডি চটকাচ্ছেন?" এরূপ প্রায়ই বলতেন এবং শশী মহারাজ রেগে গেলে তিনি আরও মজা পেতেন। একদিন দুপুরে এরূপ বলাতে শশী মহারাজ চটে গিয়েছেন। তারপর দু-জনে ধাক্কাধাক্কি। এদিকে ৪টা বাজার ঢং ঢং করে আওয়াজ হল। স্বামীজীকে ঠেলে সরিয়ে দিয়ে 'জয় গুরু, জয় গুরু' বলতে বলতে শশী মহারাজ ঠাকুরঘরে গেলেন। ঠাকুরঘর থেকে খানিক পরে যখন বেড়িয়ে এলেন, তখন স্বামীজী তাঁকে প্রণাম করে বললেন, "ভাই শশী, তুই শেখালি গুরুভক্তি কাকে বলে।"
- আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের (শশী মহারাজ) পুণ্যাবির্ভাব তিথি ।