M Hasibur Rahman

M Hasibur Rahman আমার অফিসিয়াল ভেরিফাইড ইউটিউব চ্যানেল লিংকঃ https://youtube.com/?si=N30Hw0l
(4)

31/08/2026

শিরক করার পরিণাম সম্পর্কে জেনে নিন।

আল্লাহর নামে সিঙ্গাপুরের পথে রওয়ানা হলাম।ব্রুনাই দারুস সালাম—সত্যিই যেন শান্তির আবাস। 🇧🇳❤️গত চার দিন ব্রুনাইয়ের প্রায় পু...
31/08/2026

আল্লাহর নামে সিঙ্গাপুরের পথে রওয়ানা হলাম।

ব্রুনাই দারুস সালাম—সত্যিই যেন শান্তির আবাস। 🇧🇳❤️

গত চার দিন ব্রুনাইয়ের প্রায় পুরো দেশটাই ঘুরে দেখার সুযোগ হলো। শহর থেকে গ্রাম, মসজিদ থেকে রাজপ্রাসাদ, সমুদ্র থেকে সবুজে ঘেরা জনপদ—যেদিকেই তাকিয়েছি, মনে হয়েছে এই দেশটির নামের সঙ্গে ‘দারুস সালাম’ নামটি যেন সত্যিই সার্থক।

শান্ত পরিবেশ, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং মানুষের সুন্দর আচরণ—সবকিছু মিলিয়ে ব্রুনাই যেন এক প্রশান্তির দেশ।

ঘুরতে ঘুরতে বারবার মনে একটি প্রশ্ন জেগেছে—
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কি কোনোদিন এমন শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার দেশ হিসেবে দেখে যেতে পারব? জানি না।

তবে একজন বাংলাদেশি হিসেবে স্বপ্ন দেখি—
আমাদের দেশেও একদিন এমন একটি পরিবেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে বসবাস করবে, ন্যায়বিচার পাবে এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান নিয়ে পথ চলবে।

আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণের দেশ হিসেবে কবুল করুন। 🤲🇧🇩

ব্রুনাই—দারুস সালাম।
বাংলাদেশও একদিন হয়ে উঠুক শান্তির আবাস। ❤️

30/08/2026

নবীজিকে (সা:) যে ৬টি মর্যাদা দেওয়া হয়েছে। যা অন্য নবীদের দেওয়া হয়নি!

30/08/2026

শেষ জমানায় মুসলমানদের পরিস্থিতি যেমন হবে।

30/08/2026

নবীজিকে (সা:) আল্লাহ তায়ালা যে মর্যাদা দিয়েছেন।

ব্রুনাইয়ে সফরের অংশ হিসেবে আজ সিরিয়াতে এসে জীবনে প্রথমবারের মতো সরাসরি তেল-গ্যাস উত্তোলন ও পরিশোধনাগার দেখার সুযোগ হলো। ...
30/08/2026

ব্রুনাইয়ে সফরের অংশ হিসেবে আজ সিরিয়াতে এসে জীবনে প্রথমবারের মতো সরাসরি তেল-গ্যাস উত্তোলন ও পরিশোধনাগার দেখার সুযোগ হলো। ⛽️

চোখের সামনে তেল-গ্যাস উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও সংশ্লিষ্ট বিশাল অবকাঠামো দেখে অনেক কিছু দেখার, জানার এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হলো। নিঃসন্দেহে ভ্রমণের এই অভিজ্ঞতাটি আমার জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও স্মরণীয়।

আল্লাহ তাআলা তাঁর সৃষ্টির এই অপার নিদর্শনগুলো দেখার ও উপলব্ধি করার তাওফিক আমাদের দান করুন।

আলহামদুলিল্লাহ, ব্রুনাই দারুস সালাম-এর রাজধানী বন্দর সেরি বেগাওয়ান-এ আজ দারুণ কিছু মুহূর্ত কাটল। 🌿🇧🇳দিনের শুরুতে ঐতিহাসি...
29/08/2026

আলহামদুলিল্লাহ, ব্রুনাই দারুস সালাম-এর রাজধানী বন্দর সেরি বেগাওয়ান-এ আজ দারুণ কিছু মুহূর্ত কাটল। 🌿🇧🇳

দিনের শুরুতে ঐতিহাসিক সুলতান ওমর আলী সাইফুদ্দীন মসজিদ-এর অপূর্ব সৌন্দর্য উপভোগ, এরপর কাম্পুং আয়ার—বিশ্বের অন্যতম বৃহৎ জলগ্রাম—এর মনোমুগ্ধকর নৌভ্রমণ। 🌊🛶

এরপর ঘুরে দেখলাম ব্রুনাই বিশ্ববিদ্যালয়, আর দিনের বাকি সময় কেটেছে ব্রুনাইয়ের মনোরম সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে।

প্রকৃতি, স্থাপত্য, ঐতিহ্য আর নীল জলরাশির অপূর্ব মেলবন্ধনে আজকের দিনটি হয়ে থাকল ভ্রমণস্মৃতির পাতায় বিশেষ একটি দিন।

আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল'🤍

29/08/2026

শেষ জমানার নারীদের ব্যাপারে নবীজি (সাঃ) যা বলে গিয়েছেন।

28/08/2026

ব্রুনাই এর মসজিদে যা দেখে অবাক হলাম

28/08/2026

শেষ জমানায় মুহাম্মদ (সাঃ)- এর উম্মতের যে অবস্থা হবে !

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Hasibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to M Hasibur Rahman:

Shortcuts

Share