20/03/2016
সততার পুরস্কার ।।।
মক্কায় এক যুবক বাস করতো।
পরহেযগার, খোদাভীরু, তবে খুবই
গরীব। একদিন যুবকটা জীবিকার
উদ্দেশ্যে, মক্কার
গলি দিয়ে হাঁটছিলো। হঠাত
চোখে পড়লো, একটা হার পড়ে আছে।
আশেপাশে আর কেউ নেই দেখে,
হারটা উঠিয়ে নিলো। মালিকের
খোঁজে হেরেমে এলো।
এমন সময় একটা ঘোষণা গোচরীভূত
হলো:
-আমি একটা হার হারিয়েছি। কোনও
দয়ালু ভাই পেয়ে থাকলে, আল্লাহর
ওয়াস্তে ফিরিয়ে দেবেন।
যুবকটা বললেন:
আমি এগিয়ে গেলাম। বললাম:
-আপনার হারটা কেমম, বর্ণনা দিন
তো?
বর্ণনা মিলে গেলে, হারটা হস্তান্তর
করলাম। আশ্চর্য হয়ে গেলাম,
লোকটা হারখানা নিয়ে টু-শব্দও
করলো না। সোজা গটগট
করে হেঁটে চলে গেলো। সামান্য
ধন্যবাদটুকুও না।
আমি আল্লাহর কাছে বললাম:
-ইয়া আল্লাহ! আমি যদি এই সামান্য
কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার
জন্যই করে থাকি, আপনি আমার
জন্য এর চেয়েও ভালো প্রতিদান
জমা করে রাখুন। আমীন।
এরপর আমি রুজি-রোজগারের
উদ্দেশ্যে, জাহাজে চড়ে বসলাম।
তাকদীরের এমনই লিখন, জাহাজ
পড়লো ঝড়ের কবলে। পুরো জাহাজ
ভেঙে চুরমুচুর হয় গেলো। হাতের
কাছে যে যা পেলো ওটা ধরেই
ভেসে রইলো।
আমিও
ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম।
ওখানে দেখলাম একটা মসজিদ। মন
খুশি হয়ে উঠলো।
মসজিদে গিয়ে নামায আদায় করলাম।
আমার তো যাওয়ার আপাতত কোনও
জায়গা নেই। ভবঘুরে।
মসজিদে একটা কুরআন শরীফ
পেলাম। বসে বসে ওটাই তিলাওয়াত
করতে শুরু করলাম।
আমাকে কুরআনখানা পড়তে দেখে সবাই
আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো।
অবাক হয়ে প্রশ্ন করলো:
-আপনি কুরআন পড়তে পারেন?
-জ্বী, পারি।
তারা বললো:
-আমাদের কাছে এই কুরআন কারীম
অনেক দিন ধরে পড়ে আছে।
আমরা এটা পড়তে পারি না।
আমরা এটাকে পরম যতেœ
রেখে দিয়েছি। এক নাবিকের কাছ
থেকেই আমরা এটা কিনেছিলাম।
আমাদের এই দ্বীপে, আগে একজন
ছিলেন, তিনি এই কুরআন
পড়তে পারতেন।
ঠিকঠাক করা ছিলো, তিনিই
সবাইকে কুরআন শিক্ষা দিবেন।
এরপর তিনি হজ্জে গেলেন। আর
ফিরে আসেন নি।
এখন আপনি আমাদেরকে, আমাদের
সন্তানদেরকে কুরআন শিক্ষা দিন।
আমি দ্বীপের বাচ্চাদেরকে কুরআন
কারীম শিক্ষা দিতে লাগলাম।
তাদেরকে অন্যান্য লেখাপড়াও
শেখাতে থাকলাম।
কিছুদিন পর এলাকার
মুরুব্বিরা বললেন:
-আমাদের এলাকায় একজন ইয়াতীম
মেয়ে আছে। সর্বগুণে গুণান্বিতা।
আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন?
-আমার কোনও আপত্তি নেই।
আমাদের বিয়ে হয়ে গেলো। বাসর
রাতে স্ত্রীর সাথে আমার প্রথম
দেখা।
আমি তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ়
হয়ে গেলাম। দেখলাম তার গলায়
মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার
ঝুলছে। জানতে চাইলাম:
-এই হার তোমার
কাছে কিভাবে এলো?
নববধূ লাজুক মুখে উত্তর দিলো:
-আমার আব্বু সেবার হজে গেলেন।
দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেলো।
কিন্তু এক মহত ব্যক্তির
বদান্যতায় হারটা ফিরে পেলেন।
আব্বু সব সময় তার জন্য দু আ
করতেন:আর বলতেন
“ইয়া আল্লাহ! আমার মেয়ের জন্য,
মক্কার এই মহত ব্যক্তির
মতো এমন একজন
স্বামী মিলিয়ে দিন”।
ইয়া আল্লাহ! আপনার
মহিমা বোঝা বান্দার সাধ্য কী?
@@
@@
Award honesty ...
A young man lived in Mecca.
Pious, God-fearing, but very
Poor. One day subsistence yubakata
To Mecca
As they walked through the lane. Suddenly
Have seen, there is a rate.
There is no one around to see,
Took up the royal necklace. Owner
Harem was looking for.
Notify when an announcement
Are:
I've lost a necklace. No
Without getting kind brother, Allah
Can you just give it back.
Yubakata said:
I went ahead. I said:
Your royal necklace kemama, Describe
So?
After matching the description, the transfer of the royal necklace
I. I was amazed,
The man with the two-word harakhana
He did not. Straight gatagata
The walk was gone. A little
Dhanyabadatukuo not.
I said to God:
Iya Allah! I have this little
To convince you to install wordpress
Do for me?
For better reward
Keep submitted. Amin.
Then I earn livelihood
Purposes, Sitting ship.
Such self Writing, ship
Was caught in a storm. The whole ship
Curamucura that was broken. Hand
For what it's got to
Left floating.
I
I was floating on a floating island.
I saw a mosque there. Mind
Was very happy.
I pray in the mosque.
I no go for now
There is no space. Stroller.
A Quran in the mosque
Got. That's just sit down and read
Started.
Everyone who saw me reading kuraanakhana
Took me around.
The question seemed to surprise:
-You Can read the Quran?
Jbi, I can.
They said:
-Our This Quran
There were many days.
We can not read it.
We have to move it œ the
Left. One of the sailors
Since we bought it.
This is our island, before one
Was the Quran
Unable to read.
It was not right, he
He will teach the Quran.
Then he went to Hajj. More
Has not returned.
Now, us, us
Teach children the Quran.
I have children in the island Quran
Muhammad began to teach.
Other educate them
And began to teach.
After a few days of
Murubbira said:
-Our Area, an orphan
Have a daughter. Gunanbita sarbagune.
You agree to marry him?
I have no objection.
Was our marriage. Basara
My first night with the wife
Seen.
I saw him at a loss
I went out. I saw his throat
Get up there on the top
Hanging. I asked:
-This Is your rate
How to come?
The shy bride answered:
My father went to Hajj service.
Unfortunately, the royal necklace was lost.
But one person mahata
Swearing royal necklace was restored.
Dad always two aspects to him
He: I would
"O Allah! For my daughter,
Great person to Mecca
Like a
Overall, the day of her husband. "
O Allah! Your
What is possible to understand the greatness of the man?
@@
@@
,,
,,
ইংরেজিটা ভুল থাকলে ক্ষমাপ্রার্থি। কেমন লাগল জানাবেন ও শেয়ার করবেন যদি সম্ভব হয়। আর কিছু কথা কেহ কোন ম্যাসেজ দিলে তার উত্তর যথাযথ সময়ে না দিতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই এজন্য কেহ মন খারাপ করবেননা , এবং ভুল বুঝবেননা ভাই / বোন। আর আমার ব্যবহার এ কেহ কস্ট পেলে কড়জোরে ক্ষমা চাই।