ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ

ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ প্রতিষ্ঠাতাঃ-- শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ.
স্থাপিতঃ--১৯৯৯ইংরেজী.

ঋষি ভাবাদর্শের একটি অরাজনৈতিক মানবতাবাদী আধ্যাত্মিক সংগঠন।।
(1)

শুভ জন্মদিনআন্তর্জাতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, শ্রীশ্রী ঋষিধাম" পরিচালনা পরিষদ "শ্রীগুরু সংঘ" এর সন্মানিত সাধারণ সম্পাদক,...
25/08/2026

শুভ জন্মদিন
আন্তর্জাতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান, শ্রীশ্রী ঋষিধাম" পরিচালনা পরিষদ "শ্রীগুরু সংঘ" এর সন্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক বিমল কান্তি দেব মহোদয়

শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা

পরম আরাধ্যা গুরুদেব আপনাকে সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু করুক, গুরু কৃপাহী কেবলম

স্বামীজির ভক্তদের দেখতে চাই!! কে কত সালে দীক্ষা নিয়ে এবং বর্তমানে কোন স্থানে আছেন কমেন্ট করুন!!
25/08/2026

স্বামীজির ভক্তদের দেখতে চাই!!
কে কত সালে দীক্ষা নিয়ে এবং বর্তমানে কোন স্থানে আছেন কমেন্ট করুন!!

শীঘ্রই শুরু হতে যাচ্ছে পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সমাধি মন্দিরের নির্মাণ কাজ! 🙏✨"অনন্তক...
24/08/2026

শীঘ্রই শুরু হতে যাচ্ছে পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের সমাধি মন্দিরের নির্মাণ কাজ! 🙏✨

"অনন্তকাল ধরে সুদর্শনানন্দজী অদ্বৈত শিখা হয়ে জ্বলতে থাকবেন লোক-লোকালয়ে, ভক্তের প্রাণে।

"অগণিত ভক্ত ও শিষ্যদের দীর্ঘদিনের প্রাণের দাবি ও আকুল প্রার্থনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ঋষিধামের পরম পূজনীয় মোহন্ত মহারাজ, শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানসপুত্র শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের পবিত্র সমাধি মন্দিরের কাজ। যাঁরা স্বামীজির আদর্শ, ধর্ম, মানবতা এবং শ্রীগুরুবাদের মহান ভাবধারায় দীক্ষিত, তাঁদের সকলের জন্য এটি এক পরম আনন্দের এবং আবেগঘন মুহূর্ত।

ঋষিধামের অভূতপূর্ব উন্নয়ন ও বিশ্বজনীন ঋষিকুম্ভ মেলা প্রচারে তাঁর অবদান চিরস্মরণীয়। এই সমাধি মন্দিরটি আগামী দিনে দেশ-বিদেশের অগণিত ভক্তকুলের জন্য এক পরম শান্তি ও আধ্যাত্মিক চেতনার মিলনতীর্থ হয়ে উঠবে।

আসুন, আমরা সকলে মিলে গুরু মহারাজের এই পবিত্র কর্মযজ্ঞে শামিল হই এবং তাঁর চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।

🌸 জয় গুরু অদ্বৈত, জয় গুরু সুদর্শন 🌸

বাস্তবায়নে- শ্রীগুরু সংঘ (ঋষিধাম পরিচালনা পরিষদ)
সার্বিক সহযোগিতায়- ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ

শ্রীগুরু সংঘের পরিচালনায় ঋষিধাম, চলছে বিভিন্ন উন্নয়ন কাজ ও প্রস্তাবনা বাংলাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পুণ্যতীর্থ ‘...
23/08/2026

শ্রীগুরু সংঘের পরিচালনায় ঋষিধাম, চলছে বিভিন্ন উন্নয়ন কাজ ও প্রস্তাবনা

বাংলাদেশের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পুণ্যতীর্থ ‘ঋষিধাম’। শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এই ধামকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত হয়েছিল ‘শ্রীগুরু সংঘ’।

পরম পূজনীয় স্বামীজি ব্রহ্মলীন হওয়ার পর, বিভিন্ন প্রতিকূলতা ও ঘটনাপ্রবাহের মাঝেও ঋষিধামের ঐতিহ্য রক্ষায় এই শ্রীগুরু সংঘ সবসময় এক গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

স্বামীজির সুযোগ্য মানসপুত্র, দেশের অন্যতম বরেণ্য মহাত্মা ও ঋষিধামের পরম পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ তাঁর জীবদ্দশায় ঋষিধামকে একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। তাঁরই সুদূরপ্রসারী দূরদর্শিতায় ঋষিধামের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়, নির্মিত হয় দৃষ্টিনন্দন ‘শ্রীগুরু মন্দির’, সীমানা প্রাচীর, শিব মন্দির, ধ্যান মন্দির, ভৈরব মন্দির, অতিথি শালা, অদ্বৈতানন্দ দাতব্য চিকিৎসালয়, মোহন্ত নিবাস, সন্ন্যাসী নিবাস, অদ্বৈত সরোবর পূর্ণকনন সহ অগণিত কার্যাদি।
অন্যদিকে ঋষিধামের ঐতিহ্যবাহী ‘কুম্ভমেলা’র মহিমা ছড়িয়ে পড়ে বিশ্বময়। আশ্রম পরিচালনা এবং দেশ-বিদেশের সর্বস্তরের ভক্তবৃন্দের সাথে সুদৃঢ় সুসম্পর্ক বজায় রাখতে শ্রীগুরু সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরম শ্রদ্ধেয় সুদর্শনানন্দ পুরী মহারাজ ব্রহ্মলীন হওয়ার পর, তাঁরই সুযোগ্য মানসপুত্রদের মধ্যে শ্রীমৎ স্বামী সচ্ছিদানন্দ পুরী মহারাজকে ঋষিধামের বর্তমান মোহন্ত পদে অভিষিক্ত করা হয়। তাঁরই দক্ষ পরিচালনায় ঋষিধামে নিত্যপূজা অর্চনা সহ বিভিন্ন মাঙ্গলিক কার্যাদি অনুষ্ঠিত হয়ে আসছে।

অন্যদিকে শ্রীগুরু সংঘের বর্তমান সভাপতি দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কুণ্ডেশ্বরী পরিবারের উত্তরসূরী চন্দন সিনহা, এবং সাধারণ সম্পাদক বাশখালীর সনামধন্য পরিবারের সন্তান বিমল কান্তি দেব এর সুযোগ্য পরিচালনায় ঋষিধাম এগিয়ে যাচ্ছে।

অপরদিকে ঋষিধামের ভাবধারা ও আদর্শ প্রচারে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ। যার বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজসেবক- সাবেক মেয়র দেবাশীষ পালিত এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাঞ্চন বিশ্বাস।

উল্লেখ্য যে, শ্রীগুরু সংঘের উদ্যোগে ঋষিধামে একটি স্থায়ী কার্যালয় নির্মাণাধীন রয়েছে, যার ভিত্তিপ্রস্তর স্বয়ং শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ তাঁর জীবদ্দশায় স্থাপন করে গিয়েছিলেন। এর পাশাপাশি, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্মৃতিবিজড়িত ‘সমাধি মন্দির’ এবং ‘ঋষিধাম সংস্কৃত কলেজ’-এর নতুন ভবন নির্মাণের পরিকল্পনাও প্রস্তাবিত রয়েছে।

শ্রীগুরু সংঘের সকল সদস্য এবং ঋষিধামের ভক্তবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই পুণ্যভূমির মহিমা উত্তরোত্তর বৃদ্ধি পাক—এই আমাদের প্রার্থনা।

জয় গুরু। জয় ঋষিধাম
জয় অদ্বৈতানন্দ পুরী মহারাজ।

20/08/2026

শ্রী গুরু সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব মহোদয়ের বাড়িতে মা মনসা পুজা উপলক্ষ্যে চতুর্থ দিনে সমবেত প্রার্থনা সভা চলছে ••••••••

 #বিরহ_সংবাদওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি আমাদের প্রিয় গুরু ভ্রাতা ঋষি অদ্বৈতানন্দ...
19/08/2026

#বিরহ_সংবাদ
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু
অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি আমাদের প্রিয় গুরু ভ্রাতা ঋষি অদ্বৈতানন্দ পরিষদ ওমান শাখার সম্মানিত উপদেষ্টা ঋষিধামের পরম ভক্ত এবং পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের প্রিয় শিষ্য গুরুগত প্রাণ- চকরিয়া গুরুদেবের প্রতিটি প্রোগামে যার মনে প্রাণে গুরুদেবের প্রচার প্রসার এবং প্রতিটি কর্মে কখনো ক্লান্তি বোধ দেখিনি প্রিয় গুরু ভ্রাতা দয়াল কুমার মিত্র কিছুক্ষণ আগে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে সবাই কে শোক সাগরে ভাসিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন-আমরা প্রয়াত আত্মার অক্ষয় স্বর্গবাস কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোক জ্ঞাপনেঃ-
সভাপতি
দেবাশীষ পালিত

সাধারণ সম্পাদক
এড্ কাঞ্চন বিশ্বাস

ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ।

Address

Rishidham/ঋষিধাম
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ঋষি অদ্বৈতানন্দ পরিষদ-বাংলাদেশ:

Shortcuts

Share