18/01/2026
🌼✨ বিদ্যাদেবীর আরাধনায় ঐক্যের আলো ✨🌼
প্রায় দুই বছর ধরে ইউসিটিসি বিশ্ববিদ্যালয়ে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা ও সরস্বতী পূজার আয়োজন করে আসছে সনাতনী শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দলগত শ্রমের মাধ্যমে। এই পবিত্র আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও সহমর্মিতার এক সুন্দর মিলনক্ষেত্র।
এই মহৎ উদ্যোগ সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ইউসিটিসির সম্মানিত কর্তৃপক্ষকে।
পাশাপাশি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই—
🙏মৃৎ শিল্পী -বিকাশ পাল
🎨 মাতৃ অলংকরণে- দুর্গেশ্বরী ইভেন্ট বাই ইমন চৌধুরী
🎭 মঞ্চ সজ্জায় -কিরাতিনি ইভেন্টস
💡 আলোক সজ্জায় -চৌধুরী ইভেন্টস
আপনাদের নিষ্ঠা, সৃজনশীলতা ও পরিশ্রমে এই আয়োজন বাস্তবে রূপ পাচ্ছে আরও সুন্দর, আরও অর্থবহ হয়ে উঠছে বিদ্যার এই উৎসব।
🌸 শুভ সরস্বতী পূজা 🌸