ইসলামিক ওয়াজ

ইসলামিক ওয়াজ একমাত্র আপনারি এবাদত করি আল্লাহ এবং আপনার নিকট সাহায্য প্রাথনা করি।

10/08/2026
19/06/2026

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, অনুশোচনায় যদি কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন—আপনার অন্তরের কোথাও এখনও জিইয়ে আছে একটুকরো সবুজ। সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন ঘন অরণ্যে পরিণত হবে। তাতে যদি পানি দেওয়া হয়, পরিচর্যা করা হয়, সেই সবুজের অরণ্যে মহীরুহের মেলা বসবে একদিন।

কোন গুনাহের পরে ‘আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো’—এই ভয়ে যদি প্রকম্পিত হয় অন্তর, তাহলে নিশ্চিত হোন—আপনার হৃদয়ের কোথাও এখনও মিটিমিটি করে জ্বলছে একটুকরো আলো। আলোটাকে নিভতে না দিয়ে যদি আরো ভালোভাবে জ্বলে উঠার ব্যবস্থা করা যায়, তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো ঝলমলে এক উঠোনে পরিণত হবে।

গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন। অনুতপ্ত হবার সুযোগ, অনুশোচনা করার সুযোগ। সুযোগগুলো লুফে নিন। কখনো হেলায় হারাবেন না।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ওয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামিক ওয়াজ:

Shortcuts

Share