Ya Ukhthy : হে আমার বোন

Ya Ukhthy : হে আমার বোন Our aim is to give the right direction to the Muslims, in the light of the Qur'an and Sunnah.

13/07/2026

আকাশতলে উড়ছে মুস্তাফা ﷺ–এর একটি পতাকা,
খোরাসানের ভূমিজুড়ে ছড়িয়ে পড়েছে তার নূর।

এর অর্ধেক অংশে লেখা— 'লা ইলাহা ইল্লাল্লাহ',
আর অপর অর্ধে দীপ্তিমান— 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ'।

এর ছায়াতলে দাঁড়িয়ে আছে ইসলামী আমিরাত,
আর এর নিচে শরিয়তের প্রহরীরা প্রতীক্ষমাণ।

েআমারবোন

আবুল ফারাজসহ আরও অনেকে বর্ণনা করেন, মক্কায় এক রূপবতী রমণী ছিল। তার স্বামীও ছিল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের র...
28/06/2026

আবুল ফারাজসহ আরও অনেকে বর্ণনা করেন, মক্কায় এক রূপবতী রমণী ছিল। তার স্বামীও ছিল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, আচ্ছা, তােমার কী মনে হয়, গােটা মক্কা নগরীতে এমন কোনাে পুরুষ আছে, যে আমার রূপে পাগল হবে না?
: হ্যাঁ। আছে!
: কে সে!
: উবাইদ ইবনু উমাইর।
: তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি তাকে আপন রূপের ছোঁয়ায় দুর্বল করে দেখাব।
: ঠিক আছে। চেষ্টা করে দেখতে পারাে।
বর্ণনাকারী বলেন, এরপর সে মহিলা মাসআলা জানার বাহানায় উবাইদ ইবনু উমাইরের কাছে যায়। তিনি তখন মসজিদুল হারামের এক কোণে বসা ছিলেন। সবাই চলে যাওয়ার পর একটু নির্জনতা তৈরি হলে সে তার কাছে গিয়ে বসে এবং তার চাঁদের মতাে ঝলমলে চেহারা থেকে কাপড় সরিয়ে ফেলে। উবাইদ ইবন উমাইর বলে ওঠেন, হে আল্লাহর বান্দী, পর্দা করাে।
: জনাব, আমি তাে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আপনি আমাকে গ্রহণ করুন।
: আমি তােমাকে কিছু বিষয়ে প্রশ্ন করব। যদি তুমি সত্যি সত্যি উত্তর দাও, তবে তােমার প্রস্তাব নিয়ে ভেবে দেখবাে!
: জি, জনাব, বলুন, আমি সত্যিটাই বলব।
: আচ্ছা, এই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা তােমার জান কবজ করতে চলে আসে, আর আমি তােমার প্রস্তাব গ্রহণ করি, তবে কি তুমি এতে আনন্দিত হবে?
: জি না!
: হুম। ঠিক বলেছ। আচ্ছা, ধরাে আমি তােমার প্রস্তাব গ্রহণ করলাম। তারপর যদি তােমাকে কবরে শােয়ানাে হয়, আর ফেরেশতাগণ জিজ্ঞাসাবাদের জন্য তােমাকে বসায়, তখন কি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারটা তােমাকে কোনাে আনন্দ দেবে?
: জি না!
হুম। ঠিকই বলেছ। আচ্ছা, যদি মানুষের হাতে আমলনামা তুলে দেওয়া হয়; কিন্তু তুমি জানাে না, তােমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে! তখন কি এই প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তােমাকে আনন্দিত করবে?
: জি না!
: হুম। সত্য বলেছ। আচ্ছা, ধরাে, যখন পুলসিরাত পাড়ি দেওয়ার সময় হবে; কিন্তু তুমি জানাে না, সহজে তা উতরে যেতে পারবে কি না! তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তােমার কাছে আনন্দের বিষয় হবে?
: জি না!
: হুম। একদম ঠিক বলেছ। আচ্ছা, আর যদি তুমি বিচারের কাঠগড়ায় আল্লাহ জাল্লা শানুহুর সম্মুখে দণ্ডায়মান হও, তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তােমাকে আনন্দিত করবে?
: জি না!
: হুম। একেবারে সত্য বলেছ। এবার উবাইদ ইবনু উমাইর একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর বান্দি, আল্লাহকে ভয় করাে। আল্লাহ তােমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তিনি তােমার প্রতি সদয় আচরণ করেছেন।
বর্ণনাকারী বলেন, এরপর সে তার স্বামীর কাছে ফিরে যায়। স্বামী তাকে জিজ্ঞেস করে, কী হলাে? কিছু করতে পেরেছ? উত্তরে সে বলল, তুমিও অকর্মা। আমরাও সবাই অকর্মা।
এরপর সে সালাত, সিয়াম ও ইবাদতে মশগুল হয়ে যায়। পরবর্তী সময়ে তার স্বামী বলত, উবাইদ ইবনু উমাইর আমার স্ত্রীর ওপর এতটা প্রভাব ফেলেছিল যে, যে-নারী প্রতি রাতে আমার জন্য বাসরশয্যা করত, এখন সে পুরােদস্তুর সন্ন্যাসিনী বনে গেছে![১]
[১] ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ রচিত রওযাতুল মুহিকীন ওয়া নুযহাতুল মুশতাকীন : ৩৪০
বই : সালাফদের জীবনকথা
লেখক : শাইখ আব্দুল আযীয
অনুবাদক : মাসউদ আলিমী
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

বহু বছর ধরে মুসলিমরা তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর, তিনি এখন খবর থেকে ও অনুপস্থিত। ঈস্রা"য়েলি দখলদারিত্বের কারণে  টানা...
06/03/2026

বহু বছর ধরে মুসলিমরা তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর, তিনি এখন খবর থেকে ও অনুপস্থিত।

ঈস্রা"য়েলি দখলদারিত্বের কারণে টানা সপ্তম দিনের মতা এটি বন্ধ রয়েছে।এবং শুক্রবারের নামাজ নিষিদ্ধ করা হবে।
জরুরি আইন ও চলমান যুদ্ধের অজুহাতে,এটি কেবল একটি প্রতারণা। কারণ এই অজুহাত পবিত্র আল আকসা মসজিদ ভেংগে ফেলা এবং কথিত মন্দির নির্মাণের একটি ভুমিকা, মুসলমানরা এখনো নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাত্রি স্থান এবং তাদের প্রথম কেবলাকে পরিত্যাগ করে ঘুমের মধ্যে আছে।
মুসলমানদের জন্য এই লজ্জাজনক বাস্তবতা প্রমাণ করে যে নবীর রাত্রিযাত্রার একমাত্র রক্ষক ছিলেন গাযার লোকেরা।যারা কথায় নয় তাদের রক্ত দিয়ে এটি রক্ষা করেছিলেন। আল আকসা এবং রাত্রিযাত্রার জন্য যারা দখলদারদের উপর ক্ষেপনাস্র হামলা চালিয়েছিলো আল্লাহ তাদের কবুল করুন।শীগ্রই পবিত্র আল আকসা মসজিদ কে দখলদারদের অপবিত্রতা থেকে রক্ষা করুন।

20/01/2026

❝ ১০০০ পুরুষ থেকেও শক্তিশালী এক নারী! ❞
( উম্মে ইমারাহ রাদিয়াল্লাহু আনহা )

- শাইখ খালিদ আর রাশীদ ফাক্কাল্লাহু আসরহ

প্রত্যেকটি সভ্যতা তিলে তিলে গড়ে উঠেছে৷ পরিপক্ক ও পূর্ণতার পর ক্ষয় বা ধ্বংস হয়েছে। এটা আখিরুজ্জামান অর্থাৎ পৃথিবীর শেষলগ্...
14/01/2026

প্রত্যেকটি সভ্যতা তিলে তিলে গড়ে উঠেছে৷ পরিপক্ক ও পূর্ণতার পর ক্ষয় বা ধ্বংস হয়েছে।
এটা আখিরুজ্জামান অর্থাৎ পৃথিবীর শেষলগ্ন সময়।
আখিরি নবী হলে হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

উনি যখন ছিলেন তখন সভ্যতার চেহারা ছিলো সূচনালগ্ন। এখন এই সভ্যতা পরিপক্ক ও পূর্ণতা পেয়ে গেছে।
এখন ক্ষয় ও ধ্বংসের দ্বারপ্রান্তে।

এটাতেই বুঝা যায় আমরা খুবই নিকটে চলে এসেছিন।
বিবর্তন টা বুঝুন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবদ্দশায় যে,এখন এই আরবের রাখালভূমি একদিন সু-উচ্চ অট্টালিকায় ছেয়ে যাবে৷

চিন্তা করুন যে ভূমিতে মাইলের পর মাই'ল হেটে এক ফুটো পানি পাওয়া যেতো না৷ সেই ভূমিটা এখন শত তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে৷
বুঝুন কিভাবে সভ্যতার পূর্ণতা পেয়ে এখন ক্ষয় ও ধ্বংসের দিন গুনছে।

এক কথায় মহাযুদ্ধ তথা মালহামা সন্নিকটে। আমরা হায়াতে বেঁচে থাকলে এমন কিছু দেখবো যা দশকের পর দশক ভবিষ্যৎবানী ছিলো৷

মধ্যপ্রাচ্যে মালহামা অতি শীঘ্রই ঘটবে৷ হি-ন্দুস্থানে ক ঘটবে সেটা সম সাময়িক বাস্তবতা দেখে অনুমান করা কথা৷

এখন শুরু হবে ক্ষয়,ধ্বংস, হত্যা-যজ্ঞ,যুদ্ধ-বিগ্রহ৷

আমাদের সিংহভাগ মুসলিম আখিরুজ্জামান সম্পর্কে গাফেল৷ তারা সবকিছু বিশ্বরাজনীতির চাল বলেই মেনে নিচ্ছে।
অথচ মালহামার সমস্ত আয়োজন মঞ্চস্থ করে ফেলেছে কু-ফ-ফাররা৷

#আল ইন্তেফাদা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ya Ukhthy : হে আমার বোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share