𝙁𝙖𝙣𝙖 𝙁𝙞 𝙎𝙝𝙖𝙝𝙎𝙪𝙛𝙞-𝙈𝙤𝙢𝙩𝙖𝙯𝙞

𝙁𝙖𝙣𝙖 𝙁𝙞 𝙎𝙝𝙖𝙝𝙎𝙪𝙛𝙞-𝙈𝙤𝙢𝙩𝙖𝙯𝙞 𝗝𝗮𝗵𝗮𝗻𝗴𝗶𝗿𝗶𝗮 𝗦𝗵𝗮𝗵𝗦𝘂𝗳𝗶 𝗠𝗼𝗺𝘁𝗮𝘇𝗶𝗮 𝗗𝗮𝗿𝗯𝗮𝗿 𝗦𝗵𝗮𝗿𝗶𝗳.
𝚆𝚎𝚜𝚝 𝙰𝚕𝚊𝚑𝚊𝚋𝚊𝚍, 𝙺𝚊𝚗𝚌𝚑𝚊𝚗𝚗𝚊𝚐𝚊𝚛, 𝙲𝚑𝚊𝚗𝚍𝚊𝚗𝚊𝚒𝚜𝚑, 𝙲𝚑𝚊𝚝𝚝𝚘𝚐𝚛𝚊𝚖

19/05/2026

𝙎𝙪𝙗𝙝𝙖𝙣𝘼𝙡𝙡𝙖𝙝 ✨ 𝙏𝙖𝙗𝙖𝙧𝙖𝙠𝘼𝙡𝙡𝙖𝙝

20/04/2026
20/04/2026

মুরশিদের মহব্বত এমন এক নূরের জ্যোতি,
যার তাজাল্লিতে অন্ধকারে আচ্ছন্ন হৃদয়ও হয়ে উঠে আলোকোজ্জ্বল।

এই ভালোবাসা দুনিয়াবী কোনো মোহ নয়,
বরং তা হলো হেদায়েতের এক পবিত্র দরিয়া,
যেখানে ডুব দিলে মেলে রূহের প্রশান্তি ও নাজাতের সওগাত।

06/04/2026
28/03/2026

পীর–মুরশিদ সেই রূহানী ব্যক্তিত্ব,
যিনি নিজের জন্য কিছুই কামনা করেন না;
বরং তাঁর সমস্ত খেয়াল, সমস্ত ফিকির
মুরিদদের হেদায়েত ও নাজাতের জন্য।

তিনি চান—
মুরিদ যেন দুনিয়ার মোহ-মায়া ত্যাগ করে
আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে দৃঢ়ভাবে অটল থাকে এবং হাবিবে খোদা রাসূলুল্লাহ ﷺ-এর সুন্নতের আলোকে
নিজ জীবনকে গড়ে তোলে।

তাঁর দৃষ্টি সদা মুরিদের অন্তরের সংশোধনের দিকে,
তাঁর দাওয়াত—আখলাকের পরিশুদ্ধি,
আর তাঁর কামনা— মুরিদ যেন সঠিক পথে থেকে রবের নৈকট্য অর্জন করে কামিয়াব হয়।

19/03/2026

পবিত্র ঈদুল ফিতরের জামাতের ঘোষণা

জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের
পবিত্র ময়দানে আগামীকাল রোজ শুক্রবার
সকাল ৮:৩০ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত পবিত্র ঈদের নামাজে
ইমামতি করবেন—
দরবার শরীফের পীর সাহেব কেবলা
হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি
সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ্ (মাঃ জিঃ আঃ)

সকল আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের
যথাসময়ে ঈদের জামাতে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
আল্লাহ তায়ালা আমাদের সকলের মাহে রমজানের ইবাদাতগুলো কবুল করুন। আমিন।
Jahangiria Shahsufi Momtazia Darbar Sharif, Chandanaish, Bangladesh

28/02/2026

عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله ﷺ قال :

“إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ، لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ، فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ”

অনুবাদ :
জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে কেবল রোযাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে— কোথায় রোযাদারগণ? তখন তারা দাঁড়াবে। তারা ছাড়া আর কেউ ঐ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন তারা প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। ফলে আর কেউ ঐ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।

সহীহ বুখারী – ১৮৯৬
সহীহ মুসলিম – ১১৫২
মুসনাদে আহমদ – ২২৮১৮

Inna lillahi wa inallah-e-raji'oon.May Maula Kareem, through the sacred waseela of our beloved Prophet Muhammad Mustafa ...
24/10/2025

Inna lillahi wa inallah-e-raji'oon.
May Maula Kareem, through the sacred waseela of our beloved Prophet Muhammad Mustafa (peace be upon him) & the blessed presence of Hazrat Shah Jahangir (RA), envelop his soul in divine mercy and grant him a lofty station among the righteous in Jannat al-Firdaus.. Ameen🤲

আমরা অতীব শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, উপমহাদেশের প্রখ্যাত সূফী দরবার মির্জাখীল শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত তাজুল আরেফিন মৌলানা সৈয়দ আরেফুল হাই ওরফে কামাল মিয়া সাহেব কেবলা (রহ) আজ সকাল ১০টায় ইন্তেকাল ফর্মাইয়াছেন।
‎إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উল্লেখ্য তিনি উপমহাদেশের প্রখ্যাত সূফী সাধক হযরত ফকরুল আরেফিন সৈয়দেনা ওয়া মৌলানা শেখ আবদুল হাই প্রকাশ গৌছে জাহাঁগীর (রা) এর পৌত্র এবং সিলসিলা ই জাহাঁগীরি এবং অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শেখুল আরেফিন সৈয়দেনা ও মৌলানা শেখ মোখলেসুর রহমান জাহাঁগীর শাহ (রা) এর প্রপৌত্র।

তার এই মহাপ্রয়ানে Jahangiria Shahsufi Momtazia Darbar Sharif, Chandanaish, Bangladesh সাজ্জাদানশীন কেবলা, সাহেবজাদাগণ এবং সকল ভক্ত আশেকানবৃন্দ গভীর শোকাহত। আমরা পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছি, যেন আল্লাহপাক সিলসিলা ই জাহাঁগীরির সকলকে এই শোক বহন করার শক্তি প্রদান করেন। একই সাথে হযরতের পরিবার ও ভক্ত আশেকানবৃন্দের সাথে গভীর সমবেদনা প্রকাশ করছি।

Address

Jahangiria ShahSufi Mamtazia Darber Shrif
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝙁𝙖𝙣𝙖 𝙁𝙞 𝙎𝙝𝙖𝙝𝙎𝙪𝙛𝙞-𝙈𝙤𝙢𝙩𝙖𝙯𝙞 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to 𝙁𝙖𝙣𝙖 𝙁𝙞 𝙎𝙝𝙖𝙝𝙎𝙪𝙛𝙞-𝙈𝙤𝙢𝙩𝙖𝙯𝙞:

Share