Learn Holy Quran Within 90 Days - এসো সহীহ্ কুরআন তিলাওয়াত শিখি

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Learn Holy Quran Within 90 Days - এসো সহীহ্ কুরআন তিলাওয়াত শিখি

Learn Holy Quran Within 90 Days - এসো সহীহ্ কুরআন তিলাওয়াত শিখি Our mission is to spread the easy teaching method of the holy Quran. We researched and made a very easy methodology of teaching the holy Quran within 90 days.

This method will help you to learn the holy Quran with your mother tough Bangla. আসসালামু আলাইকুম ওয়া’রহমাতুল্লহ,

আলহামদুলিল্লাহ, খেতমতে কুরআন কাফেলা বাংলাদেশের তত্বাবধানে শুরু হতে যাচ্ছে, মাতৃভাষার চেতনায় অত্যন্ত আধুনিক এবং সহজ পদ্ধতিতে কুরআন মাজীদ শেখার ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রাম “ল্যার্ন্ হোলি কুরআন উইদইন নাইনটি ডেইস” কোর্সের কার্যক্রম।

📘 একনজরে এই কোর্সের বিষেশ্যত্ব:

১। অত্যন্ত সহজ এবং সাবলিল শিখন পদ্ধিত।
২। ভাষা বাংলায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে পাঠদান।
৩। ছন্দে ছন্দে ২৯টি হুরুফের পরিচিতি।
৪। ২৯টি হুরুফের ৭৫টি ভিন্ন ভিন্ন রূপের পরিচিতি।
৫। ছন্দে ছন্দে প্রতি হুরুফের মাখরাজ (উচ্চারণের স্থান) এবং সিফাত (গুণ বা বৈশিষ্ট) পরিচিতি।
৬। ছন্দে ছন্দে হারকাত, তানভিন্, জযম ও তাশদীদের পরিচিতি।
৭। বাংলা স্বরচিহ্নের সাহায্যে হারকাত, তানভিন্ উচ্চারণ এবং পড়ার নিয়ম।
৮। হুরুফের উচ্চারণের পার্থক্য বুঝা।
৯। প্রথম ১৫টি ক্লাসের মাধ্যমে পরিপূর্ণ হারফ এবং চিহ্ন সমূহ চিনার এবং বুঝার যোগ্যতা অর্জন।
১০। ১৬ থেকে ৩০ ক্লাসের মধ্যে শুদ্ধভাবে হারকাত, তানভিন্, জযম ও তাশদীদের ব্যবহার করতে পারার যোগ্যতা অর্জন।
১১। ছন্দে ছন্দে তাজবীদ (ব্যাকরণ এবং গ্রামার) পরিচিতি এবং শিক্ষা।
১২। ৬০টি ক্লাসের মধ্য দিয়ে কুরআন মাজীদ শুদ্ধভাবে পড়তে পারার যোগ্যতা অর্জন।
১৩। পরবর্তী ৩০টি ক্লাসে কুরআন মাজীদের অনুশীলন।
১৪। প্রতিটি হারকাত থেকে প্রতিটি তাজবীদ বুঝে এবং বর্ণনা করে কুরআন মাজীদ পড়তে পারার যোগ্যতা অর্জন।
১৫। সর্বমোট ৯০টি ক্লাস যথাযথভাবে সম্পূর্ণ করার মধ্য দিয়ে শুদ্ধভাবে কুরআন মাজীদ পড়তে পারার যোগ্যতা অর্জন।

📗 যাদের জন্য এই কোর্স:

১। যারা আল কুরআনের মর্যাদা, শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীতা সর্ম্পকে পরিপূর্ণ অবগত।
২। শুদ্ধভাবে কুরআন শিখার জন্য অত্যন্ত আগ্রহী এবং আন্তরিক।
৩। প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত (১ঘন্টা) নিয়মিত সময় দিয়ে কুরআন মাজীদ শিখার পরিপূর্ণ প্রস্তুতি থাকা।
৪। কোরাস করে পড়তে পারার পরিবেশ এবং ইচ্ছা।
৫। অনলাইনে ক্লাস করার জন্য ডেক্সটপ, লেপটপ অথবা অনলাইনে ক্লাস করার উপযোগী মোবাইল ফোন যাদের আছে।
৬। ভালো ইন্টারনেট সংযোগ।

📕 যাদের জন্য এই কোর্সটি না:

১। যারা কুরআন মাজীদ শিক্ষাকে সস্তা শিক্ষা মনে করেন।
২। যারা কুরআন শিখার জন্য নিয়মিত সময় দিতে পারবেন না।
৩। কোরাস করে পড়তে পারার পরিবেশ এবং ইচ্ছা না থাকা।
৪। অনলাইনে ক্লাস করার জন্য ডেক্সটপ, লেপটপ অথবা অনলাইনে ক্লাস করার উপযোগী মোবাইল ফোন যাদের নাই।
৫। ভালো ইন্টারনেট সংযোগ যাদের নাই।

📌 বি:দ্র: শুধুমাত্র ভাইদের জন্য কোর্সটি পরিচালিত। ইনশা আল্লাহ, অতি শিগ্রই বোনদের জন্য মহিলা মোয়াল্লিমা দ্বারা কোর্স চালু করা হবে।


আল্লাহ তায়ালা আমাদেরকে শুদ্ধভাবে কুরআন মাজীদ শিখার, বুঝার এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ার তাওফিক দান করুন। এবং আমাদের এই কুরআনের খেদমতকে কবুল করুন।

আমীন ইয়া রব্বাল আলামীন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Learn Holy Quran Within 90 Days - এসো সহীহ্ কুরআন তিলাওয়াত শিখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share