বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলীমিয়া খানকাহ্ শরীফ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলীমিয়া খানকাহ্ শরীফ

বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলীমিয়া খানকাহ্ শরীফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলীমিয়া খানকাহ্ শরীফ, Religious Center, Bogabili, Rajanagar, Rangunia, Chattogram, Chittagong.

31/07/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিমআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।জনাব ইলিয়াস চৌধুরী সাহেব,অত্যন্ত শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে...
06/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

জনাব ইলিয়াস চৌধুরী সাহেব,

অত্যন্ত শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে আপনাকে অবগত করছি যে, আমরা বগাবিলী বাসী গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর কর্মী ও শুভানুধ্যায়ীরা ইউনিয়ন কাউন্সিল গঠন প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের কারণে গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজানগরে গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর অগ্রগতি ও ঐক্য প্রতিষ্ঠায় আপনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই আপনার নিকট আমাদের বিনীত ও আন্তরিক আবেদন, সদ্য গঠিত কাউন্সিলটি যেন কোনো প্রকার বিতর্কের জন্ম না দেয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ গ্রহণ করবেন।

আমরা কোনো বিভেদ, দ্বন্দ্ব বা বিতর্ক চাই না। আমাদের একমাত্র লক্ষ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সন্তুষ্টি অর্জন এবং হুজুর কেবলা তৈয়্যব শাহ (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) প্রতিষ্ঠিত আদর্শকে সমুন্নত রাখা। গাউছিয়া কমিটি বাংলাদেশ সিলসিলায়ে কাদেরিয়া তরিকার একটি আদর্শিক, অরাজনৈতিক ও আত্মশুদ্ধিমূলক সংগঠন। এই সংগঠনের একজন সৈনিক হিসেবে আমরা ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।

অতএব, আপনার প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে যে, ইউনিয়ন কমিটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয় এবং সকল পক্ষের মতামত ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করা হয়। আপনার বিচক্ষণতা ও নেতৃত্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সকলকে আশ্বস্ত ও সন্তুষ্ট করবেন বলে আমরা প্রত্যাশা করি।

আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং সংগঠনের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।

বিনীত,
বগাবিলী বাসী
গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর কর্মী, খাদেম ও শুভানুধ্যায়ীবৃন্দ।

12/05/2026

সবাইকে জানাতে চাই যে, এই ন্যাক্কারজনক কাজটি কারা করেছে আমরা এখনো জানি না। যদি কেউ এই কাজের সাথে জড়িত ব্যক্তির সন্ধান দিতে পারেন বা তাকে সনাক্ত করতে সহায়তা করেন, তাহলে তাকে ১০,০০০ টাকা পুরস্কার প্রদান করবো।

আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন এবং অপরাধীকে শনাক্ত ও ধরতে সহযোগিতা করুন। কারণ আমরা যদি আজ তাকে ছেড়ে দিই, তাহলে ভবিষ্যতে সে আরও বড় অপরাধ করার সাহস পাবে এবং আমাদের গ্রাম ও দেশের বদনামের কারণ হবে।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও ঈমানী দায়িত্ব।

12/05/2026

আজ বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলী মিয়া খানকাহ্ শরীফের দান বাক্স ছুরি হয়েছে। মানুষ কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া হলে এমন কাজ করতে পারে। আল্লাহ তাদের ওপর লানত নাজিল করুক।

17/03/2026
মাসিক গেয়ারবী শরীফ
02/11/2025

মাসিক গেয়ারবী শরীফ

Address

Bogabili, Rajanagar, Rangunia, Chattogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগাবিলী তৈয়্যবিয়া তাহেরিয়া আলীমিয়া খানকাহ্ শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share