21/05/2024
#হরেকৃষ্ণ
আগামী ২২/০৫/২০২৪রোজ বুধবার পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রীনৃসিংহ দেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুুন।
জয় ভক্তবৎসল নৃসিংহদেব 🙏
এখানে রয়েছে প্রয়োজনীয় মন্ত্র, স্তোত্র,স্তব,এবং অষ্টোত্তর শতনাম।
কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন, তবে চন্দ্রসূর্য যতদিন থাকবে, ততদিন তাকে নরক বাস করতে হবে, একথা স্বয়ং নৃসিংহদেব তাঁর ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদককে বলেছেন-"-বর্ষে বর্ষে তু কর্তব্যং মমসন্তুষ্টি কারণম।
মহাগুহ্যম ইদম্ শ্রেষ্ঠং মানবৈর্ভবভীরুভিঃ।। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য।জন্ম-মৃত্যুময় সংসার ভয়-ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে।।