নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন

নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন Religious organisation

19/08/2026

She Is Arriving ✨🤍

অপেক্ষার আর মাত্র ১৫ দিন! 🦚💙আসছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি—জন্মাষ্টমী ২০২৬।ভক্তি, আনন্দ আর উৎসবের মিলনমেলায় আপ...
17/08/2026

অপেক্ষার আর মাত্র ১৫ দিন! 🦚💙

আসছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি—জন্মাষ্টমী ২০২৬।
ভক্তি, আনন্দ আর উৎসবের মিলনমেলায় আপনিও থাকুন আমাদের সাথে। 🙏✨

“ওঁ শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ম্” 🪷

📅 ১৯ ও ২০ ভাদ্র ১৪৩৩ বাংলা
📅 ০৪ ও ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
📍 উৎসব অঙ্গন: স্বর্গীয় সূর্যপদ দে’র বাড়ীর আঙ্গিনা
পূণ্যভূমি বাণীগ্রাম (পশ্চিম পাড়া), বাঁশখালী, চট্টগ্রাম।

আসুন, শ্রীকৃষ্ণের প্রেম, ভক্তি ও বাণীতে আলোকিত করি আমাদের হৃদয়। 💙🦚

আয়োজনে:
বাণীগ্রাম সর্বজনীন জন্মাষ্টমী পরিষদ
সার্বিক সহযোগিতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন

#জন্মাষ্টমী২০২৬ #শ্রীকৃষ্ণ #জন্মাষ্টমী #বাণীগ্রাম #কৃষ্ণভক্তি #অপেক্ষারআর১৫দিন

🔥
17/08/2026

🔥

13/08/2026

অপেক্ষায় 💙

বসুদেব সূতং দেবং কংস চাণূরমর্দনম্ 🌸🤍শ্রীকৃষ্ণের পবিত্র চরণে ভক্তি জানাতে আমাদের ছোট্ট আয়োজনে আপনাকে আন্তরিক আমন্ত্রণ🌼🕉️আ...
10/08/2026

বসুদেব সূতং দেবং কংস চাণূরমর্দনম্ 🌸🤍

শ্রীকৃষ্ণের পবিত্র চরণে ভক্তি জানাতে আমাদের
ছোট্ট আয়োজনে আপনাকে আন্তরিক আমন্ত্রণ🌼🕉️
আয়োজনে : বাণীগ্রাম সর্বজনীন জন্মাষ্টমী পরিষদ
সার্বিক সহযোগিতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন
পুজাঙ্গন : বাণীগ্রাম(পশ্চিম পাড়া),বাঁশখালী,চট্টগ্রাম।

আসন্ন  #শ্রীশ্রী_জন্মাষ্টমী_উৎসব ও  #শারদীয়_দুর্গোৎসবকে সামনে রেখে নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন এর এক গুরুত্বপূর্ণ প্রস্তুত...
08/08/2026

আসন্ন #শ্রীশ্রী_জন্মাষ্টমী_উৎসব ও #শারদীয়_দুর্গোৎসবকে সামনে রেখে নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন এর এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) নগরীর আগ্রাবাদে অবস্থিত দা গ্রীন শেডো হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উৎসবকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মপরিকল্পনা, সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন। সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু আনন্দ-উৎসব নয়; এর মাধ্যমে সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হয়। তাই সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এবারের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় নবযুগ মা দুর্গা ফাউন্ডেশনের সভাপতি রাজীব দে ডেন্টিস্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন এর উপদেষ্টা Arup Raton Ghosh বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Bipin Chowdhury , জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুমন দে। আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ।
সভা শেষে আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।🕉️🤍

আয়োজনে : বাণীগ্রাম সর্বজনীন জন্মাষ্টমী পরিষদ
সার্বিক সহযোগীতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন
স্থান : বাণীগ্রাম(পশ্চিম পাড়া),বাঁশখালী,চট্টগ্রাম।

প্রিয় সুধী,ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে জানাই আন্ত...
06/08/2026

প্রিয় সুধী,
ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সাদর নিমন্ত্রণ।
ঐতিহ্যবাহী বাণীগ্রাম শুধু একটি গ্রাম নয়—এটি ঐতিহ্যের এক উজ্জ্বল বাতিঘর। শতাব্দীপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথধাম, ঐতিহ্যবাহী রথযাত্রা, নামসংকীর্তন, গীতা পাঠ এবং ধর্মীয় সংস্কৃতির ধারাবাহিক চর্চা আজও এই জনপদকে সমৃদ্ধ করে চলেছে।

এই পবিত্র ভূমির গৌরব, যুগবতার, শিবকল্পতরু, পরমপূজ্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের চরণে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তাঁর আধ্যাত্মিক জীবন, মানবপ্রেম, ত্যাগ ও ধর্মপ্রচার আজও আমাদের পথচলার প্রেরণা।

একই সঙ্গে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজসহ বাণীগ্রামের সকল পরম শ্রদ্ধেয় সাধু-সন্ত, বৈষ্ণব আচার্য, গুরুজন ও ধর্মপ্রাণ মহাপুরুষদের, যাঁদের সাধনা, ত্যাগ ও আদর্শ আমাদের সমাজকে আজও আলোকিত করে চলেছে।

ভগবান শ্রীকৃষ্ণের বাণী—
"যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥"

এই মহান আদর্শকে ধারণ করে আসুন, আমরা সকলে ভক্তি, প্রেম, সম্প্রীতি ও মানবকল্যাণের অঙ্গীকারে একত্রিত হই। আপনার সপরিবার উপস্থিতি আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা ও আনন্দ বহুগুণ বৃদ্ধি করবে।

✍️ অনুষ্ঠানসূচী 👉
১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
🕘সকাল ৯:০০ — গীতাপাঠ পরিবেশন
🕙 সকাল ১০:০০ — জন্মাষ্টমী শোভাযাত্রা
🕐 দুপুর ১:০০ — অন্নপ্রসাদ বিতরণ
🕒 বিকাল ৩:০০ — সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান
🕔 বিকাল ৫:০০ — নগর সংকীর্তন
🕖 সন্ধ্যা ৭:০০ — অধিবাস কীর্তন
পরিচালনায় - শ্রী দুলাল মিত্র চৌধুরী
(জগন্নাথ ধাম সম্প্রদায়, বাণীগ্রাম)
🕘 রাত ৯:০০ — অন্নপ্রসাদ বিতরণ
🕛 রাত ১২:০০ — ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পূজা

২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
🌅 ঊষালগ্নে — অখণ্ড নামসংকীর্তনের শুভারম্ভ
🕐 দুপুর ১:০০ — অন্নপ্রসাদ বিতরণ
🌇 সন্ধ্যা — নামসংকীর্তনের পূর্ণাহুতি

নামযজ্ঞে অংশগ্রহণ করবেন
🌺 শ্রী গৌর সুন্দর সম্প্রদায়, ফরিদপুর
🌺 শ্রী দয়াল ঠাকুর সম্প্রদায়, চট্টগ্রাম
🌺 শ্রী মহানাম সম্প্রদায়, চট্টগ্রাম

আয়োজনে : বাণীগ্রাম সর্বজনীন জন্মাষ্টমী পরিষদ
সার্বিক সহযোগিতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন
স্থান : বাণীগ্রাম(পশ্চিম পাড়া),বাঁশখালী,চট্টগ্রাম।

Designed By : রূপরাজ চৌধুরী

🤍
04/08/2026

🤍

শরতের প্রথম আলো, শিউলির সুবাস আর মহালয়ার সেই পবিত্র ভোর,
সবকিছুর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এক অমর কণ্ঠ।😫

বিরেন্দ্র কিশোর ভদ্র শুধু একজন আবৃত্তিকার নন, তিনি বাঙালির চিরন্তন অনুভূতি। তাঁর কণ্ঠে উচ্চারিত " #মহিষাসুরমর্দিনী" আজও কোটি বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে দেবীপক্ষের সূচনা।

জন্মদিনে এই মহান শিল্পীকে জানাই বিনম্র শ্রদ্ধা, গভীর প্রণাম ও অফুরন্ত ভালোবাসা।
আপনার কণ্ঠ যতদিন বেজে উঠবে, ততদিন শরৎ মানেই হবে আপনার অমর আহ্বান।

শুভ জন্মদিন, বিরেন্দ্র কিশোর ভদ্র🌸🤍
আপনি চিরঞ্জীব—প্রতিটি মহালয়ায়, প্রতিটি বাঙালির হৃদয়ে

স্মরণে :
বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসব
নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন
বাণীগ্রাম(পশ্চিম পাড়া),বাঁশখালী,চট্টগ্রাম।

Loading......... ❤️
29/07/2026

Loading......... ❤️

✨ বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসবের ৬৩তম বর্ষ ✨

শারদোৎসব ২০২৬ আসছে 💙

রামচন্দ্রের অকালবোধন, সতীর দেহত্যাগ, গণেশের মাতৃভক্তি ও পৃথিবী পরিক্রমা, রামচন্দ্রের অকালবোধন ও সতীর দেহত্যাগ, মহিষাসুর বধ, মৃত্যুঞ্জয়, তপোস্র এবং আরো অনেক ভাবনা(থিম) পার করে চলেছি আমরা বিগত অনেক বছর ধরে। এবারের যাত্রা এসে দাঁড়িয়েছে ২০২৬ সালে। সামনে কী আসছে? তা জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।🔰
আয়োজনে : বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসব
সার্বিক সহযোগিতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন
পুজাঙ্গন : বাণীগ্রাম(পশ্চিম পাড়া),বাঁশখালী,চট্টগ্রাম।

🚩 জয় মা দুর্গা!🚩

🕉️
27/07/2026

🕉️

🌼🤍 শারদ আনন্দে ১৪৩৩ বঙ্গাব্দ🌼🤍

ঐতিহ্যের ধারাবাহিকতায়, ভক্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবারও আসছে বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসব।

৬৩ বছরের ঐতিহ্য, অসংখ্য মানুষের ভালোবাসা, আর মা দুর্গার আশীর্বাদকে সঙ্গে নিয়ে আবারও শুরু হচ্ছে শারদ উৎসবের আনন্দযাত্রা।
আসুন, ভক্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির এই মহোৎসবে একসাথে উদযাপন করি মা দুর্গার আগমন।

বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসব যেখানে ঐতিহ্যই আমাদের পরিচয়। 🙏🌺
আসুন, মা দুর্গার আশীর্বাদে আনন্দ, ভালোবাসা ও ঐক্যের এই মহোৎসবকে একসাথে উদযাপন করি।

🕉️ আয়োজনে: বাণীগ্রাম নবযুগ সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ।
🕉️ সার্বিক সহযোগিতায় : নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন।
📍 স্থান: বাণীগ্রাম (পশ্চিম পাড়া), বাঁশখালী, চট্টগ্রাম।

মা আসছেন, আনন্দ আসছে শারদ উৎসবে মিলুক সকল প্রাণের বন্ধন। ❤️🙏

#শারদআনন্দে৬৩ #দুর্গোৎসব১৪৩৩ #বাণীগ্রাম_নবযুগ_সার্বজনীন_দুর্গোৎসব #মা_দুর্গা

Address

Banigram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when নবযুগ মা দুর্গা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share