Our Deen Islam

Our Deen Islam It is an Islamic page . Please help us to share peace and prosperity among all the muslim.

24/02/2026

বিয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছেন…?
একবার অন্তত মন দিয়ে এসব ভেবে দেখেছেন কি…?

মানুষ যখন বিয়ের কথা ভাবে— কেউ ভাবে রঙিন সাজঘর, কেউ ভাবে হাত ধরে পাশাপাশি হাঁটার স্বপ্ন, কেউ ভাবে ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা।

কিন্তু খুব কম মানুষ থেমে জিজ্ঞেস করে— বিবাহ আসলে কী? এর উদ্দেশ্য কী? এটা কি শুধু একটি সম্পর্ক, নাকি এর চেয়েও অনেক বড় কিছু?

বলুন তো— আপনার কাছে বিবাহ মানে কী? একটি অনুষ্ঠান? একটি খালি ঘর ভরাট করার ব্যবস্থা? নাকি সমাজকে দেখানোর জন্য একটি সম্পর্ক?

না…

বিবাহ এর চেয়েও গভীর। এর চেয়েও পবিত্র। এর চেয়েও মহান...!!

বিবাহ মানে কী? বিবাহ মানে— একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে নিজের জীবনের সবচেয়ে দায়িত্বশীল স্থানে বসিয়ে দেওয়া। তার হাসি, তার কান্না, তার কষ্ট, তার স্বপ্ন—সবকিছুর দায় নিজের কাঁধে তুলে নেওয়া।

বিবাহ মানে— দুইটি ভিন্ন দুনিয়া থেকে আসা দুইটি মানুষ একসাথে একটি নতুন দুনিয়া গড়ে তোলা। যেখানে থাকবে ভালোবাসার আলো, দায়িত্বের ছায়া, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিরন্তর চেষ্টা।

বিবাহ মানে—
আল্লাহর জন্য ভালোবাসা। যেখানে রাগ কমে যায়, ক্ষমা বড় হয়ে যায়, আর একে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

হাদিসের আলোকে বিবাহ:

রাসূল ﷺ বলেছেন—
“হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কারণ এটি দৃষ্টি অবনত রাখে এবং চরিত্রকে হেফাজত করে।”

(বুখারি, মুসলিম)

আরেক হাদিসে এসেছে—
“বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”

আরও বলেছেন— “যে ব্যক্তি বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল।” তাহলে বুঝুন— বিবাহ শুধু ভালোবাসার গল্প নয়, এটা ঈমান বাঁচানোর ঢাল।

বিবাহ করার প্রকৃত উদ্দেশ্য বিবাহ করা হয়—
• নিজের অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য
• দুর্বল ঈমানকে মজবুত করার জন্য
• হারাম দৃষ্টি থেকে চোখ হেফাজত করার জন্য
• জিনা নামক ফিতনা থেকে চরিত্র রক্ষা করার জন্য
• হেদায়েতের পথে আরও দৃঢ় থাকার জন্য
• জীবনে একটি হালাল ভালোবাসা আনার জন্য
• মানসিক শান্তি ও প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য
• নিজের চরিত্র ও ব্যক্তিত্বকে পরিপূর্ণ করার জন্য
• রাসূল ﷺ–এর উম্মত বৃদ্ধি করার জন্য

বিবাহ কেন প্রয়োজন?
কারণ মানুষ ক্লান্ত হয়—
একলা পথ চলতে,
অভিমান সামলাতে,
কষ্ট লুকিয়ে রাখতে,
নিঃশব্দ রাতগুলোতে কান্না চেপে ধরতে।

মানুষ চায়----
কারো কাছে নিজের কথা খুলে বলতে,
কারো কাঁধে মাথা রেখে হালকা হতে,
কারো ভালোবাসার হাত ধরে সারা জীবন হাঁটতে।

মানুষ চায়—
একটি নিরাপদ হৃদয়,
একটি হালাল আশ্রয়,
একটি শান্তির ঠিকানা।
এটাই বিবাহ।

বিবাহ কোনো খেলনা নয়
বিবাহ শুধু একটি সম্পর্ক নয়—
এটা একটি আমানত।
এটা একটি ইবাদত।
এটা একটি নতুন জীবন।

বিবাহ মানে—
নতুন করে শুরু করা,
নতুন দায়িত্ব নেওয়া,
নতুন স্বপ্ন আঁকা,
নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজানো।

বিবাহ মানে—
চোখের পানি মুছে দেওয়া,
অপরকে হাসাতে শেখা,
ভুল ক্ষমা করা,
দু’জন মিলে জান্নাতের পথে হাঁটা।

মনে রাখবেন—
বিবাহ ভেঙে গেলে শুধু সম্পর্ক ভাঙে না,
ভেঙে যায় দু’টি হৃদয়,
ভেঙে যায় দু’টি স্বপ্ন,
ভেঙে যায় আল্লাহর কাছে দেওয়া একটি আমানত।



তাই বিয়ের আগে নিজেকে প্রশ্ন করুন

আপনি কি সত্যিই—
• কাউকে আগলে রাখতে পারবেন?
• তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাতে পারবেন?
• তার দুঃখকে নিজের দুঃখ মনে করতে পারবেন?
• একে অপরকে আল্লাহর পথে চালাতে পারবেন?

যদি পারেন—

তাহলে বিশ্বাস করুন, বিবাহ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হতে পারে।

কারণ—
বিবাহ মানে নতুন জীবন
নতুন যাত্রা
নতুন আশা
আর আল্লাহর রহমতে ভরা একটি পবিত্র সম্পর্ক

আল্লাহ আমাদের সবাইকে হালাল, শান্তিময় ও বরকতময় বিবাহের তাওফিক দান করুন।

আমিন।

সংগৃহীত
#অর্ধেকদীন #বিবাহ

Horses are the faithful companions of Muslim warriors.🤎
05/10/2025

Horses are the faithful companions of Muslim warriors.🤎

05/10/2025

Good women don't leave when it's hard.
They leave when it's disrespectful.

04/10/2025

Not every relationship is happy.
Not every marriage means love.

Some people are together but still feel alone. So if you're single right now, don't feel bad. You're not late. You're not missing out.
This is your time to focus on you. Do things you've always wanted to do. Travel. Try something new. Chase your goals. Learn to enjoy your own company. Because being alone doesn'f break you, being with the wrong person can. It's better to be single and at peace than in a relationship and questioning your worth.
And honestly, you can't fully love someone else if you don't know how to love yourself when you're alone.
So take your time, the right love won't make you lose yourself.

"যদি জীবনকে উপভোগ করতে চান, তাহলে ছাত্রাবস্থায় বিয়ে করুন!"এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,লজিক১ঃ আপনি যৌবনের শুরুতে...
03/05/2025

"যদি জীবনকে উপভোগ করতে চান, তাহলে ছাত্রাবস্থায় বিয়ে করুন!"
এই কথার লজিক কি? দুইটা লজিক দেয়া যাক,

লজিক১ঃ আপনি যৌবনের শুরুতেই যদি বিবাহ করেন তাহলে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবেন। একাকিত্ব কাকে বলে কখনই বুঝতে পারবেন না এবং যৌবনের উপযুক্ত ব্যবহার হবে।
লজিক২ঃ ধরুন আপনি ২১ বছরে বিয়ে করলেন। ২২ বছর বয়সে আপনার ছেলে সন্তান হলো। আপনার যখন ৪০ বছর বয়স সে তখন ১৮। আপনি দুই এক বছরের মাঝেই আপনার কাজের দায়িত্ব তাকে বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের দায়িত্ব কমাতে পারবেন ৪০ এর পরেই।

যৌবনেও জীবন উপভোগ করলেন, ৪০ এর পরে বাকি জীবনটাও উপভোগ করলেন। অপরদিকে বিয়েই যদি ৩০ এর পরে হয়। তাহলে সন্তানের ২০ বছর হলে আপনার বয়স হবে ৫০-৫৫!

কোনটাতে লাভ বেশি তা বুদ্ধিমানরা বুঝে ফেলেছেন।

তবে, ছাত্রাবস্থায় বিয়ে করলে স্ত্রী সন্তানের দায়িত্ব নেওয়ার মতো যথাপোযুক্ত মন মানষিকতা থাকতে হবে, ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মুমিনের জীবন তো অলস হবে না এটাই স্বাভাবিক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাত্রজীবনে বিয়ে করার জন্য যথেষ্ট পরিমাণ সাহস লাগবে। আর পরিবারকেও বুঝানোর মত ক্ষমতা লাগবে। তাই লজ্জা করলে সম্ভব না। এই ধরণের লজ্জা আসলে শয়তানের ওয়াসওয়াসা। আপনি চিন্তা করে দেখুন, হারাম রিলেশন করতে আপনার লজ্জা লাগে না অথচ হালালভাবে বিয়ে করতে কেন আপনার লজ্জা লাগবে?! এমন অহেতুক লজ্জা-ভয় দূর করতে আল্লাহর কাছে বেশি বেশি দো'আ ও ইস্তেগফার করে যান।
লেখাঃ সংগৃহীত।


#জীবন #বিয়ে

Your heartbreak was never in vain
29/04/2025

Your heartbreak was never in vain

01/01/2025

সময় খুব চালাক!যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়; অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃ*ত্যু সব কেড়ে নেয়!কথা : সংগৃহীত
06/12/2024

সময় খুব চালাক!
যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়; অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃ*ত্যু সব কেড়ে নেয়!

কথা : সংগৃহীত

24/10/2024

Acche logon se Allah imtihan bahut leta hai
par Sath Nahin chhodata
Bure logon ko Allah bahut deta hai
Par sath Nahin deta

Wails through the blood and ruins
13/10/2024

Wails through the blood and ruins

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Deen Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Deen Islam:

Share