Nikahh Is Sunnah

Nikahh Is Sunnah We want to express the beauty of Islam and Islamic marriage by posting advice. We hope you will like , comment and share on this project

27/11/2025

ভেবে দেখেছেন কি? ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর 'না' হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।

''তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?'' [সূরা আল-মুলক : ১৬]

27/10/2025

একজন অতি দরিদ্র নারী, যার একটি ছোট পরিবার ছিল, একদিন রেডিও স্টেশনে ফোন করে আল্লাহর কাছে সাহায্যের আবেদন করলেন।

একজন অবিশ্বাসী মানুষ, যিনি একই রেডিও অনুষ্ঠানটি শুনছিলেন, মজা করার উদ্দেশ্যে সেই মহিলার ঠিকানা সংগ্রহ করলেন। তারপর তিনি তার সেক্রেটারিকে নির্দেশ দিলেন অনেক পরিমাণ খাবার কিনে ঐ মহিলার বাড়িতে পৌঁছে দিতে। তবে তিনি একটি নির্দেশও দিলেন—
“যখন মহিলা জিজ্ঞেস করবে কে পাঠিয়েছে, তখন বলবে—এই খাবারটা শয়তান পাঠিয়েছে।”

যখন সেক্রেটারি সেই মহিলার বাড়িতে পৌঁছালেন, মহিলা এত খুশি হলেন যে আনন্দে কান্না করতে লাগলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি তৎক্ষণাৎ খাবারগুলো ঘরে নিতে শুরু করলেন।

সেক্রেটারি তখন বলল,
“আপনি জানতে চান না কে এই খাবারগুলো পাঠিয়েছে?”

মহিলা হাসি দিয়ে উত্তর দিলেন,
“না, আমি জানতে চাই না। কারণ আল্লাহ যখন কোনো কিছু করার আদেশ দেন, তখন শয়তানও বাধ্য হয়ে তা পালন করে!”

**সুবহানাল্লাহ!** 🌸
এটাই হলো প্রকৃত ঈমান — **যখন আমরা বিশ্বাস করি, আল্লাহই যথেষ্ট।** 💖

07/09/2025

"আর একটু অপেক্ষা করো হে প্রশান্ত আত্মা...
এরপরেই রয়েছে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া সব কিছু।
শুধু প্রতীক্ষা করো সেই মুহূর্তের—
যখন ‘কুন’ বললেই সব বদলে যাবে।"

আয়ূব (আ.)—নবী, আল্লাহর প্রিয় বান্দা।
সুখ, শান্তি, পরিবার, সন্তান, স্বাস্থ্য—
সবই ছিলো তাঁর কাছে।
কিন্তু এক সময় আল্লাহ তাঁকে পরীক্ষা করলেন।

ধীরে ধীরে সবকিছু হারালেন তিনি।
সন্তানদের মৃত্যু, সম্পদ ধ্বংস,
দেহে চর্মরোগ এমনভাবে ছড়িয়ে পড়লো,
যা মানুষকে তার ধারে কাছে আসতে দিত না।

সারা সমাজ তাকে ফেলে দিলো একদম একা,
শুধু তাঁর স্ত্রী পাশে ছিলেন।
কিন্তু আয়ূব (আ.) কারো কাছে অভিযোগ করলেন না।
তিনি শুধু অপেক্ষা করলেন—
রব কবে ‘কাফ’ ও ‘নূন’ মিলিয়ে ‘কুন’ বলবেন!

একদিন তিনি বললেন—

"رَبِّ إِنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ"
(সূরা আম্বিয়া: ৮৩)
“হে আমার রব! কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনিই তো সর্বাপেক্ষা দয়ালু।”

কী ভদ্র দো’আ!
না আছে অভিযোগ, না আছে হতাশা।
শুধু এক মৃদু স্মরণ—
“আমার কষ্ট হয়েছে, কিন্তু আপনিই তো দয়াবান।”

তারপর?

আল্লাহ তখন বলেন—

"فَٱسْتَجَبْنَا لَهُۥ فَكَشَفْنَا مَا بِهِۦ مِن ضُرٍّ"
(আম্বিয়া: ৮৪)
“আমি তাঁর দো‘আ কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম।”

একটি ঝর্ণা ফোটালেন,
যার পানি শরীরে লাগতেই সব রোগ দূর হয়ে গেল।
সন্তানরা ফিরে এলেন,
সম্পদ দ্বিগুণ হয়ে গেল।

আল্লাহর বান্দা কখনো দীর্ঘ কষ্টে পড়ে গেলেও, সেই ধৈর্যের মঞ্জিলেও রহমতের ছায়া থাকে। অভিযোগ নয়, মৃদু মিনতি—এই হল বান্দার রুচিশীলতা।

"রব্বি ইন্নি মাসসানিয়াদ্দুর" — এই দো’আ কেবল আয়ূব (আ.)-এর নয়,
প্রতিটি মুমিন হৃদয়ের আর্তি, যা আল্লাহ কখনোই উপেক্ষা করেন না।

#কার্টেসি

08/10/2024

❒ যারা ফজরে এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলেঃ

ফজরের নামাজের ১০টি ফজিলত
১.নবী (ﷺ) বলেছেনঃ ”মুনাফিকদের জন্য ফজর ও ‘ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। এ দু’ নামাজের কী ফযীলত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি ইচ্ছে করেছিলাম যে, মুয়াজ্জিনকে ইক্বামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা নামাজে আসেনি, তাদের উপর আগুন ধরিয়ে দেই”।(সহিহ বুখারী, ৬৫৭)

২.রাসূল (ﷺ) বলেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)

৩.রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
(বুখারী-মুসলিম)

৪. রাসূল (ﷺ) বলেছেন,”যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
(আবু দাউদ ৪৯৪)

৬.যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের নামাজ আদায়কারী,রাসূল (ﷺ) এর বরকতের দোয়া লাভ করবেন।
(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত নামাজ, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
(জামে তিরমিজি – ৪১৬)

১০. ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।
(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

07/05/2024

দু'হাতে

যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কত অভিমান!

বিপরীতে এত এত পাপ করেছি - কই একমুহূর্তের জন্যও তো রব নিঃশ্বাস বন্ধ করে দেননি!

শুকরিয়া যে এমন দয়াময় রব আমরা পেয়েছি।

আলহামদুলিল্লাহ

07/05/2024

Marriage is supposed to be the rainbow between two hearts sharing seven colors:

Love, Respect, Sadness, Happiness, Truth, Faith and Secret and working towards Jannah.

06/05/2024
10/05/2023

যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার নবী (সা.)- এর অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। ' (আলে ইমরান: ৩১)।

18/04/2023

প্রিয় অবিবাহিতরা, একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং এত খুশি হবেন যে আপনি কেবল কারও জন্য স্থির হননি এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করেছিলেন। ইনশাআল্লাহ 😊

16/01/2023

You can't change a man.
A man can change himself if he loves you.❤️

23/12/2022

প্রাইভেটলি আপনি কারো সাথে হ্যাপি আছেন। সেটা কেন পাব্লিকলি শো করতে গিয়ে মানুষের বদনজর নেন?
বদনজরের কারনে আপনাদের সম্পর্ক শেষও হয়ে যেতে পারে, আর এটা মিথ্যা না। এই ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। সুখেই যেহেতু আছেন। থাকুক না কিছু ব্যাপার একান্তই আপনাদের!🖤🌸

24/10/2022

চলুন সবাই দোয়া করি......

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।’

Address

Chittagong

Telephone

+8801843068409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nikahh Is Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share