আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার

আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার, Buddhist Temple, Aburkhil, Raozan, Chittagong.

অনিচ্ছা বতা সাংখারা ~~~~ সমস্ত সংস্কার অনিত্যনীতি ও নৈতিকতা নিজ জীবনে অনুশীলন করে এবং মানবতাকে সাধারণ মানুষের হৃদয়ে ধারণ...
02/09/2026

অনিচ্ছা বতা সাংখারা ~~~~ সমস্ত সংস্কার অনিত্য

নীতি ও নৈতিকতা নিজ জীবনে অনুশীলন করে এবং মানবতাকে সাধারণ মানুষের হৃদয়ে ধারণ করার জন্য সর্বদা আহ্বান জানানো বৌদ্ধ সমাজের বর্ষীয়ান সাধক, ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ ও সদ্ধর্মদূত ভদন্ত শীলভদ্র মহাথের মহোদয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৪৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন।

ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন পিংগলা সার্বজনীন বিহারের মহাঅধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত শ্রদ্ধাতির্ষ্য মহাথের ভান্তে আজ ০১লা সেপ্টেম্বর সেপ্টেম্বর রাত ১১.৩০ সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন....

🙏🙏🙏পূজনীয় ভান্তেদের নির্বান-সুখ শান্তি কামনায় আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার কমিটি, ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা পক্ষ থেকে পুণ্যদান করছি 🙏🙏🙏

☸️☸️ জগতের সকল প্রাণী সুখী হোক ☸️☸️

২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে আবুরখীল দক্ষিণ সার্বজনীন জেতবন বিহার উন্নয়ন কমিটি ও বিহার পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়...
29/08/2026

২৮ আগস্ট ২০২৬ ইং তারিখে আবুরখীল দক্ষিণ সার্বজনীন জেতবন বিহার উন্নয়ন কমিটি ও বিহার পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাই গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

আজকে ২৭ আগস্ট ২০২৬ ইং আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহারে ত্রৈমাসিক শ্রাবনী পূর্ণিমা উপলক্ষে পানীয় সংঘদান, অষ...
27/08/2026

আজকে ২৭ আগস্ট ২০২৬ ইং আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহারে ত্রৈমাসিক শ্রাবনী পূর্ণিমা উপলক্ষে পানীয় সংঘদান, অষ্টপরিস্কার উপোসথিক সংঘদান, ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে আমরা গভীরভাবে শোকাহত। অকালে প্রাণ হারানো প্রতিটি আত্মার প্রতি গভীর শ্রদ...
27/08/2026

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে আমরা গভীরভাবে শোকাহত। অকালে প্রাণ হারানো প্রতিটি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সদগতি কামনা করছি। যারা প্রিয়জন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন—তাদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি লাভ হোক।

ভগবান বুদ্ধের পবিত্র শিক্ষা থেকে আমরা জানি, করুণা (Compassion) ও মৈত্রী (Loving-kindness) বিশ্বজগতের সব দুঃখ দূর করার অন্যতম হাতিয়ার। বৌদ্ধ ধর্মের অনুসারীসহ সকল মানবপ্রেমী মানুষের কাছে ব্যাকুল আহ্বান—আসুন, আমরা সবাই এক হয়ে নেপালের এই বিপদের দিনে প্রার্থনায় শামিল হই।

আমাদের সম্মিলিত প্রজ্ঞা, চেতনা ও পুণ্যকর্মের প্রভাবে নেপালের সকল প্রাণী বিপদ ও দুঃখ থেকে মুক্তি পাক।

"সব্বে সত্তা সুখিতা হোন্তু" — জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক এবং সকল প্রকার ভয় ও দুর্যোগ থেকে রক্ষা পাক।


সারনাথ শুধু একটি প্রাচীন প্রত্নস্থল নয়, এটি বৌদ্ধধর্মের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী। বোধগয়ায় বোধিলাভের পর...
06/08/2026

সারনাথ শুধু একটি প্রাচীন প্রত্নস্থল নয়, এটি বৌদ্ধধর্মের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সাক্ষী। বোধগয়ায় বোধিলাভের পর গৌতম বুদ্ধ এখানেই প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন এবং এখান থেকেই শুরু হয় বৌদ্ধ সংঘের পথচলা। প্রাচীন ঋষিপত্তন বা মৃগদায় নামে পরিচিত এই স্থান প্রায় ২,৫০০ বছর ধরে বিশ্বের বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত।

সম্রাট অশোকের নির্মিত সিংহস্তম্ভের শীর্ষভাগ, যা আজ ভারতের জাতীয় প্রতীক, সেটিও এই সারনাথেই অবস্থিত। এবার ইউনেস্কোর ৪৮তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সিদ্ধান্তে সারনাথ ভারতের ৪৫তম ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি হিসেবে স্বীকৃতি পেল। কেন এই স্বীকৃতি এত গুরুত্বপূর্ণ? সারনাথের ইতিহাস, ঐতিহ্য এবং ভারতের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে এর গভীর সম্পর্ক নিয়েই আজকের এই প্রতিবেদন।

----

সারনাথের নাম তুমি নিশ্চয়ই শুনেছ, কিন্তু এই প্রাচীন বৌদ্ধ তীর্থক্ষেত্র এবার এমন এক স্বীকৃতি পেল, যা ভারতের সাংস্কৃতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৮তম অধিবেশনে, ২৫ জুলাই ২০২৬ তারিখে ঘোষণা করা হয়েছে যে, প্রাচীন বৌদ্ধ স্থাপনা সারনাথ এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি। এর ফলে ভারতের মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫। দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়া শেষে এই স্বীকৃতি মিলেছে, যা সারনাথের ধর্মীয়, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক স্তরে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল।

উত্তরপ্রদেশের বারাণসীর কাছে অবস্থিত সারনাথ সেই স্থান, যেখানে গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধিলাভের পর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেন। বৌদ্ধধর্মে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এখানেই তাঁর প্রথম পাঁচ শিষ্যের সঙ্গে সাক্ষাৎ হয় এবং বৌদ্ধ সংঘের সূচনা ঘটে। সেই কারণেই সারনাথকে বৌদ্ধধর্মের জন্মলগ্নের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়। প্রাচীন বৌদ্ধ গ্রন্থে এই স্থানের উল্লেখ ঋষিপত্তন, ঈশিপত্তন এবং মৃগদায় নামে পাওয়া যায়। মৃগদায়ের অর্থই হরিণ উদ্যান, কারণ এক সময় এই অঞ্চল হরিণের জন্য পরিচিত ছিল।

বৌদ্ধধর্মের চারটি প্রধান তীর্থস্থানের মধ্যে সারনাথ একটি। অন্য তিনটি হল লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধের জন্ম; বোধগয়া, যেখানে তিনি বোধিলাভ করেন; এবং কুশীনগর, যেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই চারটি স্থান বুদ্ধের জীবনের চারটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য বৌদ্ধ ভিক্ষু, গবেষক ও পর্যটক সারনাথে আসেন। প্রায় ২,৫০০ বছর ধরে এই স্থানে নিরবচ্ছিন্নভাবে তীর্থযাত্রা ও ধর্মীয় কার্যক্রম চলেছে, যা বিশ্বের খুব কম ঐতিহাসিক ধর্মীয় স্থানের ক্ষেত্রেই দেখা যায়।

সারনাথ শুধু ধর্মীয় কারণে নয়, প্রত্নতাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মৌর্য, কুষাণ ও গুপ্ত যুগের বহু স্থাপনার ধ্বংসাবশেষ এখনও সংরক্ষিত রয়েছে। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এখানে একটি বিখ্যাত স্তম্ভ নির্মাণ করান। সেই স্তম্ভের সিংহমূর্তির শীর্ষভাগই আজ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। একই স্তম্ভের ধর্মচক্র ভারতের জাতীয় পতাকার মাঝখানেও স্থান পেয়েছে। ফলে সারনাথের গুরুত্ব শুধু বৌদ্ধ ইতিহাসেই সীমাবদ্ধ নয়, আধুনিক ভারতের জাতীয় পরিচয়ের সঙ্গেও গভীরভাবে যুক্ত।

ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে সারনাথের ঐতিহ্য সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে এই স্থানের সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিশ্বের সামনে ভারতের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাস আরও বিস্তৃতভাবে তুলে ধরার ক্ষেত্রেও এই স্বীকৃতি বিশেষ গুরুত্ব বহন করবে।

বুদ্ধ অষ্ট লোকধর্মের কথা বলেছিলেন। যেগুলোর দ্বারা সাধারণ মানুষ সহজেই প্রভাবিত হয়। সেগুলো মানুষের মনকে সুখ-দুঃখ, অহংকার-...
10/06/2026

বুদ্ধ অষ্ট লোকধর্মের কথা বলেছিলেন। যেগুলোর দ্বারা সাধারণ মানুষ সহজেই প্রভাবিত হয়। সেগুলো মানুষের মনকে সুখ-দুঃখ, অহংকার-হতাশা, আসক্তি-বিরক্তির দিকে টেনে নেয়।

বুদ্ধ বলেছেন, জ্ঞানী ব্যক্তি এই আটটি অবস্থার মধ্যে থেকেও সমভাব (উপেক্ষা/উপেক্ষা নয়, বরং স্থিরতা) বজায় রাখেন।

অষ্ট লোকধর্মের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া হল-

১. লাভ (লাভ পাওয়া)

ধন, সম্পদ, পদ, সুযোগ বা সুবিধা অর্জন করা।
মানুষ লাভ পেলে আনন্দিত হয় ও আসক্ত হয়ে পড়ে।

২. অলাভ (ক্ষতি হওয়া)

সম্পদ, সুযোগ বা সম্মান হারানো।
এতে মানুষ দুঃখ, হতাশা বা ক্রোধে আক্রান্ত হয়।

৩. যশ (খ্যাতি)

মানুষের প্রশংসা, জনপ্রিয়তা বা সামাজিক মর্যাদা লাভ করা।

৪. অযশ (দুর্নাম)

সমালোচনা, অপবাদ বা সম্মানহানি হওয়া।

৫. প্রশংসা

কারো মুখে নিজের গুণকীর্তন শোনা।
এতে অহংকার জন্ম নিতে পারে।

৬. নিন্দা

অন্যের সমালোচনা বা দোষারোপ।
এতে রাগ বা মানসিক কষ্ট তৈরি হয়।

৭. সুখ

শারীরিক বা মানসিক আনন্দ ও আরাম পাওয়া।

৮. দুঃখ

কষ্ট, বিপদ, রোগ, বিচ্ছেদ বা মানসিক যন্ত্রণা।

উপরোক্ত বিষয়গুলো অষ্টলোকধর্ম। বুদ্ধ বলেছেন- যেমন পাহাড় ঝড়ে নড়ে না, তেমনি জ্ঞানী ব্যক্তি নিন্দা-প্রশংসায় বিচলিত হন না। কারণ একজন ধীরস্থির ও প্রজ্ঞাবান ব্যক্তি বুঝেন—
এসবই অনিত্য (অনিচ্চ)। আজ আছে, কাল নেই।
তাই তিনি অতিরিক্ত উল্লাস বা অতিরিক্ত হতাশায় ভেসে যান না।

অষ্ট লোকধর্ম থেকে মুক্ত থাকার উপায় হলো—
* সমতা (উপেক্ষা ভাব),
* সচেতনতা,
* অনিত্যতা উপলব্ধি,
* আসক্তি কমানো।

🙏🌸🙏
10/06/2026

🙏🌸🙏

অনিত্য সংবাদঃঅনিচ্ছা বতা সাংখারা ~~ সমস্ত সংস্কার অনিত্য🎗️বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, Atlas Logistics Bangladesh (Pvt)...
07/06/2026

অনিত্য সংবাদঃ

অনিচ্ছা বতা সাংখারা ~~ সমস্ত সংস্কার অনিত্য🎗️

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, Atlas Logistics Bangladesh (Pvt) Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর ও world Buddhist Association সংগঠনের প্রেসিডেন্ট লায়ন রিংকু বড়ুয়া (কল্লোল) মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ঢাকাস্থ LABAID হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ৭ই জুন ২০২৬ইং বেলা ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন।

প্রয়াত রিংকু বড়ুয়ার প্রথম অনিত্য সভা আজ ০৭/০৬/২৬ইং সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ধর্মরাজিক বৌদ্ধ বিহার, বাসাবো, সবুজবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় অনিত্য সভা আগামীকাল ০৮/০৬/২৬ইং সকাল ৮.০০ ঘটিকায় অভয়শরণ বৌদ্ধ বিহার, দমদমা, মিরসরাই, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

তৃতীয় অনিত্য সভা আগামীকাল ০৮/০৬/২৬ইং বিকাল ৪.০০ ঘটিকায় নিজ বাসভবন নিধির কুঞ্জ, জৈষ্টাপুরা, বোয়ালখালী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে ও পরলোক গমনে আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার কমিটি, সংঘ, দায়ক দায়িকা শোকাহত ও মর্মাহত। তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁহার পারলৌকিক সদগতি ও তার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

🙏🙏 মহাপুরুষ পূজ‍্য বনভন্তের বাণী———জ্ঞান থাকলে নির্বাণ যেতে পারবে, জ্ঞান না থাকলে নির্বাণ যেতে পারবে না। জ্ঞান থাকলে মেয়...
05/05/2026

🙏🙏 মহাপুরুষ পূজ‍্য বনভন্তের বাণী———জ্ঞান থাকলে নির্বাণ যেতে পারবে, জ্ঞান না থাকলে নির্বাণ যেতে পারবে না। জ্ঞান থাকলে মেয়েও পারবে নির্বাণ যেতে, ছেলেও পারবে নির্বাণ যেতে। কিন্তু জ্ঞান না থাকলে মেয়েও পারবে না ছেলেও পারবে না নির্বাণ যেতে।

🙏🙏মার পক্ষপাতি মানুষরা মারের কথা শুনে, মারের কথা ধরে, মারকে বিশ্বাস করে, মারকে সুখ বলে। বুদ্ধের পক্ষপাতি মানুষরা বুদ্ধের কথা শুনে, বুদ্ধের কথা ধরে, বুদ্ধকে বিশ্বাস করে, বুদ্ধকে সুখ বলে। তোমাদেরকে মার নিয়ে যাচ্ছে কুপথে, মিথ্যা পথে নরকে। বুদ্ধ নিয়ে যাচ্ছেন সুপথে, সত্য পথে নির্বাণে।

🙏🙏তোমাদের চিত্তকে সত্য পথে পরিচালিত কর, মিথ্যা পথে পরিচালিত করবে না, চিত্ত সত্য পথে গেলে সেটি তোমাদের সৌভাগ্য, সুখ এবং মঙ্গল। তোমাদেরকে মাতা পিতা, বন্ধু বান্ধব, জ্ঞাতিবর্গ যত উপকার করতে পারবে সত্য পথে পরিচালিত চিত্ত তদপেক্ষা অধিক মঙ্গল করে থাকে। নির্দয় রাজা প্রবল শত্রু হিংস্র জীব জন্তু যত ক্ষতি করতে পারে মিথ্যাপথচারী চিত্ত তদপেক্ষা অধিক ক্ষতি করে থাকে।

🙏🙏জ্ঞান বিশ্বাস থাকলে সুখ, জ্ঞান বিশ্বাস না থাকলে দুঃখ। দুঃখ হলে মারামারি করবে, অযথা ঝামেলা করবে, গন্ডগোল করবে।

🙏🙏আজকের দিনটি সকলেরই শুভ হোক “মঙ্গলময় হোক”” জগতের সকল প্রাণী সুখী হউক।

🙏🙏🌹🌹সাধু সাধু সাধু🌹🌹🙏🙏




সকলের অংশগ্রহণ একান্তই কাম্য।
30/04/2026

সকলের অংশগ্রহণ একান্তই কাম্য।

Address

Aburkhil, Raozan
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবুরখীল দক্ষিণ ঢাকাখালী সার্বজনীন জেতবন বিহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share