পূজা উদযাপন পরিষদ, চুয়েট

পূজা উদযাপন পরিষদ, চুয়েট 🕉️

27/08/2026

স্মৃতির পাতায় অর্ণব ও শান্ত :
চুয়েট ক্যাম্পাসের এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে হারিয়ে যাওয়া আমাদের প্রিয় দুই ভাই—চমক দত্ত (অর্ণব) এবং শান্ত দেবের স্মৃতিকে ধারণ করে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।
তারা আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও, তাদের রেখে যাওয়া অমলিন স্মৃতি, হাসি আর পদচিহ্ন চুয়েটের প্রতিটি কোণায় আজীবন বেঁচে থাকবে। তাদের স্মরণে ও ভালোবাসায় এই প্রামাণ্যচিত্রটি।
আমরা পরপারে তাদের আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করি।
Video Courtesy & Original Post:
Arnob-Shanto Archives
Special Thanks & Grateful Beyond Words to:
Lubon
Hasibur Rahman Talha
Ahnaf Shahriar Nabil
Yousuf Hasan Efty
Bhairab Barman
Rupak Chakrabarty
Fahim Muntasir
Roisul Islam
Raseen Hamid
এবং সেই সকল শ্রদ্ধেয় সিনিয়র, সহপাঠী ও জুনিয়রদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যাঁদের নিরলস চেষ্টা, সময় ও সহযোগিতায় এই তথ্যচিত্রটি নির্মাণ সম্ভব হয়েছে।

চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী চমক দত্ত ও তড়িৎ ও ইলে...
16/08/2026

চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী চমক দত্ত ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী শান্ত দেবের অকাল প্রয়াণে তাঁদের আত্মার শান্তিকামনায় এক শোক ও প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে।
শ্রদ্ধেয় উপাচার্য মহোদয় ও রেজিস্ট্রার মহোদয়সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সভায় উপস্থিত থেকে প্রয়াত চমক দত্ত ও শান্ত দেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমবেত প্রার্থনা ও কীর্তনের মধ্য দিয়ে পরম করুণাময় ভগবানের কাছে তাঁদের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করা হয়েছে।
চমক দত্ত ও শান্ত দেবের এই অকাল প্রয়াণ চুয়েটের সনাতনী পরিবার এবং তাঁদের সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরম করুণাময় ঈশ্বর তাঁদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করুন এবং তাঁদের আত্মাকে চিরশান্তি প্রদান করুন।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
ওঁ শান্তি! শান্তি! শান্তি!

গভীর শোক ও প্রার্থনা সভা​আমাদের প্রিয় দুই শিক্ষার্থী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের চমক দত্ত এবং তড়ি...
15/08/2026

গভীর শোক ও প্রার্থনা সভা
​আমাদের প্রিয় দুই শিক্ষার্থী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২৪-২৫ ব্যাচের শান্ত দেব-এর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের আত্মার চিরশান্তি কামনায় আগামী ১৬ই আগস্ট, ২০২৩, রবিবার, সন্ধ্যা ৬টায় টিএসসির ৩য় তলায় এক শোক ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
​এই শোকাবহ সময়ে প্রয়াত চমক ও শান্তর আত্মার সদগতি কামনায় চুয়েটের সকল সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
​বিনীত,
পূজা উদযাপন পরিষদ,চুয়েট

13/08/2026

গত ১৪ দিনে চুয়েট (CUET)-এর তিনজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অকালপ্রয়াত এই সহপাঠীদের হারিয়ে আমাদের পুরো ক্যাম্পাস আজ স্তব্ধ ও ভারাক্রান্ত।

দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত তিনজনই সনাতন ধর্মের অনুসারী—এটি একটি বেদনাদায়ক কাকতালীয় ঘটনাক্রম মাত্র। এর পেছনে কোনো ধরনের ধর্মীয় যোগসূত্র খোঁজা কিংবা এটিকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।

এই প্রেক্ষিতে, "Aparajita Bhattacharjee Puja" নামের একটি ফেসবুক আইডি এবং এরকম অন্যান্য আইডি/পেইজ থেকে প্রচারিত বক্তব্যের তীব্র বিরোধিতা ও আমাদের স্পষ্ট অবস্থান জ্ঞাপন করছি। একটি হৃদয়বিদারক দুর্ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক ইঙ্গিত বা বিভ্রান্তি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চুয়েটের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি ও বিভাজনকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করি। এখানে সকল ধর্মের শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ।

বিশেষ করে, আমরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলছি—সহপাঠীদের এই অকালপ্রয়াণ আমাদের কাছে শুধুই এক গভীর মানবিক বিপর্যয়, অন্য কিছু নয়। আমরা এই শোককে শোকের মর্যাদাতেই রাখতে চাই—ধর্মীয় বিভাজনের দৃষ্টিকোণ থেকে নয়।

চুয়েট আমাদের সবার; অসাম্প্রদায়িক সম্প্রীতিই আমাদের শক্তি।

শোকবার্তাগভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি, চুয়েটের আমাদের দুই প্রিয় শিক্ষার্থীর মর্মান্তিক অকালপ্রয়াণে পূজা উদযাপন পরিষদ...
12/08/2026

শোকবার্তা

গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি, চুয়েটের আমাদের দুই প্রিয় শিক্ষার্থীর মর্মান্তিক অকালপ্রয়াণে পূজা উদযাপন পরিষদ, চুয়েট গভীরভাবে শোকাহত।

তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। তোমাদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।

“ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।”

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
— পূজা উদযাপন পরিষদ, চুয়েট

চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সম্পাদক এবং যন্ত্রকৌশল বিভাগের ২১-২২ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহার আত্মার শান্তিকামনায় আ...
29/07/2026

চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সম্পাদক এবং যন্ত্রকৌশল বিভাগের ২১-২২ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহার আত্মার শান্তিকামনায় আজ এক শোক ও প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।
​শ্রদ্ধেয় উপাচার্য মহোদয় এবং রেজিস্ট্রার মহোদয়সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সভায় উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমবেত প্রার্থনা ও কীর্তনের মধ্য দিয়ে পরম করুণাময় ভগবানের কাছে আমরা অর্ণবের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করেছি।
​অর্ণব সাহার এই অকাল প্রয়াণ চুয়েট সনাতনী পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরম করুণাময় ঈশ্বর তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করুন।
​ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
ওঁ শান্তি! শান্তি! শান্তি!

29/07/2026
যন্ত্রকৌশল বিভাগের ২১-২২ ব্যাচের শিক্ষার্থী এবং চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সম্পাদক অর্ণব সাহার অকাল প্রয়াণে আমরা গভী...
29/07/2026

যন্ত্রকৌশল বিভাগের ২১-২২ ব্যাচের শিক্ষার্থী এবং চুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সম্পাদক অর্ণব সাহার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
তার এই আকস্মিক বিদায়ে চুয়েট সনাতনী পরিবার হারিয়েছে একনিষ্ঠ ও প্রিয় একজন সদস্যকে।
পরম করুণাময় ঈশ্বরের কাছে আমরা তার আত্মার সদগতি ও চিরশান্তি কামনা করছি।
শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
ওঁ শান্তি! শান্তি! শান্তি!

বছর ঘুরে আবার এলো সেই পুণ্য তিথি! চট্টগ্রামের নন্দনকাননে শ্রী শ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রায় এবারও এক মোহনায় মিলেছিল...
17/07/2026

বছর ঘুরে আবার এলো সেই পুণ্য তিথি! চট্টগ্রামের নন্দনকাননে শ্রী শ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রায় এবারও এক মোহনায় মিলেছিল চুয়েটের সনাতনী পরিবার। চুয়েট পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্তমানদের উচ্ছ্বাস আর সাবেকদের স্নেহময় উপস্থিতি—সব মিলিয়ে দিনটি ছিল যেন এক টুকরো মিলনমেলা।
​একসাথে রথের রশিতে টান, হরিনাম সংকীর্তন আর সবার হাসিমুখ বারবার মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের টান ঠিক কতটা গভীর। ভক্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এই বন্ধন এভাবেই অটুট থাকুক।
​জয় জগন্নাথ! 🌺

শ্রীকৃষ্ণের কৃপায় রঙিন হোক মন, ভক্তির আবিরে ভরে উঠুক জীবন। দোলপূর্ণিমার এই পবিত্র তিথিতে সবার জন্য শান্তি ও আনন্দ কামনা ...
03/03/2026

শ্রীকৃষ্ণের কৃপায় রঙিন হোক মন, ভক্তির আবিরে ভরে উঠুক জীবন। দোলপূর্ণিমার এই পবিত্র তিথিতে সবার জন্য শান্তি ও আনন্দ কামনা করি।

শুভ দোলপূর্ণিমা ।

Address

Chittagong
4349

Website

Alerts

Be the first to know and let us send you an email when পূজা উদযাপন পরিষদ, চুয়েট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share