বৌদ্ধ ধর্ম ও ধর্ম দর্শন

বৌদ্ধ ধর্ম ও ধর্ম দর্শন আত্

রাজা মিলিন্দ এবং নাগসেন স্থবিরের প্রশ্ন উত্তর পর্ব:- ৪৯                        প্রজ্ঞার স্থান রাজা বলিলেন, “ভন্তে নাগসেন...
04/08/2020

রাজা মিলিন্দ এবং নাগসেন স্থবিরের প্রশ্ন উত্তর পর্ব:- ৪৯
প্রজ্ঞার স্থান

রাজা বলিলেন, “ভন্তে নাগসেন, প্রজ্ঞা কোথায় থাকে?”
“মহারাজ, কোথাও না।”
“ভন্তে, তাহা হইলে প্রজ্ঞা নাই?”
“মহারাজ, বায়ু কোথায় বাস করে?”
“ভন্তে, কোথাও না।”
“মহারাজ, তাহা হইলে কি বায়ু নাই?”
“ভন্তে নাগসেন, আপনি দক্ষ।”

ব্রহ্ম দেব নরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুন জ্ঞান, মহাকারুণিক যিনি জগতে প্রধান। প্রজ্ঞা দীপ জ্বেলেছেন অতি প্রভাস্বর, ভবোত্তীর্ণ সেই...
28/07/2020

ব্রহ্ম দেব নরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুন জ্ঞান,
মহাকারুণিক যিনি জগতে প্রধান।
প্রজ্ঞা দীপ জ্বেলেছেন অতি প্রভাস্বর,
ভবোত্তীর্ণ সেই বুদ্ধে বন্দি নিরন্তর।
সাধু🙏 সাধু 🙏 সাধু🙏

শুভ সকাল, জগতের সকল প্রাণী সুখী হউক,
01/05/2020

শুভ সকাল,
জগতের সকল প্রাণী সুখী হউক,

পুজনীয় কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয়ের ৩৮ তম শুভ জন্মদিনে,তিষ্যানন্দ শ্রামনের শ্রদ্ধা জ্ঞাপন, সম্পাদক,বৌদ্ধ ধর্ম ও ধর্ম দর...
20/04/2020

পুজনীয় কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয়ের ৩৮ তম শুভ জন্মদিনে,
তিষ্যানন্দ শ্রামনের শ্রদ্ধা জ্ঞাপন,
সম্পাদক,
বৌদ্ধ ধর্ম ও ধর্ম দর্শন(BR&RP NEWS)Buddhist Religion and Religion Philosophy অনলাইন নিউজ পেইজ।
---_-----------------------------------------------------

আধার কেটে পুর্বকাশে সুর্য যখন উঠে,
জুই,জিনিয়া, ঝুমকো জবা,,
বাগান জুড়ে ফুটে,
কি হয়েছে, কি হয়েছে রব উঠে যায় গাঁয়
ফুল পরীরা এসে যেন,সুভাষ দিয়ে যায়।
আলোয় আলোয় ভরিয়ে গেল
কুতুপালং গ্রাম,
একটি শিশু জন্ম নিল সবাই
আনন্দে মহিয়ান,
সেই ছেলেটি অন্যমনা মন থাকে না ঘরে,
সে এক ভাবুক ছেলে কি যে, চিন্তা করে,
সেই ছেলেটি অন্য রকম
মন বসে না কাজে,
সে এক কিশোর ছেলে,
তোমার আমার মাজে,
অবশেষে ঘর ছেড়েছেন বুদ্ধ বসন পড়ে,
শ্রামন হলেন শ্রদ্ধা ভরে জাগ্রত অন্তরে,
শিষ্য হলেন "কুশলায়ন" পরম গুরু পেয়ে
ভিক্ষু হলেন মহানন্দে
"জ্যোতিসেন নাম লয়ে"
জ্ঞানেই আনে শান্তি, পুন্যেই আনে সুখ,
ভান্তে তাহা শিখিয়ে দিলেন,
গর্বে ভরে বুক।
১৭ বর্ষা ভিক্ষু জীবন অতিবাহিত করে,
সদ্ধর্মের বানী পৌঁছে দিলেন,
মানুষের অন্তরে অন্তরে।
ধন্য হল জন্ম তোমার,
ধন্য তোমার জীবন।
তুমি নক্ষত্রে ধর্ম মশাল,
তুমি জগত মহিয়ান।
আজকে ভান্তের ৩৮ তম শুভ জন্মদিনে,
বন্দনা, শ্রদ্ধা ও অর্ঘ নিবেদন করি,
ভক্তি মন প্রানে।
তিনি আমরা শিক্ষা গুরু তার জন্য আজ
শ্রদ্ধা ভরে উৎসর্গ করি,পদ্য লেখার ভাজ

শ্রদ্ধানিবেদনে
--------------------
তিষ্যানন্দ শ্রামন
কধুরখীল মারজিন বিহার,
কালুরঘাট, বোয়ালখালী, চট্টগ্রাম।

https://www.youtube.com/watch?v=a6Oz5dUC7o8&feature=share
18/04/2020

https://www.youtube.com/watch?v=a6Oz5dUC7o8&feature=share

কধুরখীল গ্রামের কৃতি সন্তান প্রয়াত বাবু সঞ্জীব বড়ুয়ার ২য় কণ্যা বর্তমান জনপ্রিয় সংঙ্গীত শিল্পী জুসি বড়ুয়...

রক্ষক ও ভক্ষক**************ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের(বৌদ্ধ সাহিত্যিক)( বিশ্বজনীন ধর্ম)মা বাবা রক্ষা করে আপন সন্তানে;জন্ম হ...
17/04/2020

রক্ষক ও ভক্ষক
**************
ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের
(বৌদ্ধ সাহিত্যিক)

( বিশ্বজনীন ধর্ম)
মা বাবা রক্ষা করে আপন সন্তানে;
জন্ম হতে যৌবনতক্,শুধু ঢালে জীবনের অর্জনে।
সেই দানে সন্তানেরা উপযুক্ত হয় রে যখন;
ভোগ করার ভাগ্য তাদের থাকে কি কখন?
পুত্র হলে সুফল ভোগ করে পুত্র বধু;
কন্যা হলে সুফল ভোগে শ্বশুরকুল শুধু!

(বৌদ্ধদের সমাজ ধর্ম)
গৃহী আর ভিক্ষুনিয়ে বৌদ্ধ সমাজ হয়;
গৃহীদের ত্যাগে ভিক্ষু সুরক্ষিত রয়।
সেই ত্যাগের ভিত্তিতে ভিক্ষু করে যা অর্জন ;
নাম, যশের ভাগে গৃহীর থাকে কি কখন?
ভিক্ষুদের মাঝে দেখ, গৃহীদের রক্ষায়;
গ্রামে নগরে শ্রম,যারা দিয়ে যায়।
তাঁদের ভাগ্যেতে জোটে অতিশয় সামান্য;
অলৌকিক আকর্ষণীরা হয় সর্বদিকে ধন্য।

মাদকাসক্তকে_চেনার_উপায়......---------------------------------------ভদন্ত দীপানন্দ ভিক্ষু,(পিএইচডি গবেষনারত,)অধিকাংশ সময়ই...
17/04/2020

মাদকাসক্তকে_চেনার_উপায়......
---------------------------------------
ভদন্ত দীপানন্দ ভিক্ষু,
(পিএইচডি গবেষনারত,)

অধিকাংশ সময়ই বাবা-মা বুঝতে পারেন না তাদের সন্তান কখন কী অবস্থায় মাদকনির্ভর হয়ে যাচ্ছে। একেবারে শেষ পর্যায়ে যখন তীব্র শারীরিক লক্ষণ দেখা দেয় তখনই কেবল বুঝতে পারেন। অথচ একটু সচেতনভাবে লক্ষ রাখলেই বাবা-মা পরিবারের লোকজন প্রাথমিক অবস্থায়ই বুঝে ফেলতে পারবেন তাদের সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়ছে কি না?
মাদকনির্ভরতার লক্ষণ এবং নমুনাগুলো যদি প্রাথমিকভাবে ধরে ফেলা যায় তাহলে খুব সহজেই সন্তানকে স্নেহ ভালোবাসা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলা যায়।
পরিবারের কোনো সদস্য মাদকদ্রব্য গ্রহণ শুরু করছে কিনা তা বোঝার জন্য কতগুলো আচরণগত পরিবর্তন খেয়াল করলেই বোঝা যাবে, যেমন--------
1. হঠাৎ করেই স্বাভাবিক আচরণ পরিবর্তন আসতে পারে। অন্যমনস্ক থাকা, একা থাকতে পছন্দ করা।
2. অস্থিরতা প্রকাশ, চিৎকার, চেঁচামেচি করা।
3. অসময়ে ঘুমানো, ঝিমানো কিংবা হঠাৎ চুপ হয়ে যাওয়া।
4. কারণে-অকারণে মন খারাপ করা এবং অসংলগ্ন ও অস্পষ্ট কথাবার্তা বলা।
5. কোথায় যায়, কার সঙ্গে থাকে- এসব বিষয়ে জানতে চাইলে বিরক্ত হওয়া, গোপন করা কিংবা মিথ্যা বলা।
6. ঘর অন্ধকার করে জোরে মিউজিক শোনা।
7. নির্জন স্থানে বিশেষত বাথরুম বা টয়লেটে আগের চেয়ে বেশি সময় কাটানো।
8. রাত করে বাড়ি ফেরা, রাতজাগা, দেরিতে ঘুম থেকে ওঠা।
9. হঠাৎ নতুন অপরিচিত বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি মেলামেশা করা।
10. বিভিন্ন অজুহাতে ঘন ঘন টাকা-পয়সা চাওয়া।
11. স্বাভাবিক খাবার-দাওয়া কমিয়ে দেওয়া।
12. অভিভাবক এবং পরিচিতদের এড়িয়ে চলা।
13. স্বাভাবিক বিনোদন মাধ্যমে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলা।
14. বাড়ির বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়া।
15. ঋণ করার প্রবণতা বেড়ে যাওয়া।
যদি সন্তান বা পরিচিতজন অতিমাত্রায় মাদকনির্ভর হয়ে পড়ে এবং পারিবারিকভাবে তাকে আর কোনোমতেই নিয়ন্ত্রণ করা না যায়, তবে তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে।
একটা কথা মনে রাখতে হবে যে, নেশা ছাড়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক জোর। মন থেকে নেশার জন্য গভীর অনুতাপ ও অনুশোচনা এবং নেশা করার জন্য নিজের ওপর বাস্তবিক ধিক্কার না এলে কিন্তু শত ওষুধেও বা হাজার পরামর্শেও নেশা ছাড়া সম্ভব হবে না।
পরিশেষে, বাংলাদেশের মধ্যে অনেক সন্তানের পিতা-মাতার অনুরোধের কারণে আমি মাদকাসক্তি ব্যক্তি চেনার উপায় বিষয়টি সকলের মঙ্গলের জন্য পোষ্ট করলাম। সকলেই একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।

রোগ কোরোনা -----------------                                লোকানন্দ ভিক্ষু এই কর না, সেই কর না, দেশে এখন রোগ কোরোনা ।না...
16/04/2020

রোগ কোরোনা
-----------------
লোকানন্দ ভিক্ষু

এই কর না, সেই কর না,
দেশে এখন রোগ কোরোনা ।
নাক ধর না, মুখ ধর না আর,
হাত ধর না, চোখ ধর না, বলি বারবার ।
কেউ যদি দেয় গো হাঁছি,
যেও না তার কাছাকাছি ।
সভামাঝে আর যেও না.
ভয় আছে যে রোগ কোরোনা ।
মুখে রূমাল “মাস্ক” জড়িয়ে,
বেঁধে রাখ রশি দিয়ে ।
রাগ কর না, মান কর না,
সযত্ন হও, রোগ কোরোনা ।
মনে শক্তি ধর, ভয় কর না ,
ভয় কর না, ভয় কর না ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৌদ্ধ ধর্ম ও ধর্ম দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share