শীতলপুর গীতা নিকেতন - শীগীনি

শীতলপুর গীতা নিকেতন - শীগীনি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শীতলপুর গীতা নিকেতন - শীগীনি, Religious organisation, Chittagong.

রামায়ণে আছে, ত্রেতাযুগে শরত্কালে রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন। তবে তারও অনেক আগে সত্যযুগেই দুর্গাপূজার সূচনা হয়। ধার্মি...
25/03/2026

রামায়ণে আছে, ত্রেতাযুগে শরত্কালে রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন। তবে তারও অনেক আগে সত্যযুগেই দুর্গাপূজার সূচনা হয়। ধার্মিক রাজা সুরথ শত্রুদের চক্রান্তে রাজ্য হারিয়ে উদ্‌ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে উপস্থিত হন মেধস মুনির আশ্রমে। মেধস মুনি তাঁর দুর্দশা দেখে তাঁকে হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য দুর্গাপূজা করার উপদেশ দেন। মুনির উপদেশ মেনে সুরথ রাজা দুর্গাপূজা করেন। দেবী দুর্গার আশীর্বাদে তিনি শত্রুদের পরাস্ত করে আপন রাজ্য উদ্ধারে সক্ষম হন। সেই থেকে প্রচলিত হয় দুর্গাপূজা।

কিন্তু দুর্গাপূজার উৎপত্তিস্থল সেই মেধস মুনির আশ্রম কোথায়? আজ থেকে ১৩৩ বছর আগে বেদানন্দ স্বামী দৈব ক্ষমতা দিয়ে জেনেছিলেন সেই মেধস মুনির আশ্রম আর কোথাও নয়, চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গার পাহাড়ে। তখন তাঁর উদ্যোগে গড়ে ওঠে এই আশ্রম। আশ্রমে চণ্ডী মন্দির, শিব মন্দির, সীতা মন্দির, তারা কালী মন্দিরসহ ১০টি মন্দির রয়েছে। রয়েছে সীতার পুকুরও। বছরজুড়ে মনসকামনা পূর্ণ করার উদ্দেশ্যে দেশ–বিদেশের পুণ্যার্থীরা ছুটে আসেন এই আশ্রমে। পৌরাণিক কাহিনির স্মৃতি-অণুস্মৃতি নিয়ে করলডেঙ্গা পাহাড়ের এই আশ্রম এখন পরিণত হয়েছে দেশের অন্যতম তীর্থকেন্দ্রে।

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরের মতো পাহাড়​বেষ্টিত নিসর্গের মাঝে এই আশ্রমের অবস্থান। শানবাঁধানো পুকুর, হরেক রকম গাছগাছালি আর পাহাড়ের শোভা দেখতেও এই আশ্রমে ছুটে আসেন পর্যটকেরা।

বোয়ালখালী উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে মধ্যম করলডেঙ্গা গ্রামের করলডেঙ্গা পাহাড়ের চূড়ায় এই আশ্রমের অবস্থান। আশ্রমের প্রধান ফটক দিয়ে প্রায় আধা কিলোমিটার গেলে ওপরে ওঠার সিঁড়ি। প্রায় ১৪০টি সিঁড়ি ভেঙে ওপরে উঠলে মেধস মুনির মন্দির চোখে পড়বে। এই মন্দিরের পরই দেবী চণ্ডীর মূল মন্দির। এর একপাশে সীতার পুকুর, পেছনে রয়েছে ঝরনা। মন্দিরের পেছনে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীদের থাকার জন্য রয়েছে দোতলা ভবন।

প্রায় ৬৮ একর জায়গাজুড়ে স্থাপিত এই মন্দিরে প্রতিবছর মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয়। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানাতে প্রতিবারের মতো এবারেও চলছে প্রস্তুতি। সেদিন শত শত পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে এ আশ্রম।

তিনি আরও বলেন, পুরাকালের এই আশ্রমের কথা শাস্ত্রে লিপিবদ্ধ থাকলেও সাধারণ্যে তার প্রকাশ বা প্রচার ছিল না। ১১৩ বছর আগে দৈববলে পাহাড়-পর্বত পরিভ্রমণ বেদানন্দ স্বামী এই তীর্থভূমি আবিষ্কার করেন। একসময় জঙ্গল পার হয়ে আশ্রমে আসতে হতো। তবে বর্তমান আশ্রমটির বিভিন্ন স্থাপনা ভক্ত–অনুরাগীদের অনুদানে গড়ে উঠেছে।

মুক্তিযুদ্ধের সময় এ মন্দিরের ওপর চলেছিল ধ্বংসযজ্ঞ। স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও এর দেশীয় দোসরেরা ১৯৭১ সালের ৫ এপ্রিল গানপাউডার দিয়ে আশ্রমটি জ্বালিয়ে দেয়। এ সময় হানাদার বাহিনী কামানের গোলা বর্ষণ করে আশ্রমের অবকাঠামো ধ্বংস করে দেয়। ধ্বংসাবশেষ থেকে লুটে নেয় মূল্যবান প্রতিমা। সবকিছু নিশ্চিহ্ন হওয়ার কারণে প্রায় সাত বছর বন্ধ থাকে এ মন্দিরে দেবতাদের আরাধনা। ১৯৮৯ সালে পাথরের মূর্তি দিয়ে পুনঃস্থাপন করা হয় মন্দিরটি।
জয় মা চন্ডী❤️🙏

প্রিয় স্বজন/হৃদ্যজন,আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণের শ্রীমন্দিরের বহুলকাঙ্ক্ষিত উৎসব ! যেখানেই থাকুন স্বজন পরিজনে আমাদের...
29/01/2026

প্রিয় স্বজন/হৃদ্যজন,
আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণের শ্রীমন্দিরের বহুলকাঙ্ক্ষিত উৎসব ! যেখানেই থাকুন স্বজন পরিজনে আমাদের মাঙ্গলিক আয়োজনে অংশগ্রহণ করুন। সকল ভক্ত নর-নারীর কলকাকলিতে মুখরিত হোক আমাদের পরম আরাধ্যের দেবালয়।

➡️আমাদের_আয়োজনঃ
★ ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি., শুক্রবার-
সকাল ১০ ঘটিকা- মন্দির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ পূজা
পৌরহিত্যে- পণ্ডিত শ্রী রাজিব চক্রবর্তী
বেলা ৪ ঘটিকা - ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৬.৩০ ঘটিকা- মহানাম সংকীর্তনের শুভ অধিবাস
★ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি., ১৭ মাঘ ১৪৩২ বাংলা, শনিবার-
অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন
★ ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ১৮ মাঘ ১৪৩২ বাংলা, রবিবার-
মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি

➡️ নামসুধা পরিবেশনে-
★শ্রী বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায় (ভোলা)
★শ্রী গোবিন্দ ভক্ত সম্প্রদায় (গোপালগঞ্জ )
★শ্রী জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় (নেত্রকোনা)
★ শ্রী ভক্ত জয় দেব সম্প্রদায় (সাতক্ষীরা)

উৎসব অঙ্গন - সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির- শীতলপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম মন্দির প্রাঙ্গন

জয় গীতাবাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সহযোগিতায়...
06/01/2026

জয় গীতা
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সহযোগিতায় বার্ষিক গীতা পরীক্ষা -২০২৫ ইং আগামী ৯ই জানুয়ারি ২০২৬ ইংরেজী শুক্রবার সকাল ১০ ঘটিকায় ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্রে উল্লেখিত রোল নাম্বার অনুযায়ী নিজ নিজ আসনে বসতে হবে।
পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম, গীতা শিক্ষা কেন্দ্রের নাম, রোল নাম্বার,আইডি নাম্বার (২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য)অবশ্যই স্পষ্ট ভাবে লিখতে হবে।

পরীক্ষা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করছি।

Address

Chittagong

Telephone

+8801818507401

Website

Alerts

Be the first to know and let us send you an email when শীতলপুর গীতা নিকেতন - শীগীনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শীতলপুর গীতা নিকেতন - শীগীনি:

Shortcuts

Share