15/04/2026
অলসতার জাদু ! অর্থাৎ কাজে আলসেমি আসা
নিজের সাথে লক্ষণগুলো মিলিয়ে দেখুন
অনেক সময় আমরা হঠাৎ করে অলস হয়ে যাই, কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইবাদতে মন বসে না, শরীর ঠিক থাকলেও মন সবসময় ক্লান্ত লাগে। এগুলো সবসময় স্বাভাবিক কারণেও হতে পারে, আবার কখনো কখনো এটি জাদু বা শয়তানি প্রভাবের লক্ষণও হতে পারে।
ইসলামের দৃষ্টিতে জাদু একটি বাস্তব বিষয় এবং এর প্রভাব মানুষের শরীর ও মনের উপর পড়ে। কোরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে।
কোরআনে আল্লাহ তাআলা বলেন
সূরা বাকারা আয়াত ১০২ এ জাদুর কথা উল্লেখ করা হয়েছে এবং এর ক্ষতির দিক তুলে ধরা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও একবার জাদুগ্রস্ত হয়েছিলেন এবং আল্লাহর দেওয়া ওহীর মাধ্যমে তার চিকিৎসা করা হয়েছিল।
এখন আসুন অলসতার জাদুর সম্ভাব্য লক্ষণগুলো দেখি
🔹 কোনো কাজ শুরু করতে ভয় বা অস্বস্তি লাগে
🔹 নামাজ পড়তে গেলে প্রচণ্ড অলসতা লাগে
🔹 কোরআন পড়তে ইচ্ছা করে না বা পড়লে অস্বস্তি হয়
🔹 সবসময় ঘুম ঘুম ভাব থাকে
🔹 গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখার প্রবণতা বাড়ে
🔹 একা থাকতে ইচ্ছা করে এবং মানুষের সাথে মিশতে ভালো লাগে না ।
🔹 শরীর ভারী লাগে কিন্তু মেডিক্যাল রিপোর্ট স্বাভাবিক থাকে
🔹 হঠাৎ রাগ বা বিরক্তি বেড়ে যায়
এই লক্ষণগুলো সবসময় জাদুর কারণে হয় না, তবে যদি দীর্ঘদিন ধরে থাকে এবং কোনো কারণ ছাড়াই বাড়তে থাকে, তাহলে রুকইয়াহ করা উচিত।
রুকইয়াহ কীভাবে করবেন
🔹 প্রতিদিন সূরা ফাতিহা ৭ বার পড়ুন
🔹 আয়াতুল কুরসি নিয়মিত পড়ুন
🔹 সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে শরীরে ফুঁ দিন
🔹 সকাল সন্ধ্যার মাসনুন দোয়া নিয়মিত পড়ুন
🔹 বিশুদ্ধ নিয়তে পানি পড়ে পান করুন
🔹 ঘরে কোরআন তিলাওয়াত চালু রাখুন
বিশেষভাবে সূরা ফালাক ও সূরা নাস জাদু থেকে সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
গুরুত্বপূর্ণ পরামর্শ
🔹 নামাজ ঠিক রাখুন, কারণ নামাজ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা
🔹 গুনাহ থেকে দূরে থাকুন
🔹 সন্দেহ হলে অভিজ্ঞ রুকইয়াহ প্র্যাকটিশনারের সাহায্য নিন
🔹 মানসিক বা শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শও নিন।
মনে রাখবেন, সব সমস্যার মূলেই জাদু নয়। কিন্তু জাদু থাকলে তার চিকিৎসাও আল্লাহর কালামের মধ্যেই রয়েছে।
সমস্যা বেশী মনে হলে যোগাযোগ করুন।