Turn back to Allah

Turn back to Allah May allah give us hedayah

27/07/2026

*যখনি মন খারাপ হবে, আল্লাহর কাছে ফিরে যাও। তিনিই একমাত্র ভরসার জায়গা।*
25/07/2026

*যখনি মন খারাপ হবে, আল্লাহর কাছে ফিরে যাও। তিনিই একমাত্র ভরসার জায়গা।*

24/07/2026

🌙 *পাপের ভিড়ে ক্লান্ত মন, ফিরে চায় রবের ধ্যান,*
সেজদায় ভিজে যায় চোখ, তাওবায় মেলে জান্নাতের সন্ধান।*
*নবীজির সুন্নত মানো, জীবনকে সুন্দর করে গড়ো।*

_*আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:🌷*_*"আল্লাহ বলেন, 'আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ ...
23/07/2026

_*আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:🌷*_

*"আল্লাহ বলেন, 'আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে, তখন আমি তার সঙ্গে থাকি। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে আমার সত্তায় স্মরণ করি। আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে, আমি তাকে তার চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত অগ্রসর হই।"*

_*[সহীহ আল বুখারী,সহীহ মুসলিম]*_

> *_নবীজির সূন্নাহ (ﷺ)_🫀✨*
লেখাঃ সংগৃহীত

আয়াত টা কত্তত্তত্তত্ত সুন্দর না? যারা হিদায়েতের পথে চলে, আল্লাহ তায়ালা তাদের হিদায়াত আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকও...
23/07/2026

আয়াত টা কত্তত্তত্তত্ত সুন্দর না?

যারা হিদায়েতের পথে চলে, আল্লাহ তায়ালা তাদের হিদায়াত আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া দান করেন।

__সূরা মুহাম্মাদ©

আপনার নিয়ত একদম পরিষ্কার, অথচ আপনাকে ভুল বোঝা হচ্ছে...আপনি মন থেকে উজাড় করে দিলেন, অথচ আপনার সম্পর্কে বলা হলো ঠিক তার উল...
22/07/2026

আপনার নিয়ত একদম পরিষ্কার, অথচ আপনাকে ভুল বোঝা হচ্ছে...

আপনি মন থেকে উজাড় করে দিলেন, অথচ আপনার সম্পর্কে বলা হলো ঠিক তার উল্টোটা।

ঠিক সেই মুহূর্তে... মানুষের কাছে নিজেকে প্রমাণ করার চেয়েও আপনার বেশি যা প্রয়োজন, তা হলো একটি ধ্রুব সত্য মনে রাখা; একজন আছেন, যিনি পুরো সত্যটা জানেন!

আল্লাহর সুন্দর নামগুলোর মধ্যে একটি নাম আছে, যা আপনার ভেতরের এই অশান্ত অনুভূতিকে শান্ত করে দেয়, 'আল-খবির' (সবজান্তা)।

আল্লাহ 'খবির' হওয়ার মানে কী?

আল্লাহ তা'আলা সবকিছু জানেন (আলিম), কিন্তু 'খবির' শব্দটির অর্থ আরও গভীর। তিনি শুধু আপনি কী করছেন তা-ই দেখেন না, বরং আপনি কেন করছেন, আপনার ভেতরের তাড়না এবং গোপন উদ্দেশ্যগুলোও জানেন।

তিনি জানেন, আপনি কেন চুপ ছিলেন... কেন কথা বলেছিলেন... কেন মনে কষ্ট পেয়েছিলেন...

এমনকি আপনি নিজের কাছে যা লুকিয়ে রেখেছেন, সেটিও তিনি জানেন। কাজ করার আগেই তিনি আপনার 'নিয়ত' দেখেন, আর ভুল বোঝাবুঝির আড়ালে ঢাকা পড়ে যাওয়া আপনার 'সততা' কেবল তিনিই দেখতে পান।

আরবি ভাষায় 'খবির' মানে হলো- যিনি জিনিসের আসল সত্য এবং সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি অবগত।

আলেমরা বলেন, সাধারণ 'জ্ঞান' বলতে বাইরের অবস্থা বোঝায়, কিন্তু 'খিবরাহ' বলতে জিনিসের আসল রহস্য ও ভেতরের আসল বাস্তবতা বোঝায়। আল্লাহর কাছে কোনো নিয়ত হারিয়ে যায় না, কোনো সততা অস্পষ্ট থাকে না।

এই নামের প্রভাব আপনার জীবনে কোথায়?

যখন আপনাকে ভুল বোঝা হয়...
মানুষ আপনার পরিস্থিতি দেখে, কিন্তু আল্লাহ সেই পরিস্থিতির ভেতরে আপনার 'মন' দেখেন।

যখন আপনি অন্যায়ের শিকার হন...
মানুষের কাছে হয়তো আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তা নষ্ট হয় না।

যখন আপনি লোকচক্ষুর অন্তরালে কাজ করেন...
আপনার সেই হাড়ভাঙা খাটুনি যা কেউ দেখেনি, তা এমন একজনের কাছে জমা আছে যার কাছ থেকে কিছুই এড়ায় না।

'আল খবির' আপনার মাঝে কী পরিবর্তন আনবে?

এটি আপনাকে মানুষের প্রশংসার মোহ থেকে মুক্তি দেবে এবং নিজের প্রতি সৎ হতে শেখাবে। আপনি ভালো কাজ করবেন 'মানুষ ভালো বলবে' সেজন্য নয়, বরং 'আল্লাহ দেখছেন' সেজন্য।

আপনি পরিশ্রম করবেন কারো হাততালি পাওয়ার জন্য নয়, বরং এই বিশ্বাসে যে, যিনি গোপন ও প্রকাশ্য সব জানেন, তাঁর কাছে আপনার সবকিছুর মূল্য আছে।

মানুষের বিচার বা ভুল বোঝাবুঝিতে ভেঙে পড়বেন না। আপনার জন্য এটুকুই যথেষ্ট যে, কেউ আপনাকে চিনুক বা না চিনুক, এমন একজন আছেন যিনি আপনাকে ঠিক তেমনই চেনেন যেমনটি আপনি নিজেকে চেনেন। বরং এরচেয়েও অনেক বেশি চেনেন।

শান্ত হোন... কারণ আপনার ভেতরের সবটুকু আকুতি এবং আপনার প্রতিটি নেক আমল সেই 'আল-খবির' আল্লাহর কাছে অতি যত্নসহকারে সংরক্ষিত।

(আরবি থেকে অনূদিত)
অনুবাদ : সালমান ফারসি

বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটি বাদাম নিয়ে খাওয়াটাও জু*লুম। বিচারের মাঠে এর হিসাব আপনাকে আমাকে দিতে হবে।সংগৃহীত
22/07/2026

বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে একটি বাদাম নিয়ে খাওয়াটাও জু*লুম। বিচারের মাঠে এর হিসাব আপনাকে আমাকে দিতে হবে।
সংগৃহীত

কিছু মানুষের চাঁদের প্রতি অন্যরকম অনূভুতি হয়।চাঁদের দিকে তাকিয়ে থাকতেও যেন মায়া মায়া লাগে।চাঁদের দিকে তাকিয়ে রবের সাথে আ...
22/07/2026

কিছু মানুষের চাঁদের প্রতি অন্যরকম অনূভুতি হয়।
চাঁদের দিকে তাকিয়ে থাকতেও যেন মায়া মায়া লাগে।
চাঁদের দিকে তাকিয়ে রবের সাথে আলাপ করতে আলাদা প্রশান্তি লাগে।

21/07/2026

*রাসুল ﷺ মুআয রা. কে বললেন:*
*"তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। পাপ হয়ে গেলে সাথে নেক কাজ করো, যা পাপকে মুছে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো।"*
[তিরমিযি: ১৯৮৭.]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turn back to Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share