Jagannath VOICE

Jagannath VOICE It is managed by Shri Shri Radha-Madhab & Gour-Nitai Temple's legal authority (ISKCON Youth Forum ), 1 no lane, Nandankanon, Chattogram.

17/08/2025
এই মাসের উল্লেখযোগ্য তিথিসমূহ!!নিজে পালন করুন,শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন। 🙏হরে কৃষ্ণ
18/08/2024

এই মাসের উল্লেখযোগ্য তিথিসমূহ!!
নিজে পালন করুন,
শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন। 🙏

হরে কৃষ্ণ

স্নানযাত্রা পরবর্তী জগন্নাথদেবের গজবেশ দর্শন। 😍এটি শুধুমাত্র বছরের এই একটি দিনের বিশেষ শৃঙ্গার। ❤️আপনার টাইমলাইনে শেয়ার ...
22/06/2024

স্নানযাত্রা পরবর্তী জগন্নাথদেবের গজবেশ দর্শন। 😍

এটি শুধুমাত্র বছরের এই একটি দিনের বিশেষ শৃঙ্গার। ❤️

আপনার টাইমলাইনে শেয়ার করে অন্যকেও দর্শনের সুযোগ করে দিন। 🙏

 #স্নানযাত্রা_২০২৪🌻আগামীকালকের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর আবির্ভাব তিথি।   এই দিনে  ...
21/06/2024

#স্নানযাত্রা_২০২৪
🌻আগামীকালকের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর আবির্ভাব তিথি। এই দিনে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।

➡️ এই তিথির বিশেষ মাহাত্ম্য -
"যদি কেউ ভক্তিসহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। "
ঋষি জৈমিনি বলেছেন, " যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবে।"

✅স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করে। তখন থেকে এই স্নান যাত্রা উৎসব শুরু। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। এইদিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদীতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই বেদীকে স্নান বেদী বলা হয়। তোরণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে।স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির পনেরো দিন বন্ধ থাকে। পনেরো দিন পর নেত্রউৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারোকা বলে মনে করা হয়।
স্নানযাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী কে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। ১০৮ জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয়। উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী আমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। এই কয়দিন ভগবানের নিত্যপুজা শুধু চালু থাকে। পনেরো দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয়।

বলা হয় নাকি স্নানযাত্রার পর জগন্নাথদেবের জ্বর আসে। তাই রথযাত্রার পর্যন্ত তিনি বিশ্রাম নেন, আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন।

আগামীকাল পবিত্র নৃসিংহ চতুর্দশী!!  ❤️নৃসিংহদেবের সন্তুষ্টি বিধানার্থে গোধূলি পর্যন্ত উপবাস পালন করুন এবংআপনার নিকটস্থ ইস...
21/05/2024

আগামীকাল পবিত্র নৃসিংহ চতুর্দশী!! ❤️

নৃসিংহদেবের সন্তুষ্টি বিধানার্থে গোধূলি পর্যন্ত উপবাস পালন করুন এবং
আপনার নিকটস্থ ইসকন মন্দিরে অভিষেক অনুষ্ঠানে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। 🙏

আগামীকাল পবিত্র মোক্ষদা একাদশী ও শ্রীমদভগবদগীতা জয়ন্তী। এই শুভ তিথিতে সকলে -একাদশী পালন করার চেষ্টা করি। (যাদের সুযোগ রয়...
22/12/2023

আগামীকাল পবিত্র মোক্ষদা একাদশী ও শ্রীমদভগবদগীতা জয়ন্তী।

এই শুভ তিথিতে সকলে
-একাদশী পালন করার চেষ্টা করি। (যাদের সুযোগ রয়েছে, অবশ্যই পালন করুন।)
-গীতার জ্ঞান আস্বাদন তথা গীতা পাঠ করুন। অন্ততপক্ষে ১টা শ্লোক অনুবাদ সহ হলেও পাঠ করুন।

যাদের গীতা পড়ার অভিজ্ঞতা বা সৎসাহস নেই, অন্ততপক্ষে কালকের দিনে কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে গীতার জ্ঞান শ্রবণ করুন।

নিকটস্থ সব ইসকন মন্দিরে গীতা জয়ন্তী স্বমহিমায় পালিত হবে। সেখানে অংশগ্রহণ করে ধন্য হোন।। 🙏

Hare krishna.

গীতা দান যজ্ঞে যুক্ত হোন!বছর ঘুরে সনাতনীদের প্রাণের উৎসব,  জগজ্জননী দূর্গা মায়ের শারদীয় আরাধনা তিথি সন্নিকটে। সাত্ত্বিক ...
16/10/2023

গীতা দান যজ্ঞে যুক্ত হোন!

বছর ঘুরে সনাতনীদের প্রাণের উৎসব, জগজ্জননী দূর্গা মায়ের শারদীয় আরাধনা তিথি সন্নিকটে। সাত্ত্বিক পুজো উদযাপনের মধ্য দিয়ে মায়ের সন্তুষ্টি বিধান পূর্বক আমাদের প্রাত্যহিক জীবনে শুভ শক্তি বিরাজ করুক।

সে সাত্ত্বিকতার ধারায়, বিগত বছরের ন্যায় এবারো "শারদ গীতা দান" সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা নির্দিষ্ট গীতাস্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সনাতনী শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া হবে।

পুজোর এই শুভলগ্নে ভগবদগীতার জ্ঞান প্রচার হেতু গীতা দান যজ্ঞে যুক্ত হওয়ার বিনম্র অনুরোধ রাখছি। 🙏🙏

🌻মোক্ষ পতম বা সাপলুডু! 💠ভারতীয় শিক্ষা ব্যবস্থার হারিয়ে যাওয়া এক নথি💠✅ত্রয়োদশ শতকে সন্ত জ্ঞানদেব শিশুদের খেলার মাধ্যমে ধ...
21/09/2023

🌻মোক্ষ পতম বা সাপলুডু!
💠ভারতীয় শিক্ষা ব্যবস্থার হারিয়ে যাওয়া এক নথি💠

✅ত্রয়োদশ শতকে সন্ত জ্ঞানদেব শিশুদের খেলার মাধ্যমে ধার্মিক ও নৈতিক শিক্ষার জন্য "মোক্ষ পতম" নামক একটি খেলা তৈরী করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এই খেলাকেই পরিবর্তিত করে সাপ-সিঁড়ির লুডো তৈরী করে।

➡️ এই মোক্ষ পতম খেলার নকশা মূলত ১০০টা ঘরে বিভক্ত। যেখানে ১০০তম ঘরের নাম ছিল নির্বাণ বা মোক্ষ লাভ!
নকশার-
১২ তম ঘরের নাম ছিল "আস্থা",
৫১ তম ঘর ছিল নির্ভরযোগ্যতা,
৫৭ তম ঘর ছিল উদারতা,
৭৬ তম ঘর ছিল জ্ঞান এবং
৭৮ তম ঘর ছিল তপশ্চর্যা।
এই ঘরগুলোতেই সিঁড়ি পাওয়া যেত যা দ্রুত উপরের ঘরে নিয়ে যেত।
অর্থাৎ আস্থা, নির্ভরযোগ্যতা, উদারতা, জ্ঞান ও তপশ্চর্যা - এসব গুণ ই মানব জীবনে মোক্ষ লাভের পথকে সহজ করে তোলে।

অপরদিকে,
৪১ তম ঘর ছিল অবাধ্যতা,
৪৪ তম ঘর ছিল অহংকার,
৪৯ তম ঘর ছিল অশ্লীলতা বা অভদ্রতা,
৫২ তম ঘর ছিল চৌর্যবৃত্তি,
৫৮ তম ঘর ছিল মিথ্যাচার,
৬২ তম ঘর ছিল নেশাগ্রস্ততা,
৬৯ তম ঘর ছিল ঋণ,
৮৪ তম ঘর ছিল ক্রোধ,
৯২ তম ঘর ছিল লোভ,
৯৫ তম ঘর ছিল গর্ব,
৭৩ তম ঘর ছিল হত্যা এবং
৯৯ তম ঘর ছিল মোহ।
এই ঘরগুলোতেই সাপেরা মুখ খুলে থাকবে। যার মাধ্যমে বুঝানো হতো, এসব গুণের ফলে মোক্ষ লাভের পথ থেকে পতন অনিবার্য।

প্রতিটা সিঁড়ির মাথায় একজন দেবতা বা কৈলাস, বৈকুণ্ঠ বা ব্রহ্মলোকের ছবি থাকত। সর্বোপরি খেলার মাধ্যমেই শিশুদের মধ্যে সৎগুণের বিকাশ ও অসৎগুণ বর্জন করার উদ্দেশ্য নিয়েছিলেন জ্ঞানদেব।

লেখা সংগ্রহকৃত ও পরিমার্জিত!

হরে কৃষ্ণ! ❤️

" তুমি যদি আজ প্রকাশ না হতে,অন্ধ তিমির হানি।দীপ্ত কন্ঠে কে শোনাত তবে,শ্রী ভগবানের বাণী? "আজ শ্রীল প্রভুপাদের অন্যতম প্রি...
17/09/2023

" তুমি যদি আজ প্রকাশ না হতে,
অন্ধ তিমির হানি।
দীপ্ত কন্ঠে কে শোনাত তবে,
শ্রী ভগবানের বাণী? "

আজ শ্রীল প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকআচার্য শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ৭৮ তম আবির্ভাব তিথি তথা ব্যাসপুজা মহোৎসব।

শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজ হচ্ছেন ইসকন ভুবনে কৃষ্ণভাবনামৃতের সুচারু বক্তা, বিশেষ করে যার শ্রীকন্ঠে বাংলা ভাষার মাধুর্য সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে।
এমন শুভদিনে শ্রীল প্রভুপাদ গত নিবেদিত প্রাণ, বিনয়ের প্রতিমূর্তি ও বাগ্মী গুণে সরস্বতীর বরপুত্র খ্যাত শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 🙏🙏

বিভ্রান্তি নয়, সঠিক টা জানুন ও অন্যকে জানান। 🙏অষ্টমী তিথি শুরু ৬তারিখ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪.০৭, ভারত সময় বিকাল ৩.৩...
05/09/2023

বিভ্রান্তি নয়, সঠিক টা জানুন ও অন্যকে জানান। 🙏

অষ্টমী তিথি শুরু ৬তারিখ বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪.০৭, ভারত সময় বিকাল ৩.৩৭ মিনিটে।। অন্যমতে রাত ৮টার পর শুরু হবে।
শাস্ত্র মতে যে কোনো তিথি, ব্রত নির্নয়ের ক্ষেত্রে এটা লক্ষ রাখতে হবে তিথি টি ব্রহ্মমূহুর্ত স্পর্শ করছে কিনা??

এবার আসি ব্রহ্মমুহুর্ত কি??
সূর্যদয়ের আগে ১ ঘন্টা ৩৬ মিনিট সময়ে যে তিথি থাকে, তাকে বলে ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্তে যে তিথি শুরু হয় সে তিথি অনুসারে সে দিবসের তিথি নির্ধারিত হয়। অর্থাৎ যদি তিথি ব্রহ্ম মুহুর্তের পরে শুরু হয় সেই তিথি বিদ্ধা বা দূষিত হয়ে যায়।

জন্মাষ্টমীর ক্ষেত্রে, ৬ তারিখ ব্রহ্মমুহূর্তে সপ্তমী তিথি থাকবে, ৮ষ্টমী তিথি বিকাল থেকে লাগবে। তাই ব্রহ্মমুহূর্তে সপ্তমী তিথি থাকায় সেদিনটি সপ্তমী বিদ্ধা অষ্টমী তিথি অর্থাৎ সে অষ্টমী তিথি সপ্তমী দ্বারা দূষিত। সেদিনটি সপ্তমী হিসেবেই পরিগণিত হবে। উপরন্তু এ দিনে রোহিণী নক্ষত্র থাকবে না।

৭ তারিখ ব্রহ্মমুহূর্ত কালে অষ্টমী তিথি থাকবে। এ অষ্টমী তিথি সূর্যকিরণ দ্বারা শুদ্ধ। যদিও সেদিন নবমী তিথি যুক্ত থাকবে কিন্তু তা অবশ্যই শুদ্ধ।। নবমী বিদ্ধা অষ্টমী তিথি শুভ হিসেবে ধরা হয় এবং এদিন অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যুক্তা। রোহিনী নক্ষত্র যুক্তা অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই ৭ তারিখই উপবাস পালন অধিক মাহাত্ম্যপূর্ণ

হরে কৃষ্ণ

Address

Khulshi Residential Area
Chittagong
4225

Telephone

+8801318857113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath VOICE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share