Ha·dith e Afsheen

Ha·dith e Afsheen পবিত্র কোরআন শরীফ ও শ্রেষ্ঠ হাদিস গ্র? পবিত্র কোরআন শরীফ ও শ্রেষ্ঠ হাদিস গ্রন্থসমূহ থেকে সংগৃহিত।

25/02/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

যে ব্যাক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে,

দোয়া

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আল্লাহ তা'আলার নামে, আল্লাহ তা'আলার উপরই আমি নির্ভর করলাম, আল্লাহ তা'আলার সাহায্য ব্যতীত বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই

তখন তাকে বলা হয়, তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছো, রক্ষা পেয়েছো ও নিরাপত্তা লাভ করেছো। সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ঐ ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে।

***সুনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৬০৯৮***

22/12/2024

তাবলীগে গিয়ে আমি মুসলমান হয়েছি। টঙ্গী ইজতেমা। তাবলীগ জামাত। মুফতি মুশতাকুন্নবী কাসেমী। 20/12/2024আল্লামা মুফতি মুস...

21/12/2024
12/08/2021

কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।

---- ইমাম ইবনে তাইমিয়্যা

09/08/2021

“আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্যধারণ করতে হবে।”

– ইমাম গাজ্জালী

09/08/2021

এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করলো,
“আমি কখন জানতে পারবো যে আমি দ্বীনদার?”

তিনি উত্তর দিলেন,
“যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার।”

সে জিজ্ঞাসা করলো,
“আর আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার?”

আয়েশা (রা) উত্তর দিলেন,
“যখন আপনি মনে করবেন আপনি একজন দ্বীনদার।”

[তানবিহ আল-গাফিলিন, ২৫১]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ha·dith e Afsheen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ha·dith e Afsheen:

Share