Rahe Mustafa Media

Call Directions Contact the place of worship

Rahe Mustafa Media নবীর পথে পথচলা। ইসলামিক সোশ্যাল প্লার্টফর্ম।

প্রবীণ মুরব্বী'র ইন্তেকাল, হিলফুল ফুজুল ইসলামী সংস্থার নেতৃবৃন্দের শোক প্রকাশ....
29/09/2026

প্রবীণ মুরব্বী'র ইন্তেকাল, হিলফুল ফুজুল ইসলামী সংস্থার নেতৃবৃন্দের শোক প্রকাশ....

হযরত মনসুর আল-হাল্লাজ (রহমাতুল্লাহি আলাইহি) ও একটি গোলাপ।একদিন হযরত মনসুর আল-হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি যখন জনতার গালাগ...
29/09/2026

হযরত মনসুর আল-হাল্লাজ (রহমাতুল্লাহি আলাইহি) ও একটি গোলাপ।

একদিন হযরত মনসুর আল-হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি যখন জনতার গালাগালি ও পাথরের আঘাতে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাঁর এক বন্ধু তাঁকে একটি সাধারণ গোলাপ ছুড়ে দিলেন। গোলাপটি হাতে নিয়ে আল-হাল্লাজ দীর্ঘশ্বাস ফেললেন এবং কেঁদে উঠলেন। একজন প্রহরী তাঁকে জিজ্ঞেস করল, “আপনি কোনো কথা না বলে মানুষের ছোড়া পাথর সহ্য করছেন, অথচ একটি ফুলের জন্য কাঁদছেন?” তিনি উত্তর দিলেন, “যারা পাথর ছুড়ছে, তারা অজ্ঞ। তাই আমি তাদের ক্ষমা করে দিয়েছি। কিন্তু সে... সে তো জানত আমি কে। আর সে যখন আমাকে একটি ফুল পাঠাল, তখন তা আমাকে মানুষের হৃদয়ের কঠোরতার কথা মনে করিয়ে দিল।” — হযরত মনসুর আল-হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি

মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দির উদ্যোগে মরহুম শেফায়াতুল ইসলাম সাব্বিরের শ্রদ্ধেয় আব্বাকে পবিত্র ওমরাহ পালনের দায়ি...
28/09/2026

মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দির উদ্যোগে মরহুম শেফায়াতুল ইসলাম সাব্বিরের শ্রদ্ধেয় আব্বাকে পবিত্র ওমরাহ পালনের দায়িত্ব গ্রহণ.......

ছাত্রসেনা নেতা মরহুম শেফায়াতুল ইসলাম সাব্বিরের শ্রদ্ধেয় আব্বার পবিত্র ওমরাহ পালনের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সমরকন্দী হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আমান উল্লাহ আমান সমরকন্দী। মরহুম শেফায়াতুল ইসলাম সাব্বিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়ে মাওলানা আমান উল্লাহ সমরকন্দীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের জন্য দোয়া করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কৃতজ্ঞতা ও আন্তরিকতার প্রকাশ লক্ষ্য করা গেছে। মাওলানা আমান উল্লাহ আমান সমরকন্দী দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর ব্যবস্থাপনায় সমরকন্দী হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ ও ওমরাহ পালনে আগ্রহীদের সহযোগিতা করা হয়ে থাকে। উল্লেখ্য, মরহুম শেফায়াতুল ইসলাম সাব্বিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে একটি মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তরুণ মেধাবী সংগঠক, মুহাম্মদ Abdullah Al Maruf...
28/09/2026

ছাত্রসেনা চট্টগ্রাম কলেজ শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তরুণ মেধাবী সংগঠক, মুহাম্মদ Abdullah Al Maruf-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ তায়ালা আপনার ওপর অর্পিত দায়িত্বকে ইখলাস, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে পালন করার তাওফিক দান করুন। আপনার নেতৃত্বে ছাত্রসমাজের মাঝে দ্বীনি দাওয়াহ, আদর্শ ও নৈতিকতার প্রচার-প্রসার আরও বেগবান হোক—এই প্রত্যাশা। আপনার দায়িত্বশীল পথচলা সফল ও কল্যাণময় হোক। আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

23/09/2026

ফাতিহায়ে ইয়াজদাহুম শরীফ......
গাউসিয়তে কুবরার অধিকারী, মাহবুবে সুবহানী, পীরে লা-ছানী, হুজুর শাহেনশাহে বাগদাদ, পীর-মীর, সরকারে গাউসে আজম, সৈয়্যদ আব্দুল কাদের জিলানী (রাদ্বি.)-এর রুহানি ফুয়ুজাত নসিব হোক।

23/09/2026

জিস কি মিম্বার হুয়ি গর্দানে আউলিয়া,
উস কদম কি কারামত পে লাখো সালাম।

22/09/2026

معیں کہ فدائے نام تو شد دریوزہ گر اکرام تو شد
شد خواجہ ازاں کہ غلام تو شد دارد طلب تسلیم و رضا
আপনার নামেরই গোলাম এই মুঈন,
আপনারই দয়া ও কৃপার ভিখারি।
খাজা হয়েছি গোলামীর বদৌলতে,
আশায় থাকি শুধু আপনারই অনুগ্রহের।

— হুজুর খাজা গরীব নেওয়াজ (রাদ্বি.)

হযরত ইমাম আবু হানিফা (রাদ্বি.) স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত সীরাহ কুইজ প্রতিযোগিতায় মুহাম্মদ রিফাতুল ইসলাম শিকদার মেধা ত...
22/09/2026

হযরত ইমাম আবু হানিফা (রাদ্বি.) স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত সীরাহ কুইজ প্রতিযোগিতায় মুহাম্মদ রিফাতুল ইসলাম শিকদার মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। একইসঙ্গে উম্মে সাবিহা খানমও কৃতিত্বের সঙ্গে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।

দু’জনের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তা'য়ালা তাদের ইলমে দ্বীন ও নবীপ্রেমে আরও সমৃদ্ধ করুন, জ্ঞান ও মেধাকে কল্যাণের পথে কাজে লাগানোর তাওফিক দান করুন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের তাওফিক নসিব করুন।

Address

Patiya, Chittagong
Chittagong
4370

Telephone

+8801818094027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahe Mustafa Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Rahe Mustafa Media:

Shortcuts

Share