16/07/2026
সমাজের কল্যাণে আমাদের ছোট্ট প্রয়াস ❤️
জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তার দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থার কারণে পথচারী ও যানবাহন চলাচলে এলাকাবাসীকে নানা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছিল।
আজ জলদী সদ্ধর্ম সুরক্ষা পরিষদ-এর উদ্যোগে আমাদের সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার বেশি ক্ষতিগ্রস্ত ও বড় বড় গর্তগুলো যতটা সম্ভব ভরাট করার চেষ্টা করেছেন, যাতে মানুষ ও যানবাহন চলাচলে অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
এটি স্থায়ী সমাধান নয়, তবে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা লাঘবের আন্তরিক প্রয়াস।
মানুষের সেবাই আমাদের অনুপ্রেরণা। এই লক্ষ্য নিয়েই জলদী সদ্ধর্ম সুরক্ষা পরিষদ সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাবে। 🌿🤝
#জলদী_সদ্ধর্ম_সুরক্ষা_পরিষদ #স্বেচ্ছাশ্রম #সমাজসেবা #মানুষের_পাশে #মানবতার_সেবায