Aayat - আয়াত

Aayat - আয়াত In Islam every little deed matters a lot. Every little good deed and every little bad deeds.

Mehedi conflict ⛔⛔এই মতটা মন মতো! আশা করি আর কারোর কোনো দ্বিধা থাকবে না!নারীদের জন্য মেহেদী ব্যবহার করা মুস্তাহাব (নেকির...
19/04/2023

Mehedi conflict ⛔⛔
এই মতটা মন মতো! আশা করি আর কারোর কোনো দ্বিধা থাকবে না!

নারীদের জন্য মেহেদী ব্যবহার করা মুস্তাহাব (নেকির কাজ)। সুতরাং, এক্ষেত্রে অবহেলা বা অলসতা না করাই ভালো। এমনকি হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, মেহেদী না দেওয়া মাকরুহ, যেমনটি অনেক আলিম বলেছেন।
আয়িশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন এক নারী পর্দার আড়াল থেকে হাত বের করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটি চিঠি ইশারা করলেন। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটি গুটিয়ে নিয়ে বললেন, ‘‘আমি বুঝতে পারছি না, এটি কোনো পুরুষের হাত নাকি কোনো নারীর হাত?’’ তখন সেই নারী বললেন, ‘‘বরং, এটা একজন নারীর হাত।’’ তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘যদি তুমি নারী হতে, তাহলে অবশ্যই মেহেদী দ্বারা তোমার হাতের নখগুলো বদলে দিতে।’’ [আবু দাউদ, আস-সুনান: ৪১৬৬; নাসায়ি, আস-সুনান: ৫০৮৯; হাদিসটি সহিহ]
❖ গোল্ড বা টিউব মেহেদী দেওয়ার বিধান:
গোল্ড মেহেদী বা টিউব মেহেদী ব্যবহার করা জায়েয। এবং এগুলো ব্যবহার করে প্রলেপ উঠিয়ে ফেলার পর অজু-গোসল সবই সহিহ হবে। কেননা এ মেহেদী লাগানোর পর শরীরে যে রঙ অবশিষ্ট থাকে—যার কোনো কোনোটিতে পরবর্তীতে আবরণের মতো উঠে—তা আমাদের জানামতে চামড়ায় পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই এগুলো ব্যবহার করতে সমস্যা নেই। [শারহুল মুনয়া: ৪৮; রাদ্দুল মুহতার: ১/১৫৪; মাসিক আলকাউসার, এপ্রিল ২০১৬ সংখ্যা]
➤ তবে, বাজারের অনেক মেহেদীতে ক্ষতিকর কেমিকেল থাকে। তাই, বুঝে-শুনে সতর্কতার সাথে ব্যবহার করাই ভালো।
❖ নবিজির মেহেদী ব্যবহার:
আবু রিমসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার পিতা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় আসলাম, যখন তিনি তাঁর দাড়িতে মেহেদী লাগিয়েছেন। [নাসায়ি, আস-সুনান: ৫০৮২; হাদিসটি সহিহ]
❖ নারীদের পায়ে মেহেদী ব্যবহারের বিধান:
অনেকে বলেন, যেহেতু নবিজি তাঁর দাড়িতে মেহেদী দিতেন, সেহেতু নারীদের জন্য পায়ে মেহেদী দেওয়া উচিত নয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। নবিজি তো মাথায় তেলও ব্যবহার করতেন। অথচ আমরা অনেকে তো পায়ে তেল ব্যবহার করি। এগুলো আবেগী কথা-বার্তা। বরং, নারীরা পায়ে মেহেদী দিতে পারবে। এ ব্যাপারে আলিমগণ একমত। [ইবনু হাজার, ফাতহুল বারি: ১০/৩৬৭; শামি, রাদ্দুল মুহতার: ৬/৪২২]
❖ পুরুষদের মেহেদী ব্যবহার:
পুরুষের জন্য সাধারণভাবে মেহেদী ব্যবহার করা জায়েয নেই। এটাই বিশুদ্ধ কথা।
আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘পুরুষের সুগন্ধি এমন হবে, যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রঙ গোপন থাকে আর নারীর সুগন্ধি এমন হবে, যার রঙ প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে।’’ [তিরমিযি, আস-সুনান: ২৭৮৭; হাদিসটি সহিহ]
➤ তবে, চিকিৎসার প্রয়োজনে পুরুষরা মেহেদী ব্যবহার করতে পারবে।
সালমা উম্মু রাফি’ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কখনো আঘাত পেলে বা কাঁটা বিদ্ধ হলে তিনি আহত স্থানে মেহেদী লাগাতেন। [ইবনু মাজাহ, আস-সুনান: ৩৫০২; হাদিসটি হাসান]
➤ পুরুষরা দাড়িতে মেহেদী লাগাতে পারবে।
আবু রিমসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় আসলাম, যখন তিনি তাঁর দাড়িতে মেহেদী লাগিয়েছেন। [নাসায়ি, আস-সুনান: ৫০৮২; হাদিসটি সহিহ]
আবু যার (রাহ.) থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যজনিত শুভ্রতাকে পরিবর্তন করে থাক, সেগুলোর মধ্যে উত্তম হলো: মেহেদী এবং কাতাম।’’ [নাসায়ি, আস-সুনান: ৫০৭৭; হাদিসটি সহিহ]

21/12/2022
“আমার সামনে আমার উম্মতের সকল সাওয়াব পেশ করা হয়েছে, এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা-আবর্জনা বের করার সাওয়াব...
20/12/2022

“আমার সামনে আমার উম্মতের সকল সাওয়াব পেশ করা হয়েছে, এমনকি কোনো ব্যক্তি কর্তৃক মসজিদ থেকে ময়লা-আবর্জনা বের করার সাওয়াবও। অপরদিকে আমার সামনে আমার উম্মতের পাপরাশিও পেশ করা হয়েছে। আমি সেখানে কুরআনের কোনো আয়াত বা সূরা মুখস্থ করে ভুলে যাওয়ার চেয়ে বড় কোনো পাপ দেখিনি।"

— রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
'আত-তিবইয়ান (কুরআনের ধারক বাহকদের আদব)' বই থেকে
মূল : ইমাম মহিউদ্দিন আন নববী রহ.

© Wafi life

😒😒🫤🫤
17/12/2022

😒😒🫤🫤

এই একটা সকালবেলার অভ্যাস কিন্তু আপনার গোটা জীবনের মাত্রা পাল্টে দিতে পারে, ইন শা আল্লাহ,➵ তা হলো: প্রতিদিন সকালবেলা ঘুম ...
17/12/2022

এই একটা সকালবেলার অভ্যাস কিন্তু আপনার গোটা জীবনের মাত্রা পাল্টে দিতে পারে, ইন শা আল্লাহ,

➵ তা হলো: প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠার পর ফজরের নামাজ, সকালের জিকির প্যাকেজ, এবং ৫ পৃষ্ঠা কুরআন তিলাওয়াত টানা শেষ না করার আগ পর্যন্ত ফোনের কোন নোটিফিকেশন চেক করা যাবে না।

➵ কী হয় যখন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা ফোন হাতে নিয়ে স্ক্রলিং শুরু করি? মেসেজ চেক করা শুরু করি?
― তখন সকাল সকাল আমাদের মগজকে আমরা অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ভরিয়ে দিলাম। সকালে উঠেই যদি আপনি সবার আগে মেসেজ, ইমেইল, হোয়াটসঅ্যাপ, কে আমাকে অভিমান করে দশটা মেসেজ দিয়েছে, পেইজের কাস্টমারের অভিযোগ―ইত্যাদি চেক করা শুরু করেন, তাহলে সকাল সকাল কিন্তু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। একটা সুন্দর প্রোডাক্টিভ স্টার্টিং এর জন্য যে শান্তিপূর্ণ একটা আবহাওয়ার প্রয়োজন হয়, মনের ভেতর সেটা আর তৈরি হতে পারল না। ফলস্বরূপ দেখা যাচ্ছে সকাল থেকেই আনপ্রডাক্টিভ সময় নষ্টের সিলসিলা শুরু করে দিচ্ছি আমরা।

➵➵ একটা চ্যালেঞ্জ নিন! আগামী ৭ দিন ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোন চেক করবেন না। আগে নামাজ, জিকির, কুরআন তিলাওয়াত―এরপরে গিয়ে ফোন হাতে নিবেন। এরপর নিজেই পরখ করে দেখুন আপনার কাজের, ইবাদতের ফোকাস এবং কোয়ালিটি কেমন বেড়ে যাচ্ছে, বি'ইজনিল্লাহ।

Every Morning.
Before connecting with the creations of the world,
Go connect with The Creator first!
and enjoy the Barakah-effect!

#রাইটিং_থেরাপি
#প্রোডাক্টিভ_মুসলিম
© কপি

গত ১০০ বছর আগে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়েছে তাদের সন্তনদের ৪০+% ইসলাম ধর্ম ত্যাগ করেছে। আর তাদের পৌত্রদের(নাতি) ৯০+...
17/12/2022

গত ১০০ বছর আগে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়েছে তাদের সন্তনদের ৪০+% ইসলাম ধর্ম ত্যাগ করেছে। আর তাদের পৌত্রদের(নাতি) ৯০+% ইসলাম ধর্ম ত্যাগ করেছে।

★ একজন মানুষের মৃত্যুর পর তার সকল আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু ৩ টা রাস্তা খোলা থাকে। তার মাঝে অন্যতম হচ্ছে সন্তান-সন্ততির দোয়া, আমল, ভালো কাজ। তারাই যদি ধর্মান্তরিত হয়ে যায়

একজন মুসলিমের জীবন শুধুই দুনিয়াবী সফলতা অর্জন করা নয়। সাথে সাথে আখেরাতের অনন্ত জীবনের পুঁজির ব্যবস্থা করাও প্রধান লক্ষ্য।
আমার পরিচিত এক স্যার দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন। স্যারের স্ত্রী-ও সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। পরে ছেলে-মেয়েদের উন্নত জীবনের লক্ষ্যে আমে-রিকায় পাড়ি জমায়। সেখানের একটা বিশ্ববিদ্যালয়ে দুইজনেই চাকরী নেয়। যখন তাদের মেয়ের বয়স ১৩-১৪ হয় তখন তাকে হিজাব পরতে বললে সে পরে না। মিনি স্কার্ট পরে বের হয়। ছেলেকে কোর'আন শিক্ষার জন্য পাঠাতে চায় কিন্তু সে এসব শিখবে না। সে দেশে আবার কিছুতে জোরাজোরিও করা যায় না।
ফলে স্যার আর তার স্ত্রী দুইজন অনেক হতাশ হয়ে পড়ে। শেষে দুই জনে যুক্তি করে যে, এ দেশে আর থাকবে না। সামারে বাংলাদেশে বেড়াতে যাওয়ার নাম করে ছেলেমেয়ে ও নিজেদের পাসপোর্ট ছিরে ফেলে দেয়। আর আমেরিকার নামও নেয় না তারা। এখন ভালোই চলছে তাদের দিনকাল। ছেলেমেয়েরা খুব একটা বড় হবার আগেই ফিরে এসেছে তাই হয়তো শেষ রক্ষাটা হয়েছে।
★মানুষের মনকে পারিপার্শ্বিকতা অনেক বেশি প্রভাবিত করে। যে পরিবেশে আধ্যাত্মিকতার ন্যূনতম শিক্ষা নাই, মসজিদ আছে ৫০০ কি.মি. পরে। চাইলেই নিজের মত ইবাতদে মশগুল হওয়া যায় না। সে পরিবেশে ইমান টিকিয়ে রাখা আগুনে বসবাস করার থেকেও ভয়ংকর।
তাছাড়া নগ্নতা, অশ্লীলতা, দুনিয়ার চাকচিক্যতা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইমান রক্ষা করে চলা এতোটা সহজ কাজ নয়।
তারপরও আমাদের দেশে বেকারত্ব, উচ্চ শিক্ষার অভাব, হতাশা ইত্যাদির কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষজন যাচ্ছে, সামনে আরো যাবে। আমি বলি বাংলাদেশে আমরা আগুন হাতে নিয়ে ইমান রক্ষা করছি আর ঐসব দেশে আগুনের ভিতর বসে ইমান রক্ষা করতে হবে।

© ILM Planet

ধরুন আপনার সাথে এমন কিছু ঘটল, যেটা আপনি মোটেও পছন্দ করছেন না। তখন আপনার রিএকশনটা কেমন হয়? কেমন হওয়া উচিত আমাদের প্রতিক...
30/11/2022

ধরুন আপনার সাথে এমন কিছু ঘটল, যেটা আপনি মোটেও পছন্দ করছেন না। তখন আপনার রিএকশনটা কেমন হয়?

কেমন হওয়া উচিত আমাদের প্রতিক্রিয়াগুলো?

বিরূপ পরিস্থিতির বিপরীতে আমাদের প্রতিক্রিয়ার তিনটা স্তর আছে।

📍 প্রথম স্তর হচ্ছে, ধৈর্য ধরা এবং এটা সর্বনিম্ন স্তর।

শুনতে অবাক লাগে না যে, ধৈর্য ধরাই সর্বনিম্ন স্তর ?

সামনে‌ পড়তে থাকুন, তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

🔸 এই স্তরে থাকা অবস্থায় বান্দা তার পছন্দ অনুযায়ী কিছু হচ্ছে না দেখে খুব কষ্ট পায় এবং কষ্টের পাশাপাশি ধৈর্য ধরে

🔸 সে টেনশান করে, দুশ্চিন্তা করে- কিন্তু কথায়/কাজে আল্লাহ অখুশি হবেন, এমন কিছু করে না। আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কিছু মুখ দিয়ে উচ্চারণ করে না।

🔸 কান্নাকাটি করেও সবর করা যায়, ধৈর্যশীল হওয়া যায়। আচরণে আল্লাহ অখুশি হবেন, এমন কিছু করা যাবে না।

🔸এই ব্যক্তির কাছে বিপদ আসা না আসা সমান নয়, বিপদ আসলে সে কষ্ট পায়।

🔸 এই সর্বনিম্ন স্তরের ধৈর্য্য টুকু যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে গুনাহগার হওয়ার আশঙ্কা রয়ে গেল। ন্যূনতম ধৈর্য না রাখলে বান্দার গুনাহ হবে।

------------

📍 দ্বিতীয় স্তর হচ্ছে Contentment অর্থাৎ বিপদের প্রতিক্রিয়া হিসেবে প্রশান্ত চিত্তে অন্তর শান্ত রাখা।

🔸 এই স্তরে বান্দা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে খুশি।
সে বিপদ আসলে কষ্ট পায় না। খুশি থাকে আল্লাহ যা দিয়েছে সেটা নিয়েই, কারণ সে জানে দুঃখ-কষ্ট উভয় পরিস্থিতি তার জন্য কল্যাণকর।

🔸 বিপদ আসা এবং না আসা এই ব্যক্তির জন্য সমান! সে বিশ্বাস করে, সবই তার জন্য কল্যাণ।

"মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য ভালো। এটা মু’মিন ব্যতীত অন্য কারো জন্য নয়। যদি তাকে কল্যাণ স্পর্শ করে সে আল্লাহর শোকর আদায় করে। ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর যদি তাকে ক্ষতি স্পর্শ করে সে ধৈর্য ধারণ করে। ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়।"
(সহীহ মুসলিম)

🔸সে প্রথম স্তরের বান্দাদের মত কষ্টের তীব্রতা অনুভব করে না।
🔸 এই স্তর পর্যন্ত আসতে না পারলে বান্দার উপর কোন গুনাহ নেই।

-----------

📍 তৃতীয় এবং সর্বোচ্চ স্তর হচ্ছে বিপদের প্রতিক্রিয়া হিসেবে কৃতজ্ঞ থাকা! Gratefulness সর্বোচ্চ স্তর - সুবহান আল্লাহ!

🔸 অর্থাৎ এই বান্দা তার পছন্দমত কিছু না হলে, বরং আল্লাহর কাছে আরো কৃতজ্ঞতা প্রকাশ করে!

🔸 এই বিপদ আল্লাহ তাকে দিয়েছেন, সেজন্য অভিযোগ করা তো অনেক দূরের কথা,‌ বরং সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ তার অন্তর দুনিয়াতে কোন কিছু পাওয়ার মায়া থেকে মুক্ত।

🔸 সেই বিপদের পুরোটুকুর বিনিময় আল্লাহর কাছে আখিরাতে সে চেয়ে নিবে, এই প্রশান্তি চিত্তে সে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে। চরম বিপদ পাওয়ার পরেও!

🔸 এই স্তর পর্যন্ত আসতে না পারলেও বান্দার উপর কোন গুনাহ নেই।

একজন প্রসিদ্ধ স্কলার বলেছেন, "যদি বান্দার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা গভীর পর্যায়ে থাকে, তাহলেই বান্দা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে, যদিও বিপদ আপদ তার কাম্য নয়।"

"আর হ্যাঁ, জান্নাতে তাদের ঘরের প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে আসবে তাদের শ্রদ্ধা জানানোর জন্য এবং বলবে, 'তোমাদের প্রতি সালাম'। কারণ, পৃথিবীতে তোমরা সবরকে নিজেদের আদর্শ করে নিয়েছিলে। কতই না উত্তম আখেরাতের এ ঠিকানা।’
(সূরা রা’দ : আয়াত ২৩-২৪)

এই তিনটা স্তর সম্পর্কে বিস্তারিত শিখলাম আমাদের অরিন আপুর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামীন আপুকে উত্তম প্রতিদান দিক।

এখন চিন্তা করি তো, আমরা কোন‌ লেভেলে আছি?

অপছন্দনীয় পরিস্থিতিতে আমাদের রিএকশনগুলো কেমন হয়?

আমরা নিজেদেরকে কোন স্তরে দেখতে চাই?

#রাইটিং_থেরাপি
কপি - শারিন সফি অদ্রিতা

“রমজানের ক্বদরের রাতে যেমনিভাবে দুয়া কবুল হয়, ঠিক তেমনি শুক্রবারের সূর্যাস্তের পূর্বক্ষণেও দুয়া কবুল হয়।”- ইমাম ইবনুল...
29/09/2022

“রমজানের ক্বদরের রাতে যেমনিভাবে দুয়া কবুল হয়, ঠিক তেমনি শুক্রবারের সূর্যাস্তের পূর্বক্ষণেও দুয়া কবুল হয়।”

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
(যাদুল মাআ’দ, ১/৩৯৮)

31/08/2022

ইবনুল ক্বাইয়্যিম رحمه الله বলেন, সূরাতুল ফাতিহাতে রয়েছে দুইটি উপশম -

১। অন্তরের উপশম
২। শরীরের উপশম

● [‎بدائع التفسير ⁩ ٤٠/١]

18/08/2022

আনাস [রা.] বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললো, হে রাসূলাল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
استغفر ربك
"তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা কর"
সেই ব্যক্তি বললেন, আমি ক্ষমা প্রার্থনা করে পুনরায় গুনাহ করে ফেলেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "فإذا عدت فاستغفر ربك"
"যখন তুমি পুনরায় গুনাহ করে ফেলবে তখন আবার ইস্তিগফার(ক্ষমা প্রার্থনা) করবে"
সেই ব্যক্তি একই প্রশ্ন ৩ বা ৪ বার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
"‌استغفر ‌ربك ‌حتى ‌يكون ‌الشيطان ‌هو ‌المحسور"
"তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো যতক্ষণ না শয়তান ক্লান্ত হয়ে যাচ্ছে"
[ ইমাম বাইহাক্বী (রাহ.), শু'আবুল ঈমান, হা: ৬৬৮৮; ড. আব্দুল আলী আব্দুল হামীদ হামিদের মতে সনদ দইফ]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aayat - আয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share