20/09/2025
জুয়েল ক্লাব পূজা উদযাপন পরিষদ
১৯৮০ – ২০২৫
৪৫ বছরের দীপ্ত যাত্রা!
একটা ক্লাব মানে শুধু নাম নয়—
একটা ইতিহাস, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে দায়িত্বের হস্তান্তর,
একটা ভালোবাসার বন্ধন, হাজারো সৃষ্টিশীলতার সমাহার।
এই ৪৫ বছরের পথচলা কখনোই সহজ ছিল না।
রয়েছে অসংখ্য মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, কঠোর পরিশ্রম ও প্রেরণা।
আমাদের অগ্রজদের দূরদর্শিতা যেমন ছিলো পথপ্রদর্শক,
তেমনি অনুজদের ঘাম আর নির্ঘুম রাত ছিলো চালিকাশক্তি।
আমাদের খোকন শীল দাদার আত্মত্যাগ,
শাখাল শীল মেসোর সারাজীবনের নিবেদন—
এই সবকিছু মিলিয়েই আজকের জুয়েল ক্লাব দাঁড়িয়ে আছে অটল গৌরবে।
কখনো আনন্দে ভরা জমকালো স্মৃতি, কখনো বিষাদের কালো ছায়া—
সবই মিলেমিশে গড়ে তুলেছে আমাদের এই দীর্ঘ যাত্রা।
আজ দায়িত্ব ছোটদের হাতে, কাল আবার যাবে নতুন প্রজন্মের কাছে।
এভাবেই চলতে থাকবে জুয়েল ক্লাবের অনন্ত ধারা।
প্রবাসে থাকা ভাইয়েরা এ পূজায় মন রাখতে পারে না,
তাই সুযোগ পেলেই ছুটে আসে মায়ের মণ্ডপে।
যে ভাই অফিস শেষে রাতের আড্ডায় অভ্যস্ত,
সেও পূজার ব্যস্ততা শেষে তড়িঘড়ি করে ছুটে আসে মায়ের দর্শনে।
এই টান, এই টানই জুয়েল ক্লাবের প্রাণ।
৪৫তম দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রার্থনা—
মা দুর্গার অগাধ কৃপায় ভরে উঠুক সবার জীবন।
পূজা হোক ভক্তিময়, আনন্দময় ও উৎসবমুখর।
ঢাকের বাদ্যি, ঢোলের তালে, ধুনুচি নাচের উচ্ছ্বাসে
রাতের আরতি হোক এক অনন্য স্মৃতিময় মুহূর্ত।
জুয়েল ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই দুর্গা পূজার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা।
মা দুর্গা সকলের মঙ্গল করুন,
প্রতিটি পূজা মন্ডপ ভরে উঠুক ভক্তি, ভালোবাসা আর সাত্ত্বিকতায়।