সহীহ্ হাদীস - বুখারী

সহীহ্ হাদীস - বুখারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সহীহ্ হাদীস - বুখারী, Religious organisation, Jail Road, Bokshir Haat, Chittagong.

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮৭
✨✨✨✨✨✨✨

১৮৭। আদম (রহঃ) ... আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,

একবার দুপুরে নবী (সাঃ) আমাদের সামনে বেরিয়ে এলেন। তাঁকে উযূর পানি এনে দেওয়া হল। তখন তিনি উযূ করলেন। লোকে তাঁর উযূর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের দু’রাকআত সালাত আদায় করলেন। আর তাঁর সামনে ছিল একটি লাঠি।

আবূ মূসা (রাঃ) বলেন,

নবী (সাঃ) একটি পাত্র আনালেন যাতে পানি ছিল। তারপর তিনি তার মধ্যে উভয় হাত ও চেহারা মুবারক ধুইলেন এবং তার মধ্যে কুলি করলেন। তারপর তাঁদের দু’জন [আবূ মূসা (রাঃ) ও বিলাল (রাঃ)]-কে বললেন, তোমরা এ থেকে পান কর এবং তোমাদের মুখমণ্ডল ও বুকে ঢাল।

#সহীহ্_বুখারী_১৮৭

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮৬
✨✨✨✨✨✨✨

১৮৬।মূসা (র)… ‘আমর ইবন আবূ হাসান (র) থেকে বর্ণিত,

তিনি ‘আবদুল্লাহ ইবন যায়দ (রা)- কে নবী (সাঃ) এর উযূ সম্পর্কে প্রশ্ন করলেন। তখন তিনি এক পাত্র পানি আনালেন এবং তাঁদের (দেখাবার) জন্য নবী (সাঃ) এর মত উযূ করলেন। তিনি পাত্র থেকে দু’হাতে পানি ঢাললেন। তা দিয়ে হাত দুটি তিনবার ধুইলেন। তারপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তিন আঁজলা পানি দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর আবার হাত ঢুকালেন। তিনবার তাঁর চেহারা মুবারক ধুইলেন। তারপর আবার হাত ঢুকিয়ে (পানি নিয়ে) দুই হাত কনুই পর্যন্ত দু’বার ধুইলেন। তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পেছনে একবার মাথা মসেহ করলেন। তারপর দু’ পা গিরা পর্যন্ত ধুইলেন।

#সহীহ্_বুখারী_১৮৬

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮৫
✨✨✨✨✨✨✨

১৮৫। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) .... ইয়াহইয়া আল-মাযিনী (রহঃ) থেকে বর্ণিত,

এক ব্যাক্তি ’আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ)-কে (তিনি আমর ইবনু ইয়াহিয়ার দাদা) জিজ্ঞাসা করল,

আপনি কি আমাদেরকে দেখাতে পারেন, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করতেন?

আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) বলেন, হ্যাঁ।

তারপর তিনি পানি আনালেন।

হাতের উপর সে পানি ঢেলে দু’বার তাঁর হাত ধুইলেন।

তারপর কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে ঝেড়ে পরিস্কার করলেন।

এরপর চেহারা তিনবার ধুইলেন।

তারপর দু’ হাত কনুই পর্যন্ত দু’বার করে ধুইলেন।

তারপর দু’ হাত দিয়ে মাথা মাসেহ করলেন। অর্থাৎ হাত দু’টি সামনে ও পিছনে নিলেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত গর্দান পর্যন্ত নিলেন। তারপর আবার যেখান থেকে নিয়েছিলেন, সেখানেই ফিরিয়ে আনলেন।

তারপর দু’পা ধুইলেন।

#সহীহ্_বুখারী_১৮৫

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮৪
✨✨✨✨✨✨✨

১৮৪। ইসমাইল (রহঃ) ..... আসমা বিনতে আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,

আমি একবার নবী (সাঃ) এর স্ত্রী ’আয়িশা (রাঃ) এর কাছে এলাম। তখন সুর্য গ্রহণ লেগেছিল। দেখলাম সব মানুষ দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং ’আয়িশা (রাঃ)-ও দাঁড়িয়ে সালাত আদায় করছেন।

আমি জিজ্ঞাসা করলাম লোকদের কী হয়েছে?

তিনি তাঁর হাত দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, ’সুবহানাল্লাহ্’!

আমি বললাম এটা কি কোন আলামত?

তিনি ইশারা করে বললেন, ’হ্যাঁ’।

এরপর আমিও সালাতে দাঁড়িয়ে গেলাম।
এমনকি আমাকে সংজ্ঞাহীনতায় আচ্ছন্ন করে ফেলল এবং আমি আমার মাথায় পানি দিতে লাগলাম।

তারপর রাসূলুল্লাহ (সাঃ) (মুসল্লিদের দিকে) ফিরে আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন,

যেসব জিনিস আমি ইতিপূর্বে দেখিনি সেসব আমি আমার এই স্থানে আমি দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও।

আর আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে, কবরে তোমাদের পরীক্ষা করা হবে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি।

বর্ণনাকারী বলেন, আসমা (রাঃ) কোনটি বলেছিলেন, আমি জানিনা।
তোমাদের প্রত্যেকের কাছে (ফিরিশতা) উপস্থিত হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে,
“এ ব্যাক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান আছে?” –তারপর ’মু’মিন, বা ’মু’কিন’ ব্যাক্তি বলবে- (আসমা ’মুমিন’ বলেছিলেন না ’মুকিন’ তা আমি জানিনা) -

ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ)
তিনি আমাদের কাছে মু’জিযা ও হিদায়ত নিয়ে এসেছিলেন। আমরা তাঁর ডাকে সাড়া দিয়েছি, তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর অনুসরণ করেছি।

তারপর তাকে বলা হবে নিশ্চিন্তে ঘুমাও।
আমরা জানলাম যে, তুমি মু’মিন ছিলে।

আর ’মুনাফিক’ বা ’মুরতাব’ বলবে, আমি জানিনা।

আসমা এর কোনটি বলেছিলেন তা আমি জানিনা- লোকজনকে এঁর সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি আর আমিও তা-ই বলেছি।

#সহীহ্_বুখারী_১৮৪

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮৩
✨✨✨✨✨✨✨

১৮৩। ইসমাইল (রহঃ) .... ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত,

তিনি একবার নবী (সাঃ) এর স্ত্রী মায়মূনা (রাঃ) এর ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইবনু ’আব্বাস (রাঃ) এর খালা। ইবনু ’আব্বাস (রাঃ) বলেনঃ এরপর আমি বিছানার চওড়া দিকে শয়ন করলাম এবং রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর স্ত্রী বিছানার লম্বা দিকে শয়ন করলেন;
এরপর রাসূলুল্লাহ (সাঃ) ঘুমিয়ে পড়লেন। এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে রাসূলুল্লাহ (সাঃ) জেগে উঠলেন। তিনি বসে হাত দিয়ে তাঁর মুখমণ্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। তারপর সূরা আলে-’ইমরানের শেষ দশ আয়াত পাঠ করলেন।

এরপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক থেকে উযূ করলেন। তিনি সুন্দরভাবে উযূ করলেন। তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন। ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, আমিও উঠে তিনি যেরূপ করেছিলেন তদ্রুপ করলাম। তারপর গিয়ে তাঁর বাঁ পাশে দাঁড়ালাম। তিনি তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিলেন (এবং তাঁর), ডান পাশে এনে দাঁড় করালেন। তারপর তিনি দু রাক’আত সালাত আদায় করলেন। তারপর দু রাক’আত, তারপর দু রাক’আত, দু রাক’আত, তারপর দু রাক’আত, তারপর দু রাক’আত, তারপর বিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাঁর কাছে মুয়াযযিন এলেন। এরপর তিনি দাঁড়িয়ে হাল্কাভাবে দু রাক’আত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন।

#সহীহ্_বুখারী_১৮৩

01/11/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮২
✨✨✨✨✨✨✨✨

১৮২। আমর ইবনু ’আলী (রহঃ) .... মুগীরা ইবনু শু’বা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, তিনি এক সফরে রাসুলুল্লাহ(সাঃ) এর সঙ্গে ছিলেন। এক সময় তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন। (প্রয়োজন সেরে আসার পর) মুগীরা তাঁকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি উযূ করছিলেন। তিনি তাঁর মুখমণ্ডল এবং দু হাত ধুলেন এবং তাঁর মাথা মাসেহ করলেন ও উভয় মোজার উপর মাসেহ করলেন।

#সহীহ্_বুখারী_১৮২

31/10/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮১
✨✨✨✨✨✨✨✨

১৮১। ইবনু সালাম (রহঃ) .... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,

রাসূলুল্লাহ (সাঃ) যখন আরাফাত থেকে ফিরছিলেন, তখন তিনি একটি গিরিপথের দিকে গিয়ে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সেরে এলেন।

উসামা (রাঃ) বলেন, পরে আমি তাঁকে পানি ঢেলে দিচ্ছিলাম আর তিনি উযূ করছিলেন।

এরপর আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি সালাত আদায় করবেন?

তিনি বললেন, সালাত এর স্থান তোমার সামনে।

#সহীহ্_বুখারী_১৮১

31/10/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৮০
✨✨✨✨✨✨✨✨
১৮০। ইসহাক ইবনু মনসূর (রহঃ) .... আবূ সা’য়ীদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত,

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এক আনসারীর কাছে লোক পাঠালেন। তিনি চলে এলেন। তখন তাঁর মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল।

নবী (সাঃ) বললেন, সম্ভবত আমরা তোমাকে তাড়াতাড়ি করতে বাধ্য করেছি।

তিনি বললেন, জী।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যখন ত্বরার কারণে মনী বের না হয় (অথবা বললেন), মনীর অভাবজনিত কারণে তা বের না হয় তবে তোমার উপর কেবল উযূ করা জরুরী।

ওয়াহব (রহঃ) শু’বা (রহঃ) সূত্রে এ রকমই বর্ণনা করেন। তিনি [শুবা (রহঃ)] বলেন, আবূ আবদুল্লাহ (রহঃ) বলেছেন, গুনদর (রহঃ) ও ইয়াহইয়া (রহঃ) শু’বা (রহঃ) এর সূত্রে বর্ণনায় উযূর কথা উল্লেখ করেন নি।

#সহীহ্_বুখারী_১৮০

31/10/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৭৯
✨✨✨✨✨✨✨✨

১৭৯। সা’দ ইবনু হাফস (রহঃ) .... যায়দ ইবনু খালিদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,

তিনি ’উসমান ইবনু ’আফফান (রাঃ)-কে জিজ্ঞাসা করলেন,

কেউ যদি স্ত্রী সহবাস করে, কিন্তু মনী (বীর্য) বের না হয় (তবে তার হুকুম কি?)

উসমান (রাঃ) বললেনঃ সে উযূ করে নেবে যেমন উযূ করে থাকে সালাত এর জন্য এবং তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে।

উসমান (রাঃ) বলেন, আমি একথা রাসূলুল্লাহ (সাঃ) থেকে শুনেছি।

(যায়দ বলেন) তারপর আমি এ সম্পর্কে ’আলী (রাঃ), যুবায়র (রাঃ), তালহা (রাঃ) ও উবাই ইবনু কা’ব (রাঃ)-কে জিজ্ঞাসা করেছি। তাঁরা আমাকে এ নির্দেশই দিয়েছেন।

#সহীহ্_বুখারী_১৭৯

31/10/2024

বুখারী শরীফ(১ম খন্ড)
২য় অধ্যায় (উযূ)
হাদীস - ১৭৮
✨✨✨✨✨✨✨✨

১৭৮। কুতায়বা (রহঃ) .... মুহাম্মদ ইবনুল হানফিয়্যা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

আলী (রাঃ) বলেছেন, আমার বেশী বেশী মযী বের হতো। কিন্তু আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম।

তাই আমি মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ)-কে অনুরোধ করলাম, তিনি যেন রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞাসা করেন। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন।

তিনি বললেন, এতে শুধু উযূ করতে হয়।

হাদিসটি শু’বা (রহঃ) আ’মাশ (রহঃ) থেকে বর্ণনা করেছেন।

#সহীহ্_বুখারী_১৭৮

Address

Jail Road, Bokshir Haat
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ্ হাদীস - বুখারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share