শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ

শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ (একটি সুন্নী মতাদর্শ ভিত্তিক অরাজনৈতিক সংগঠন)
স্থাপিত: ২০১৬ইং

16/05/2026

হামদ, নাত ও কেরাতে নতুন প্রতিভার খোঁজে সদস্য সংগ্রহ করছে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম | বিস্তারিত কমেন্টে...

ঐতিহাসিক মাজার ও সুফি স্থাপনায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং মাজার-দরগাহ সুরক্ষায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘শাহেন শাহে...
15/05/2026

ঐতিহাসিক মাজার ও সুফি স্থাপনায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং মাজার-দরগাহ সুরক্ষায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ’ এর বিবৃতি;

গত ১৪ মে, ২০২৬ বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার মিরপুরে অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে একদল উগ্রবাদী ও দুষ্কৃতকারী কর্তৃক পরিকল্পিত এবং বর্বরোচিত হামলার ঘটনায় শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় মাজারের ফকির-সেবায়েতদের মারধর, নারীদের ওপর আক্রমণ এবং মাজার সংলগ্ন আসবাবপত্র ভাঙচুরের ঘটনা কেবল একটি ধর্মীয় স্থাপনায় আঘাত নয়, বরং এটি বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুফি সংস্কৃতির মূলে কুঠারাঘাত।
বিবৃতিতে ফোরামের নেতৃবৃন্দ বলেন, হযরত শাহ আলী বাগদাদী (রহ.) ১৫শ শতাব্দীতে এ দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত এই মাজার ও মসজিদ কেবল প্রত্নতাত্ত্বিক সম্পদ নয়, বরং এ দেশের কোটি মানুষের আধ্যাত্মিক কেন্দ্র। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই পবিত্র স্থানে হামলার ঘটনাকে তথাকথিত ‘মাদকবিরোধী অভিযান’ বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক বিরোধী বক্তব্য এবং দায়িত্বশীল ব্যক্তিদের এই হামলার প্রতি পরোক্ষ সমর্থন অপরাধীদের আরও উৎসাহিত করছে বলে আমরা মনে করি।
বিগত কয়েক মাসে সারাদেশে ১৯টি মাজারে ধারাবাহিক হামলার তথ্য পাওয়া গেছে, যেখানে ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই অরাজকতা বন্ধে এবং সুফি সাধকদের স্মৃতি রক্ষার্থে শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ সরকারের কাছে ৫টি সুনির্দিষ্ট দাবি পেশ করছে:

আমাদের ৫ দফা দাবি:
১. রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন: বাংলাদেশের সকল মাজার ও দরগাহ সুরক্ষায় অবিলম্বে একটি স্থায়ী ও কার্যকর ‘জাতীয় নীতিমালা’ প্রণয়ন করতে হবে।
২. সুরক্ষা কমিটি গঠন: প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্ম মন্ত্রণালয়, সুফি সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীদের সমন্বয়ে একটি ‘জাতীয় মাজার ও দরগাহ সুরক্ষা কমিটি’ গঠন করতে হবে।
৩. তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণ: এ পর্যন্ত হামলার শিকার সকল মাজার, দরগাহ ও খানকার পূর্ণাঙ্গ সরকারি তালিকা প্রকাশ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণসহ যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
৪. দ্রুত বিচার ট্রাইব্যুনাল: মাজার ভাঙচুর ও হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. নিরাপত্তা নেটওয়ার্ক: দেশের সকল মাজার ও খানকাকে একটি অভিন্ন নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় এনে সেগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও ভক্ত-আশেকানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরিশেষে, আমরা বিশ্বাস করি যে সুফিবাদের দর্শনই হলো শান্তি ও মানবতা। এই সম্প্রীতির বাংলাদেশে সুফি সাধকদের মাজার ও পবিত্র স্থাপনার ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার অবিলম্বে আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা প্রকাশ করছি।

বিবৃতি
চট্টগ্রাম, ১৫মে ২০২৬ইং

সফল হোক 🥰
20/04/2026

সফল হোক 🥰

🔴জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় ফ...
19/04/2026

🔴জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নজরুল সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করায় ফোরামের প্রচার সম্পাদক নাত খাঁ মুহাম্মদ শামছুত তাবরিজ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

অপসংস্কৃতি রোধ করে রোধ করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে,শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ💖
18/04/2026

অপসংস্কৃতি রোধ করে রোধ করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে,
শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ💖

22/03/2026

সোনার মদিনা আমার প্রাণের মদিনা ✨

কন্ঠে: বিশিষ্ট নাত খাঁ, মুহাম্মদ শামছুত তাবরিজ কাদেরী।
প্রচার সম্পাদক, শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম।

🔴 কুমিল্লা মহানগর শাখার ইফতার মাহফিল সম্পন্ন।আজ কুমিল্লা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধা...
13/03/2026

🔴 কুমিল্লা মহানগর শাখার ইফতার মাহফিল সম্পন্ন।

আজ কুমিল্লা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ নাজমুল হাসান সরকার, মেহমানে আ'লা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শায়ের মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্ মাইজভান্ডারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান কাদেরী। উক্ত অনুষ্ঠানে ফোরামের সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম সাব্বির কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন ফোরামের কুমিল্লা মহানগরের সকল নেতৃবৃন্দরা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুহাম্মদ মিনহাজুর রহমান জোবায়ের।

🔴 ফটিকছড়ি উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন।আজ ২১শে রমজান (১১ই মার্চ,২০২৬) শাহেন শাহে সিরিকোট ইসলামি সাংস্কৃতিক ফোরাম ব...
11/03/2026

🔴 ফটিকছড়ি উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন।

আজ ২১শে রমজান (১১ই মার্চ,২০২৬) শাহেন শাহে সিরিকোট ইসলামি সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা শাখা ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফটিকছড়ি উপজেলা শাখার শাখার সম্মানিত সভাপতি শায়ের মোহাম্মদ মিনহাজ রেজা কাদেরী।

উক্ত অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ফটিকছড়ি উপজেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

🔴 ফটিকছড়ি উপজেলা শাখা ইফতার মাহফিল' ২৬ইংপবিত্র মাহে রমজান উপলক্ষে এক বরকতময় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাকে উ...
10/03/2026

🔴 ফটিকছড়ি উপজেলা শাখা ইফতার মাহফিল' ২৬ইং

পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বরকতময় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাকে উক্ত ইফতার মাহফিল উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

📅 তারিখ: ২১ই রমজান, ১১ই মার্চ ২০২৬ ইং
📍 স্থান: মেজবান বাড়ি, ডালের বাপের বাড়ি, রাস্তার মাথা, ফটিকছড়ি।

🎙সভাপতিত্ব করবেন:
শায়ের মাওলানা মোহাম্মদ মিনহাজ রেজা কাদেরী
সভাপতি, শাহেন শাহে সিরিকোট ইসলামী
সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা শাখা।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে
সার্থক ও সুশোভিত করবে।

আয়োজনে:
শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক
ফোরাম বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা শাখা।

আন্তরিক শুভেচ্ছান্তে,
আয়োজকবৃন্দ

হাফেজ মুহাম্মদ ফোরকান আলী
01729551827
সাংগঠনিক সম্পাদক

মুহাম্মদ রমজান আলী রজভী
01837176608
আহবায়ক- ইফতার মাহফিল কমিটি।

🔴 কুমিল্লা মহানগর ইফতার মাহফিল ২০২৬ইংপবিত্র মাহে রমজান উপলক্ষে এক বরকতময় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাকে উক্ত ...
10/03/2026

🔴 কুমিল্লা মহানগর ইফতার মাহফিল ২০২৬ইং

পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বরকতময় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাকে উক্ত ইফতার মাহফিল উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

📅 তারিখ: ২৩ই রমজান, ১৩ই মার্চ ২০২৬ ইং
📍 স্থান: কুমিল্লা মহানগর কার্যালয়, পাথুরিয়া পাড়া কুমিল্লা।

🎙সভাপতিত্ব করবেন:
মুহাম্মদ মিনহাজুর রহমান জোবায়ের
সভাপতি, শাহেন শাহে সিরিকোট ইসলামী
সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ, কুমিল্লা মহানগর শাখা।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে
সার্থক ও সুশোভিত করবে।

আয়োজনে:
শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক
ফোরাম বাংলাদেশ, কুমিল্লা মহানগর শাখা।

আন্তরিক শুভেচ্ছান্তে,
আয়োজকবৃন্দ

মোহাম্মদ ছামাউন ইসলাম কাদেরী
সাধারণ সম্পাদক

মোহাম্মদ সাইফুল ইসলাম নাফি
আহবায়ক- ইফতার মাহফিল কমিটি
01313686033

Address

হামজা খাঁ লেইন, ১১তলা ভবনের পাশ্বে, পাঁচলাইশ, চট্টগ্রাম।
Chittagong
4000

Opening Hours

Monday 09:30 - 20:30
Tuesday 09:30 - 20:30
Wednesday 09:30 - 20:30
Thursday 02:30 - 20:30
Friday 03:30 - 18:45
Saturday 09:30 - 20:30
Sunday 09:30 - 20:30

Telephone

+8801619572254

Alerts

Be the first to know and let us send you an email when শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ:

Share