26/08/2026
শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধদের জন্য আত্মশুদ্ধি, ধর্মচর্চা ও প্রজ্ঞার আলোয় নিজেকে আলোকিত করার এক তাৎপর্যপূর্ণ দিন। বর্ষাবাসের এই সময়ে ভিক্ষুসংঘ ধ্যান, বিনয় ও ধর্মচর্চায় অধিক মনোনিবেশ করেন। একই সঙ্গে গৃহী বৌদ্ধদের জন্যও এটি শীল পালনের, পুণ্যকর্মের এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করার এক বিশেষ উপলক্ষ।
ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়—মুক্তির পথ বাহিরে নয়, নিজের অন্তরের মধ্যেই। অজ্ঞতার অন্ধকার দূর করে প্রজ্ঞার আলো জ্বালানো, হিংসার পরিবর্তে মৈত্রী, বিদ্বেষের পরিবর্তে করুণা এবং অশান্তির পরিবর্তে শান্তিকে ধারণ করাই হোক শ্রাবণী পূর্ণিমার অঙ্গীকার।
শ্রাবণী পূর্ণিমা আমাদের জীবনে বয়ে আনুক প্রজ্ঞা, মৈত্রী, করুণা ও শান্তির আলো।🌸
☸️ সকল প্রাণী সুখী হোক, সকলের মঙ্গল হোক। 🙏
#বুদ্ধজ্যােতি_সংঘ