ইনসাফ - Insaaf

ইনসাফ - Insaaf AsslamuAlaikum My Dear Islamic Brothers/Sisters. I opened this page only for Islamic Dawah. Allah Bless You & All Muslim Ummah

20/09/2021
12/09/2021
27/08/2021

সংসারে কতইনা ঝামেলা হয়, তাই না?
স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি, শাশুড়ী ননদদের প্যারা, কাজের প্রেসার, বাচ্চার দুষ্টুমি ইত্যাদি...
নিজের মেজাজ খিটখিটে হয়ে যায়। অসহায়ত্ব চেপে বসে, হতাশ লাগে। কান্না পায়, কিছুই ভালো লাগে না, মনে হয় জীবনটা শেষ হয়ে গেলো বুঝি!

যারা এমন সমস্যাগ্রস্ত তাদের জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি নিজ অভিজ্ঞতার আলোকে। ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্।

১) সার্বক্ষণিক জিকির ♥
সবসময়ই জিকিরে রত থাকবেন। ছোটো ছোটো জিকির, সবচাইতে উত্তম হল "লা ইলাহা ইল্লাল্লাহ"! টয়লেট ছাড়া সব স্থানে জিকির করা যাবে। বাচ্চা ঘুম পাড়াবেন সুরে সুরে "লা ইলাহা ইল্লাল্লাহ" জিকির করে। বাসন ধুতে, রান্না করতে, ঘর গুছাতে সবসময়
"লা ইলাহা ইল্লাল্লাহ" চলতে থাকবে।
এছাড়া দুরুদ, ইস্তেগফারও জারি রাখবেন। মুখস্ত তিলাওয়াতগুলো করতে চেষ্টা করবেন। অন্তত বাচ্চাকে নিয়ে মোবাইলের এ্যাপ থেকে কুরআন তিলাওয়াতটা করার চেষ্টা করবেন রোজ ৫ মিনিট হলেও। আর রোজ ঘরে তিলাওয়াত অবশ্যই বাজাবেন। বাচ্চাকে বাদ্যবিহীন নাশীদ ও তিলাওয়াত শোনাবেন।

২) আল্লাহর সাথে গল্প ♥
আপনার খারাপ লাগছে? আল্লাহর সাথে গল্প করুন। কাজ করছেন? নাপাক আছেন? কোনো সমস্যা নাই। বাসন ধুতে ধুতে, রান্না করতে করতে বলুনঃ আল্লাহ দেখছো আমার কত কষ্ট হচ্ছে, তুমিতো সব পারো, দাওনা আমার কষ্টটা দূর করে....
কেউ কষ্ট দিয়েছে? আল্লাহকে বলুনঃ আল্লাহ দেখছো আমি কত কষ্ট পাচ্ছি? আমার মনটা ভালো করে দাওনা...
মনে মনেই বলুন। সারা দিন গল্প করতে থাকুন। আল্লাহকেই কথা বলার সাথী বানিয়ে নিন, বন্ধু বানিয়ে নিন। তিনি আপনার সব কথা শুনবেন। তিনি কখনো বিরক্ত হবেন না।

৩) সালাত ও দু'আ ♥
সালাতে আপনার স্পেশাল দু'আ গুলো করুন। আপনার টাকার সমস্যা, বাজার নাই, কিছু খেতে ইচ্ছে হচ্ছে, বুয়া লাগবে, বাচ্চা জ্বালায় বেশি, জামাইর সাথে ঝগড়া, এটা চাই, ওটা চাই না ইত্যাদি সব আল্লাহ তা'আলাকেই বলুন। তিনিই সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ্। বাচ্চা নিয়ে সালাতে সমস্যা? সালাম ফিরিয়ে বাচ্চাকে নিয়ে বাচ্চার হাত নিজ হাতের উপর রেখে মুনাজাত করুন। দেখেন কি সুন্দর জান্নাতি অনুভূতি হয় সুবহানাল্লাহ্!

৪) রিযা বিল কাযা ♥
যদি দু'আ কবুলে দেরী হয় তবে ভাববেন তিনি আরো কিছুদিন আপনার ডাক শুনতে চান। কারণ আপনার ডাক আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলার বেশি পছন্দ। তাই সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখবেন। এমনকি আপনি অসুস্থ হলেও খুশি হবেন। সবসময় ভাববেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাকে উনার বিশেষ রহমত দিয়ে ঘিরে রেখেছেন, তিনি আপনাকে অনেক ভালোবাসেন। এই ভাবনার মাঝেই সকল সুখের চাবি আছে। সবসময় ভাববেন আপনি অত্যন্ত ভালো আছেন। আপনার চাইতে যারা খারাপ হালাতে আছে, যাদের হাত নাই,
পা নাই, যারা দিন মজুর, তাদের কথা ভাববেন।

কিছু ছোটো কিন্তু ফযিলতপূর্ণ দু'আ নিজেই খুঁজে নিন।
বেশি কিছু আর লিখলাম না।

✍️mumtaz mily

টাকা জমাবেন কেন? অনেকে সঞ্চয় করে বিপদের কথা মাথায় রেখে — আমি যদি বিপদে পড়ি তাহলে এ টাকাটা আমার কাজে লাগবে। ব্যাপারটা এমন...
07/08/2021

টাকা জমাবেন কেন?

অনেকে সঞ্চয় করে বিপদের কথা মাথায় রেখে — আমি যদি বিপদে পড়ি তাহলে এ টাকাটা আমার কাজে লাগবে। ব্যাপারটা এমন যেন, আপনি যেচে গিয়ে বিপদকে ডেকে আনছেন। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিখ্যাত 'ইন্নামাল 'আমালু বিন নিয়্যাহ' হাদিসের পরের বাক্যটিতেই বলেছেন, 'ইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়াহ।' অর্থাৎ সে তেমনটাই পাবে যেমনটা সে ইচ্ছে করেছিল।
সঞ্চয় ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু আপনি কেন টাকা জমাচ্ছেন সেটা নিজেকে জিজ্ঞেস করে নিন। হজ্বের জন্য টাকা জমালে আল্লাহ আপনাকে হজ্ব করার তাওফিক দেবেন।
আপনি যদি আপনার গ্রামের বাড়িতে একটা মাসজিদ বানানোর স্বপ্ন দেখেন, সেই উদ্দেশ্যে অল্প করেও টাকা জমান, দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে দিয়ে একটা মাসজিদ তৈরি করে নিয়েছেন।
আপনার বেতন অল্প — কিন্তু খুব ইচ্ছা কুরবানি করার? প্রতিমাসে অল্প করে টাকা জমান, দেখবেন ঈদের সময় পশু কেনার পয়সা হয়ে গিয়েছে।
অবিবাহিত ভাইদের উচিত বিয়ের মোহরের জন্য, ওয়ালিমার জন্য টাকা জমানো।
আপনি ভালো কাজের নিয়াহ করে টাকা জমান। আল্লাহ আপনাকে সেই ভালো কাজের নিয়ত পূর্ণ করে দেবেন। আপনি অভাবের জন্য টাকা জমালে সম্ভাবনা আছে আল্লাহ আপনাকে সেই অভাবে ফেলবেন।
যারা অসুস্থ হওয়ার কথা চিন্তা করে টাকা জমান — দেখা যায় তাদের অনেকের কাছ থেকে হসপিটালের বিল বাবদ ওই টাকাটা আল্লাহ বের করে নেন। বিপদ আল্লাহই দেন। বিপদ থেকে বাঁচার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আল্লাহর কাছে দু'আ করা। তাঁকে বলা,
"মালিক, আমার জমানো টাকাটা আপনি আপনার জন্য, ভালো কাজ খরচ করার সামর্থ্য দেন। অসৎ, অসাধু, স্বার্থপর লোকদের পেটে যেন আমার এই হালাল টাকা না যায়।"
দেখবেন, আল্লাহ আপনাকে হিফাজাত করবেন, আপনার আয়ে বারাকাহ দেবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকায় নিতান্ত দুনিয়াবি কাজের মাধ্যমেও আল্লাহ আখিরাতে আপনাকে পুরষ্কৃত করবেন।
:
সংগৃহীত

Address

LalKhan Bazar, Dampara
Chittagong
4000

Telephone

+8801824139190

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসাফ - Insaaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইনসাফ - Insaaf:

Share