বিনাজুরী অখণ্ড মণ্ডলী

বিনাজুরী অখণ্ড মণ্ডলী অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সুমহান অখণ্ড আদর্শে পরিচালিত একটি আধ্যত্মিক প্রতিষ্ঠান বিনাজুরী অখণ্ড মণ্ডলী।

অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মহান অখণ্ড আদর্শে পরিচালিত একটি জগন্মমঙ্গলকামী প্রতিষ্ঠান। প্রতি শুক্রবার সকাল ৮ঃ৩০মিনিটে স্বামীজীর প্রবর্তিত শ্রীশ্রী সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়, এতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলে যোগদানের অধিকারী।

01/09/2026
28/08/2026

হরিওঁ🙏
সাপ্তাহিক শ্রীশ্রী সমবেত উপাসনা।

23/08/2026

হরিওঁ🙏🙏🙏
স্বরূপানন্দ সংগীত🙏
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান....❤️

-----জীবনকে ভাগবতী চেতনায় প্রতিষ্ঠিত কর----      --------------------------------------------------------অপর এক সময়ে শ্র...
20/08/2026

-----জীবনকে ভাগবতী চেতনায় প্রতিষ্ঠিত কর----
--------------------------------------------------------
অপর এক সময়ে শ্রীশ্রীবাবামণি শ্রীযুক্ত সূর্য্যবাবুকে বলিলেন,―জীবনকে ভাগবতী চেতনায় প্রতিষ্ঠা করাই দীক্ষাদান বা সাধন-গ্রহণের উদ্দেশ্য । কর্ম্মী হও, জ্ঞানী হও, আর ভক্তই হও, অপরের পথটাকে প্রাণ খুলে নিন্দা ক'রে আত্মপ্রসাদ লাভের মিথ্যা চেষ্টার জন্য সাধন দেওয়া বা সাধন পাওয়া এক বিপজ্জনক ভুল । জীবনটাকে কর্ম্ম থেকে বঞ্চিত ক'রে ধর্ম্ম প্রচার কর্ল্লে, দেশের উদর সে ধর্ম্মের প্রতিবাদ কর্ব্বে । জীবনটাকে জ্ঞান থেকে বঞ্চিত ক'রে ধর্ম্মপ্রচার কর্ল্লে, দেশের মস্তিষ্ক সে ধর্ম্মকে অগ্রাহ্য ব'লে ত্যাগ কর্ব্বে । জীবনটাকে প্রেম থেকে বঞ্চিত ক'রে ধর্ম্মপ্রচার কর্ল্লে, দেশের হৃদয় সে ধর্ম্মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কর্ব্বে ! কি গৃহী, কি গৃহত্যাগী, প্রত্যেকের জন্য চাই আজ এমন ধর্ম্ম, যার উদ্দেশ্যও হবে ভাগবতী চেতনাকে জীবের সর্ব্বাবস্থাতেই প্রতিষ্ঠা করা, যার ফলও হবে ভাগবতী চেতনারই সর্ব্বতোভাবে প্রতিষ্ঠা-লাভ । তোমার চেতনা ভগবানের চেতনার সাথে অভিন্ন হোক্, তার পরে তুমি জ্ঞানী হও, সো বি আচ্ছা, কর্ম্মী হও, সো বি আচ্ছা, প্রেমী হও, সো বি আচ্ছা ।

☆☆☆শ্রীশ্রীমৎস্বামী স্বরূপানন্দ পরমহংসদেব☆☆☆

----------অখণ্ড-সংহিতা নবম খণ্ড--------

( পৃষ্ঠা নং ২০ )

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিনাজুরী অখণ্ড মণ্ডলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share